আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents চু আল-বিদায়া ওয়ান নিহায়া “ওদের মধ্যে কারো মৃত্যু হলে তুমি কখনও তার জন্য জানাযার সালাত পড়বে না....উমর (রা) বলেন, “পরে আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে আমার এ দুঃসাহসিক আচরণের কথা ভেবে বিস্মিত হয়েছি।” আল্লাহ্‌ ও তার রাসূল (সা) সমধিক অবগত । সুফিয়ান ইবৃন উয়ায়না (র) বলেন, আমর ইব্‌ন দীনার (র) জাবির. ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা)-কে বলতে শুনেছেন, “আবদুল্লাহ্‌ ইবন উবাইকে তার কবরে ঢুকিয়ে দেয়ার পর রাসুলুল্লাহ্‌ (সা) তার কবরের কাছে তশরীফ আনলেন। তিনি হুকুম করলে লাশ কবর থেকে বের করা হল এবং তিনি সেটি তার দুই হাঁটু- অথবা (বর্ণনা ব্যতিক্রম) তার উ্াচদ্বয়ের উপরে রেখে তার গা-মুখে নিজের থুথু ছিটিয়ে দিলেন এবং তাকে নিজের কামীস পরিয়ে দিলেন। আল্লাহই সমধিক অবগত । সহীহ্‌ বুখারীতে উল্লিখিত সনদে অনুরূপ বিবরণ রয়েছে। বুখারীর বর্ণনায় এ কথারও উল্লেখ রয়েছে যে, (চাচা) আব্বাস (রা)-কে কামীস দানের '‘প্রতিদানে' রাসূল (সা) ইব্‌ন উবাইকে কামীস পরিধেয়রূপে দিয়েছিলেন। কেননা, আব্বাস (রা) (বদরের বন্দীরূপে) মদীনায় নীত হলে তার দীর্ঘ দেহের মাপে আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাইর কামীস ব্যতীত আর কোন কামীস পাওয়া যাচ্ছিল না৷ বায়হাকী (র) এ ক্ষেত্রে ছালাবা ইব্‌ন হাতিব-এর ঘটনা এবং সম্পদাধিক্যে তার পার্থিব ' মোহের ফিতনায় আক্রান্ত হওয়ার ঘটনা উল্লেখ করেছেন। আমি তাফসীর গ্রন্থে 4 ৯৫৭) 4! ০ (৯ ৪ ৭৫) । আয়াতের ব্যাখ্যায় সংশ্লিষ্ট বিবরণ লিপিবদ্ধ করেছি। অনুচেছদ £ তাবৃক অভিযানের পরিশিষ্ট ইব্‌ন ইসহাক (র) বলেন, তাৰক অভিযানই ছিল রাসূলুল্লাহ্‌ (সা) কর্তৃক পরিচালিত যুদ্ধাভিযানসমূহের শেষ অভিযান। কা'ব হাস্্‌সান ইব্‌ন ছাবিত (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহগমনে আনসারীদের যুদ্ধ যাত্রা ও যুদ্ধক্ষেত্রে নবী করীম (সা)-এর সাথে তীর নিজের সহাবস্থানের বিবরণ দিয়ে সমরগাঁথা রচনা করেছেন। ইব্ন হিশাম (র) বলেন, মতান্তরে এ কবিতাগুলো হাস্সান (রা)-এর পুত্র আবদুর রহমান (র) বিরচিত । has Jy ae gan Of nay AUS wa HS ul আপনি কি (হে মুহাম্মদ সা) জনগোষ্ঠী ও সমাজ বিচারে আরবজাতির পিতৃপুরুষ মাআদ (ইব্‌ন আদনান)-এর অধস্তন বংশধরদের মধ্যে গোটা আরবের শ্রেষ্ঠ ব্যক্তি নন ? তারা বৃহত্তর বিস্তৃত পরিবেশেই অবস্থান করুক কিংবা কোন সীমিত পরিসরে। 8S Lay 1 US Jud aa + agarl US 1d yan oss যেহেতু আপনার সমাজ (আনসারীদের সমাজ) যারা রাসূল (সা)-এর সাথে সদলবলে বদরে উপস্থিত হয়েছিল এবং বিপদ মুহূর্তে তার সঙ্গত্যাগ করে নি ও সাধনায় বিচ্যুতি আনেনি । 2 Ud Hs ot + Il 4G SY Bo yay “তারা তার হাতে হাত দিয়ে বায়আাত করেছে, তারপর তাদের একজনও সে বায়আত অঙ্গীকার ভঙ্গ বা ক্ষুণু করে নি এবং তাদের কারো ঈমানে কোন রূপ দ্বিধা-দ্বন্দবেরও অনুপ্রবেশ হয় নি। www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।