১০৪ ইসলামের ইতিহাস (প্রথম খণ্ড) দলভুক্ত ৷ তিনি প্রতিদিন ভোরে তীর-ধনুক নিয়ে শিকারে বের হুতেন এবং সারাদিন শিকারের সন্ধানে ঘোরাফিরা করে শিকার করে সন্ধ্যায় ফিরতেন। ফিরেই সর্বপ্রথম তিনি কা'বায় গিয়ে তাওয়াফ করতেন। তারপর ঘরে ফিরতেন ৷ এঁ দিনও শিকার করে আপন অভ্যাস মতো তিনি ফিরছিলেন । পথেই আবূ জাহেলের বাদীর সাথে তার দেখা হয়ে গেলো। বাদী তাকে বলল, আবূ জাহেল হযরম মুহাম্মদ (সা)-কে গালাগালি দেয় এবং পাথর মেরে জখম করে কিন্তু " মুহাম্মদ (সা) ধৈৰ্য ধারণ করে চুপ থাকে। হযরত হামযা (রা) শুধু হযরত মুহাম্মদ (সা)-এর চাচাই ছিলেন না, তিনি ছিলেন তার দুধ-ভাইও ৷ রক্ত ও দুধের সম্পর্ক তাকে অধীর করে তুললো । তিনি প্রথমে খানায়ে কা'বায় গেলেন। তাওয়াফ শেষ করেই তিনি সোজা এঁ মজলিসের দিকে রওনা হলেন যেখানে বসে আবূ জাহেল আলাপ-আলোচনায় মত্ত ছিলো। হযরত হামযা (রা) ছিলেন বীর পাহ্লোয়ান। তিনি একজন যোদ্ধা ও বীর পুরুষ বলে গণ্য হতেন। তিনি সেখানে পৌঁছেই ধনুক দিয়ে আবু জাহেলের মাথায় এমনি জোরে আঘাত করলেন যে, তার মাথা ফেটে দর দর করে রক্ত প্রবাহিত হলো । তারপর মুখে বললেন : আজ থেকে আমিও মুহাম্মদ (সা)-এর ধর্মের অনুসারী এবং তিনি যা বলে থাকেন আমিও তাই বলি । বলো দেখি হতভাগা তোর কি বলার আছে? আবূ জাহেলের লোকজন তাতে ক্রুদ্ধ হয়ে তার স্বপক্ষে উঠে দাড়াল । কিন্তু আবূ জাহেল হামযাকে তার বীরত্বের জন্য ভয় করতো । তাই সে নিজেই তাদেরকে সংযত করলো এবং বললো, “আসলেও আমার পক্ষ থেকে একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিলো। হামযা যদি তার ভাজিতার অপমানের প্রতিশোধ না নিতেন তাহলে এটা তীর আত্মমর্যাদার পরিপন্থী হতো ।” সম্ভবত হয়রত হামযার কথা শুনেই আবূ জাহেলের মনে আশংকা সৃষ্টি হয়েছিলো যে, পাছে এর রাগ ও.জেদের বশে তিনি মুসলমানই না হয়ে যান। আর এজন্যেই সে হযরত হামযা (রা)-কে শুনিয়েই কথাগুলো বলছিলো যেন ব্যাপারটির এখানেই ইতি ঘটে আর তিনি ইসলামের দিকে ঝুঁকে না পড়েন। আৰু জাহেলের সাথে বোঝাপড়া করে হবরত হামযা রো) হর মুহা (সা)-এর কাছে এবং তাকে লক্ষ্য করে বললেন : ভাতিজা, তুমি শুনে আনন্দিত হবে যে, আবূ জাহেলের নিকা থেকে আরি।তোয়র তরতিলোধ এরই নখে নিয় নিরেছি। জবাবে হযরত নবী (সা) বললেন : “চাচা! এ'জাতীয় ব্যাপার আমাকে আনন্দ দেয়না হ্যা, যদি আপনি ইসলাম গ্রহণ করেন তবে তা আমাকে অপার আনন্দ দেবে।” এ কথা শুনে হযরত হামযা (রা) তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করলেন। হযরত হামযা (রা)-এর ইসলাম গ্রহণে বিপর্যস্ত মুসলমানদের শক্তি ও মনোবল অনেকটা চাঙ্গা হয়ে উঠলো । এটা ছিলো নবুওয়াতের মনষ্ঠ পর্যায়ের কথা । সে সময় হযরত মুহাম্মদ (সা) হযরত আরকাম (রা)-এর বাড়ীতে অবস্থান করতেন । মক্কার কুরায়শরা তার সাথে অত্যন্ত ওদ্ধত্যপূর্ণ আচরণ. শুরু করে দিয়েছিলো। NEUE aT (সা)-এর শানে গোস্তাখী করার ক্ষেত্রে দ্বিধায় পড়ে গেলো। হযরত উমর ফারূক (রা)-এর ইসলাম গ্রহণ EEE OPEL NE EES PET? 2 SE OG HEN আরো বেড়ে গেল। তারা নিজেদের মধ্যে পরামর্শ ও নানারূপ ফন্দি-ফিকির করতে লাগলো । Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।