আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — islamer etehash part 1
/ ৫১৩
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ ইসলামের ইতিহাস (প্রথম খণ্ড) কিন্তু আবূ লাহাব তার বিরোধিতার জন্যে এক পায়ে খাড়া থাকতো.। এসে সর্বত্র তার পিছু পিছু লেগে থাকতো এবং বহিরাগতদেরকে তার কথায় কর্ণপাত করতে বারণ করতো । হযরত নবী করীম (সা) একে একে বনু আমির, বনু শায়বান, বনু কাল্ব, বনু মাহারিব, ফাযারাহ, গাস্‌সান, সুলায়ম, আবাস, হারিছ, আযারা, ফাহল, মুর্রা প্রভৃতি গোত্রকে ইসলামের দাওয়াত প্রদান করেন। | _ - যখন তিনি বনু আমিরকে ইসলামের দাওয়াত দিতে গেলেন তখন তাদের মধ্যকার ফার্রাস নামক এক ব্যক্তি বললো : আচ্ছা, আমরা যদি মুসলমান হয়ে. যাই আর আপনি দুশমনদের বিক্লদ্ধে বিজয়ী হন, তাহলে আপনি কি আমাকে আপনার খলীফা মনোনীত করে যাবেন ? জবাবে হযরত মুহাম্মদ (সা) বললেন : এটা, তো আল্লাহ্‌র ইখতিয়ারে । তিনি যাকে ইচ্ছে আমার খলীফা বানাবেন। এ কথা শুনে এঁ ব্যক্তি বলে উঠলো : বাঃ! এখন তো আমরা আপনার অনুসারী ও সমর্থক হয়ে নিজেদের গলা কাটাবো, আর যখন আপনি কৃতকার্য হয়ে যাবেন, তখন অন্যরা শাসন ক্ষমতার মজা লুটবে! যান, আমাদের আপনার দরকার নেই৷ সুয়াইদ ইব্‌ন সামিত . | ND SS VEE FY EEE EOCENE EO গোত্রের জনৈক সুয়াইদ ইব্‌ন সামিত মকন্ধায় এলো । লোকটি তার স্বগোত্রে কামিল খিতাবে মশহুর ছিলো। ঘটনাচক্রে হযরত মুহাম্মদ (সা)-এর সাথে তার মূলাকাত হলো । তিনি লোকটাকে ইসলামের দাওয়াত দিলেন। সে বললো, সম্ভবত আমার কাছে যা’ আছে আপনার কাছেও তা-ই আছে। হযরত মুহাম্মদ (সা) তখন জিজ্ঞেস করলেন : তোমার কাছে কী আছে হে! সে বললে : লুকমানের হিকমত বা জ্ঞানরাশি। তিনি বললেন : আচ্ছা, তা থেকে একটু শোনাও তো দেখি! সে তা পড়ে শোনালে হযরত মুহাম্মদ (সা) বললেন : এটা ভালো বাণী! কিন্তু আমার কাছে রয়েছে কুরআন মজীদ, এর থেকে উত্তম ও শ্রেয় এবং এটা হচ্ছে হিদায়াত ও নূর । তারপর তিনি তাকে কুরআন মজীদ তিলাওয়াত করে শোনালেন। সে তা' শুনে স্বীকার করলো যে, সত্যিই এ হিদায়াত ও নূর। কোনো কোনো রিওয়ায়াতে আছে যে, সে মুসলমান হয়ে যায় । আবার কোনো কোনো রিওয়ায়াতে আছে যে, সে মুসলমান হয়নি বটে, কিন্তু হযরত মুহাম্মদ (সা)-এর বিরোধিতা মোটেই করেনি মদীনায় প্রত্যাবর্তনের পর আওস ও খাযরাজ গোত্রদ্ধয়ের মধ্যে সংঘটিত এক যুদ্ধে সে নিহত হয় । আয়াস ইব্‌ন মু‘আয (রা) এ দিনগুলোতে আনাস ইবন রাফি’ Se CMTE SD SET SOE লেখকসহ মদীনা থেকে মক্কায় আসে । উদ্দেশ্য ইব্‌ন খাযরাজের বিরুদ্ধে মক্কাধাসীদের সহযোগিতা " লাভের জন্যে চুক্তিবদ্ধ হওয়া ৷ এ প্রতিনিধি দল আসার সংবাদ পেয়ে হযরত মুহাম্মদ (সা) সর্বপ্রথম তাদের কাছে গেলেন। কুরায়শ নেতাদের সাথে তখনো তারা তাদের উদ্দেশ্য সম্পর্কে কিছুই বলে সারেননি। তিনি গিয়েই তাদেরকে বললেন : আমার কাছে এমন বস্তু আছে যাতে (তাদের কল্যাণ নিহিত রয়েছে) তোমরা রাষী থাকলে আমি তা তোমাদের কাছে তুলে ধরতে পারি। তারা বললো : বেশতো, আপনি তা উপস্থাপন করুন! তিনি বললেন : মানবজাতির হিদায়াত ও পথ প্রদর্শনের জন্যে আল্লাহ তা'আলা আমাকে নবীরূপে প্রেরণ করেছেন। আমি Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।