হযরত মুহাম্মদ (সা) ১০৫ ' হযরত উমর ফারূক (রা) ছিলেন হযরত হামযা (রা)-এর মতো আরবের বিখ্যাত বীরপুরুষ। ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানদেরকে নির্যাতন এবং হযরত মুহাম্মদ (সা)-এর বিরুদ্ধে তৎপরতায় তার উল্লেখযোগ্য ভূমিকা ছিলো। তিনি মুসলমানদেরকে ধরে এনে বেদম প্রহার করতেন এবং প্রহার করতে করতে ক্লান্ত হয়ে গেলে থামতেন এবং বিশ্রাম নেওয়ার পর পুনরায় উঠে মারধর শুরু করতেন। মোটকথা, মুসলমানদেরকে ইসলাম থেকে মুরতাদ বানানোর জোর কোশেশ করেন কিন্তু ব্যর্থ হন। অবশেষে একদিন তিনি শেষ সিদ্ধান্ত নেন এবং কাফিরদের মজলিসে অঙ্গীকার করেন যে, এবার তিনি একাই কুরায়শদের উপর আপতিত এ ফিতনার মূলোচ্ছেদ করবেন অর্থাৎ এ ফিতনার প্রবর্তক মুহাম্মদ (সা)-এর কণ্ঠ স্তব্ধ করে দেবেন। - আবূ জাহেল তাঁর এ ঘোষণা শুনে সোৎসাহে ঘোষণা করলেন : সত্যি সত্যি তুমি যদি এ কাজটি করে আসতে পার, তাহলে তোমাকে একশ’টি উট এবং এক হাজার উকিয়া পরিমাণ রৌপ্য বখশিশ স্বরূপ প্রদান করা হবে। আর যায় কোথায়! কোষমুক্ত তলোয়ার হাতে উমর তক্ষণি হযরত মুহাম্মাদ (সা)-এর সন্ধানে বেরিয়ে পড়লেন। পথে সাআদ ইব্ন আবী ওয়ান্কাসের সাথে সাক্ষাৎ। তিনি জিজ্ঞেস করলেন : কি হে উমর ! এ অবস্থায় কোথায় যাচ্ছ ? জবাবে উমর বললেন : মুহাম্মদ (সা)-কে কতল করতে যাচ্ছি, কেননা, আজ আমি সংকল্প করেছি যে, কুরায়শ কওমকে আপদমুক্ত করবো এবং তাদের রকমারি তদবিরকে সহজ করে দেবো। হযরত সাআদ (রা) জিজ্ঞেস করলেন : বনী হাশিম-এর প্রতিশোধের ভয় কর না ? জান না যে, মুহাম্মদ (সা)-কে? কতল করা চাট্টিখানি কথা নয়? জবাবে উমর বললেন : আমার হাতে এ কোষমুক্ত তলোয়ারখানা থাকতে আমি কাউকে পরোয়া করি না । তারপর হযরত সাআদ (রা)-কে লক্ষ্য করে বললেন : তুমিও বুঝি তার সমর্থক বনে গেছো? তাহলে প্রথমে তোমাকেই শেষ করছি ! সাআদ (রা) বললেন : আমাকে এবং মুহাম্মদ (সা)-কে পরেই বধ করো হে ! আগে নির্জের খবর নাও। তোমার ঘোর য়ে যুসলমান হয়ে গেছে জার হসলাম তোয়ার নিজ স্বযেই চুকে পড়েছে, সে খবর রাখ? হযরত সাআদ (রা)-এর-এ জবাব হযরত উমর (রা)-এর কাটা খায়ে নুনের ছিটার মতো বিধলো। তিনি তৎক্ষণাৎ তার বোনের বাড়ীর দিকে ছুটলেন। তিনি বেরিয়েছিলেন. হযরত মুহাম্মদ (সা)-কে কতল করার সংকল্প নিয়ে৷ রাস্তায় গিয়ে পথ ধরলেন বোনের বাড়ীর । সেখানে যখন তিনি পৌছলেন তখন হযরত খাব্বাব ইবনুল আরাত (রা) উমরের বোন ফাতিমা (রা) এবং তাঁর স্বামী হযরত সাঈদ ইবৃন যায়দ (রা)-কে কুরআন শরীফ শিক্ষা দিচ্ছিলেন। উমরের উপস্থিতি টের পেয়ে তিনি ঘরের এক কোণে আত্মগোপন করলেন এবং যে কুরআন শরীফের আয়াত লিখিত ছিলো তাড়াতাড়ি তাও লুকালেন। তিনি ঘরে ঢুকেই জিজ্ঞেস _ করলেন : তোমরা কি পড়ছিলে ? তারপর ভগ্নিপতি সাঈদ ইব্ন যায়দ (রা)-কে ধরেই ফেলে দিলেন এবং বেদম প্রহার করতে লাগলেন এবং বললেন. : তোমরা কেন মুসলমান হতে গেলে? জাপটে ধরলেন ৷ জাপটাজাপটিতে ফাতিমা (রা)-এর মাথায় এমনি আঘাত লাগলো যে দরদর লক ক হল প্রহার করলেন । অবশেষে বোনটি বেপরোয়া হয়ে উঠলেন এবং বললেন: WwWw.eelm.weebly.com pie, $
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।