Contents আল-বিদায়া ওয়ান নিহায়া 8৫ তিনি আবার বললেন,? ০%) ১৮১] ) ৮ ১4 54 3 “ক্ষুদে কোকড়ানো চুল কালো লোকদের খবর কি ?” আমি বললাম, আল্লাহর কসম! আমাদের মাঝে এ ধরনের লোকদের পরিচয়-অবস্থিতি তো আমার জানা নেই । তিনি বললেন, £১ ১4০ ১ ০০০৫ 2 + “নিশ্চয়ই আছে। শাবাকা-সাদাখ কুয়োর এলাকায় যারা পশু চরায়।" আমি তখন গিফারীদের মাঝে তাদের অবস্থান স্মরণ করার চেষ্টা করে প্রথমে ব্যর্থ হলাম ৷ কিন্তু তখনই আবার আমার মনে পড়ল যে, ওরা তো আসলাম গোত্রের একটি শাখা । যারা আমাদের (গিফারীদের) সাথে মিত্ৰতা বদ্ধ । তখন আমি বললাম, হাঁ, ইয়া রাসূলাল্লাহ! ওরা আসলামীদের একটি শাখা গোত্র। আমাদের সাথে মিত্রতাবদ্ধ। রাসূলুল্লাহ (সা) বললেন, “তাদের উটপালের মধ্য হতে একটি উটের পিঠে একজন স্বতঃক্ষুর্ত মুজাহিদকে আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিতে কোন জিনিস তাদেরকে বিরত রাখল ? আমার আপন জনদের মাঝে যাদের পশ্চাতবর্তিতা আমার জন্য অধিকতর পীড়াদায়ক-তারা হল মুহাজিব্র, আনসার, গিফার ও আসলাম গোত্রের লোকজন। ইবনু লাহী‘আ (র)....‘ফরওয়াহ্ ইবনুয্ যুবায়র (র) থেকে বর্ণনা করেন। কারণ, রাসুলুল্লাহ (সা) তাবুক থেকে মদীনার উদ্দেশ্যে ফিরতি সফরে রওয়ানা করলেন । মুনাফিকদের একটি দল পথে অবস্থিত কোন গিরিপথে তার উপর অতর্কিত আক্রমণ চালিয়ে তাকে খাদে ফেলে দেওয়ার চক্রান্ত করল । তিনি তাদের এ ষড়যন্ত্রের খবর পেয়ে গেলেন। তাই তিনি মূল বাহিনীকে সমতলের পথ ধরে চলার হুকুম দিয়ে নিজে পাহাড়ী পথ অবলম্বন করলেন। ষড়যন্তরকারীরাও মুখোশাবৃত হয়ে তার সাথে পাহাড়ী পথ ধরল : রাসূলুল্লাহ (সা) ‘আম্মার ইব্ন ইয়াসির (রা) ও হুযায়ফা ইবনুল ইয়ামান (রা)-কে তার সাথে পায়ে হেঁটে চলার হুকুম দিলেন। ‘আম্মার (রা) তার বাহনের লাগাম হাতে এবং হুযায়ফা (রা) পিছন থেকে উট হাকাতে হাকাতে চলতে লাগলেন। চলতে চলতে রাতের আধারে তারা নিকটেই চক্রান্তকারীদের কোলাহল শুনতে পেলেন। ‘রাসুলুল্লাহ (সা)-এর মেযাজে বিরক্তি ও অসন্তুষ্টি দেখা দিল । হুযায়ফা (রা) তা উপলব্ধি করে পিছনে ফিরে কোলাহলকারীদের কাছে পৌছলেন। তখন তার হাতে ছিল একটি কোকড়া মাথা লাঠি। তিনি ওদের বাহনগুলির মাথায় তার লাঠি ঠুকতে লাগলেন। হুযায়ফা (রা)-কে দেখে তাদের ধারণা হল যে, তিনি তাদের ভয়ংকর ষড়যন্ত্রের কথা জেনে ফেলেছেন। তাই তারা দ্রুত হটে গিয়ে মূল বাহিনীর সাথে মিশে গেল। হুযায়ফা (রা) এগিয়ে এসে রাসুলুল্লাহ (সা)-এর সাথে মিলিত হলেন। তিনি দ্রুত চলার হুকুম দিলে তারা দ্রুতগতিতে গিরিপথটি অতিক্রম করে সমতলের লোকদের জন্য অপেক্ষা করতে লাগলেন। তখন রাসুলুল্লাহ (সা) হুযায়ফা (রা)-কে বললেন, এ লোকগুলিকে তুমি চিনতে পেরেছ ? তিনি বললেন, রাতের আধারে ওদের বাহনগুলি ছাড়া কোন ব্যক্তিকে চিনতে পারা আমার পক্ষে সম্ভব হয়নি। তারপর তিনি বললেন, তোমরা দুজন এই দলটির ব্যাপারে জান কি ? তারা বললেন, জ্বী না। তখন তিনি তার উপরে তাদের ' আক্রমণের চক্রান্তের কথা এ দু'জনকে অবহিত করলেন এবং তাদের নাম ব্যক্ত করে তাদের দু'জনকে তা গোপন রাখতে বললেন। তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি তাদের কতল করার হুকুম দেবেন না ? তিনি বললেন, fl EE EE 10 EON OS RE ROE www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।