আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ আল-বিদায়া ওয়ান নিহা:০ntents রাসূলুল্লাহ্‌ (সা)-এর মজলিসে উপস্থিতিকালে উছমান ইব্‌ন আবুল আস (রা)-কে তাদের তাবু পাহারায় রেখে আসত । মধ্যাহ্নে তারা ফিরে গেলে একাকী তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর খিদমতে হাযির হয়ে তার কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ব করতেন এবং কুরআন শিক্ষাদানের দরখাস্ত করতেন । কোন দিন নবী করীম (সা)-কে বিশ্রাম রত দেখলে তিনি আবূ বকর সিদ্দীক (রা)- এর কাছে হাযিরা দিতেন। তার এ অভ্যাসের দরুন ইসলামী ফিকহে তার বুৎপত্তি জন্যাল এবং এ কারণেই রাসূলুল্লাহ্‌ (সা) তাকে অধিক মহব্বত করতে লাগলেন। ইব্‌ন ইসহাক (র) বলেন, MT Sia uh Tot 00. Hoes Moot woe Ret) থেকে, তিনি বলেন, আমাকে ছাকীফে নিয়োগ প্রদানকালে রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে যে শেষ উপদেশগুলো দিয়েছিলেন সে সবের মধ্যে একটি তিনি বললেন- lls SEG TH Lo 3 SU Rll Sl lS SL SHS LOE -424১; উছমান! সালাত লঘু করবে, সবচেয়ে দুর্বল লোকটিকে দিয়ে মানুষের ধৈর্যের মাত্রা নির্ণয় করবে; কেননা, ওদের (জামাআতের) মাঝে থাকবে বৃদ্ধ, শিশু, দুর্বল ও কোন প্রয়োজনে ব্যস্ত লোক । ইমাম আহমদ (র) বলেন, আফ্ফান (র)....উছমান ইব্‌ন আবুল আস (রা) থেকে....তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্‌! আমাকে আমার কওমের ইমাম নিয়োগ করুন! তিনি বললেন- AA agit CELLS se হি esl; FtAMES “তুমিই তাদের ইমাম; তাদের দুর্বলতম ব্যক্তির পরিমাপে ইমামাত করবে; আর একজন মুআয্যিন নিয়োগ করবে, যে তার আযানের জন্য মজুরী নিবে না।” আবূ দাউদ ও তিরমিযী (র) এ হাদীসখানি উল্লিখিত সনদে হাম্মাদ ইব্‌ন সালামা (র) সূত্রে রিওয়ায়াত করেছেন। ইব্‌ন মাজা (র) এ হাদীসখানা রিওয়ায়াত করেছেন আবূ বকর ইব্‌ন আবূ শায়বা (র) পূবেল্লিখিত মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) সূত্রে । ওদিকে আহমদ (র) আফ্ফান (র)....ও মুআবিয়া ইব্ন আম্‌র (র)....এ দ্বৈত সূত্রে উছমান ইব্‌ন আবুল আস (রা) থেকে রিওয়ায়াত করেছেন যে, তাকে ‘তায়েফে' কর্মকর্তা নিয়োগকালে রাসূলুল্লাহ্‌ (সা) শেষ যে কথা বলে বিদায় দিয়েছিলেন, তা হল, তিনি বললেন- IH Se HLS SLO 5 tn 5 ALS Ste BA Eley “তুমি কোন জামাআতের ইমাম হয়ে সালাত আদায় করলে তাদের জন্য সহজ করবে; এমনকি তিনি আমাকে সূরা “ইক্রা বিসমি”,...এবং আল কুরআনের বা অনুরূপ সূরাগুলো নিণীত করে দিলেন। আহমদ (র) আরও বলেন, it He wer OfL. Meer oat tpt OH সূত্রে বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে সর্বশেষ যে উপদেশ দিলেন, তিনি বললেন, “তুমি যখন কোন কওমের ইমামতি করবে, তখন তাদের জন্য হালকা-সহজ সালাত আদায় করবে।” সবসলিম (র) এ রিওয়ায়াত গ্রহণ করেছেন মুহাম্মদ ইব্ন মুছান্না ও বুনদার (র) আব্দ রাব্বিহী www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।