আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া বর্ণনাকারীর নিজস্ব অভিমত মাত্র- যার সম্ভাবনা ক্ষীণ (কেননা, সাধারণ নিয়ম অনুযায়ী উছমান (রা)-এর কবরে অবতরণের প্রশ্বই নেই)। কেননা, রাসূল-দুহিতা উম্মু কুলছুম ব্যতীত উছমান (রা)-এর অন্য কোন স্ত্রী থাকার তেমন সম্ভাবনা নেই । এ বছরই আয়লার রাজা, জারবা আয- রূহবাসীরা এবং দুমাতুল জানদাল-এর অধিকর্তারা সন্ধিবদ্ধ হয়, যথাস্থানে এ সবের বিবরণ প্রদত্ত হয়েছে। এ বছরই একটি মুনাফিক উপদলের নির্মিত মসজিদরূপী ষড়যন্ত্রের আঁখড়া যিরার মসজিদ ধ্বংস করে দেয়া হয় এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর নির্দেশে তা ভস্মীভূত করা হয়। এ বছরের রমযানে ছাকীফের প্রতিনিধি দল এসে স্বগোত্রের পক্ষে সন্ধিপত্র সাক্ষর করে নিরাপত্তার সনদ নিয়ে ফিরে যায় এবং ‘লাত’ বিগ্রহ ভেঙ্গে চুরমার করা হয়। একটু আগেই এর বিবরণ দেয়া হয়েছে। এ বছরের শেষ ভাগে ধরাপৃষ্ঠ থেকে বিদায় নেয় মুনাফিক প্রধান ‘অভিশপ্ত' আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই । এর কয়েক মাস আগে রাসূলুল্লাহ্‌ (সা)-এর তাবৃক অবস্থানকালে (এ বিষয় সম্পৃক্ত হাদীস ও বর্ণনার প্রামাণ্যতা সাপেক্ষে) মৃত্যুবরণ করেন। মুআবিয়া ইব্‌ন মুআবিয়া আল-লায়ছী কিংবা আল মুযানী (রা) এবং রাসূলুল্লাহ্‌ (সা) তার জানাযার ইমামতি করেন। এ বছরই আবূ বকর (রা) রাসূল (সা)- এর নির্দেশে মুসলিম জনতাকে নিয়ে (প্রথমবারের মত নিয়মিত) হজ সম্পাদন করেন । আর এ বছরই আরবের বিভিন্ন গোত্র-উপগোত্রের প্রতিনিধি দলসমূহের ব্যাপক আগমন ঘটে । যে কারণে ‘প্রতিনিধি দল বর্ষ' নামেও অভিহিত করা হয়ে থাকে। আমরা ইমাম বুখারী (র) প্রমুখ-এর পদাঙ্ক অনুসরণে তাই এখানে সংশ্লিষ্ট বিষয়ের আলোচনার জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র অধ্যায় সন্নিবেশিত করছি । রাসূলুল্লাহ্‌ (সা) সকাশে প্রতিনিধি দলসমূহের আগমন মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) মক্কা বিজয় সম্পন্ন করলেন, তাবৃক অভিযান থেকে অবসর হলেন, ছাকীফ গোত্রীয়রা আনুগত্যের বায়আাত করল; তারপর শুরু হল চারদিক থেকে আরবীয় প্রতিনিধি দলের আগমন । ইব্‌ন হিশাম (র) বলেন, আবূ উবায়দা আমাকে বলেছেন যে, এসব ছিল নবম বর্ষে এবং এ বছরটিকে ‘সানাতুল উফুদ’ বা ‘প্রতিনিধিদল বর্ষ' নামে অভিহিত করা হয়। ইব্‌ন ইসহাক (র) বলেন, আরব জাতি তাদের ইসলামে দীক্ষা নেওয়ার ব্যাপারে এ কুরায়শ গোত্রটির পটপরিবর্তনের প্রতীক্ষায় ছিল। কেননা, কুরায়শই ছিল সকল গোত্রের পুরোধাও নিয়ন্ত্রক, হারাম শরীফ ও বায়তুল্লাহ্র সার্নিধ্যে বসবাসকারী ইসমাঈল ইব্‌ন ইবরাহীম (আ)-এর প্রত্যক্ষ বংশধর । আরব নেতৃত্বের এ সত্যটিকে অস্বীকার করার জো ছিল না। ওদিকে কুরায়শীরাই রাসূলুল্লাহ্‌ (সা)-এর বিরুদ্ধাচরণ ও তার সাথে লাগাতার সংঘর্ষের সূচনা করেছিল । সুতরাং মক্কা বিজয় ও কুরায়শীদের তার নিকট আত্মসমর্পণের ফলে ও মক্কাবাসীরা ইসলামের পদানত হলে অন্যান্য আরবরা উপলব্ধি করলো যে, রাসূলুল্লাহ (সা)-এর সাথে শত্রুতা পোষণ এবং সংঘাত ও যুদ্ধ জিইয়ে রাখার সামর্থ্য আর তাদের নেই। ফলে তারা দলে দলে (যেমন মহীয়ান আল্লাহ্‌ স্বয়ং ইরশাদ করেছেন) আল্লাহ্র দীনে দাখিল হতে লাগল এবং চতুর্দিক থেকে এ দীনের কেন্দ্রাভিমুখে কাফেলাসমূহের আগমন শুরু হলো। যেমনটি আল্লাহ্‌ তা'আলা তার নবীর কাছে বিষয়টির অবতারণা করেছেন- www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।