৪২ আল-বিদায়া ও য়ান নিহায়া একটি ক্ষুদে দল । হাসসান নামে তার এক ভাই ঘোড়া নিয়ে ভাইয়ের সংগে বেরিয়ে পড়ল। পরিবারের সদস্যরা শিকারের সড়কি বল্লম সাথে নিল। কিছু দূর বেরিয়ে আসতেই নবী করীম (সা)-এর অশ্ববাহিনী তাদের পথ রোধ করে দাড়াল এবং উকায়দিরকে গ্রেফতার করল ও তার ভাইকে হত্যা করল । বন্দীর গায়ে ছিল স্বর্ণখচিত রেশমের তৈরী একটি বনু মূল্য ‘কাবা’ । খালিদ (রা) তা গণীমত ও যুদ্ধ লব্ধ সম্পদ হিসাবে খুলে নিলেন এবং নিজের মদীনায় ফেরার পূর্বেই তা রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে পাঠিয়ে দিলেন। বর্ণনাকারী ইব্ন ইসহাক (র) বলেন, আসিম ইবন উমার ইবন কাতাদা....আনাস ইবন মালিক (রা) সূত্রে আমাকে বর্ণনা দিয়েছেন যে, তিনি বলেন, উকায়দিরকে রাসূলুল্লাহ (সা)-এর কাছে নিয়ে আসবার সময় কাবাটি আমি প্রত্যক্ষ করেছি । মুসলমানগণ হাত দিয়ে তা স্পর্শ করছিলেন আর তার কোমলতায় মুগ্ধ হচ্ছিলেন। রাসূলুল্লাহ (সা) বললেন, -132 Ca msl 42 A Ia C1 Sm lal oly Ad GMB CA LH “এতেই তোমরা হতবাক হচ্ছো! অথচ জার্নাতে সাদ ইবন মুআয (রা)-এর (হাত) রূমালও এর চেয়ে উৎকৃষ্টতর ও অধিকতর মোলায়েম হবে৷” ইব্ন ইসহাক (র) বলেন, পরে খালিদ ইবনুল ওয়ালীদ (রা) উকায়দিকে নিয়ে রাসুলুল্লাহ (সা)-এর দরবারে হাযির হলে তিনি তার জীবন রক্ষার ঘোষণা দিলেন এবং জিয্য়া আদায়ের শর্তে সন্ধিবদ্ধ হলে তাকে মুক্ত করে দিলেন। উকায়দির তার এলাকায় ফিরে গেল। বনু ‘তায়' এর কবি বুজায়র ইবন বাজ্রা: ঘটনাটি তার কবিতায় ধরে রাখলেন, Na KK isig dll +) Ad PLAN IEMU Ul BUG 4+ dsc lS Sh Ca “মহীয়ান সত্ব্বা-নীল গাভীগুলোর পরিচালনাকারী; আমি প্রত্যক্ষ করলাম যে, আল্লাহ্ প্রতিটি অগ্রবর্তীর (বা নীল গাভীর পালের সর্দার)-কে পথের দিশা দেন” এ তাবুক প্রধান (রাসূলুল্লাহ (সা))-এর প্রতি যার অনীহা থাকে, থাক; আমরা তো জিহাদ করে যেতে আদিষ্ট হয়েছি (আমরা তা করেই যাব)। বায়হাকী (র) উল্লেখ করেছেন যে, রাসুলুল্লাহ (সা) এ কবির জন্য দুআ করে বলেছিলেন “আল্লাহ্ তোমার দাতগুলো অটুট রাখুন” (অর্থাৎ তোমাকে দাীর্ঘায়ী করুন এবং তোমার মুখমণ্ডলের সজীবতা অক্ষুণু রাখুন)। ফলে তার বয়স সত্তর বছর পার হয়ে গেলেও তার একটিও দাত নড়েনি। ইব্ন লাহীআহ....উরওয়াহ (র) থেকে রিওয়ায়াত করেছেন যে, রাসুলুল্লাহ (সা) তাবৃক থেকে ফেরার পূর্বক্ষণে চারশ’ বিশ জন ঘোড় সওয়ার দিয়ে খালিদ (রা)-কে দৃমা:-র উকায়দিরের বিরুদ্ধে অভিযানে পাঠালেন। তারপর তিনি পূর্বোল্লিখিত বর্ণনার অনুরূপ বর্ণনা দিয়েছেন। তবে তিনি উল্লেখ করেছেন যে, খালিদ (রা) কৌশল অবলম্বন করে তাকে দুর্গের বাইরে আসতে বাধ্য করেছিলেন। তিনি আরো উল্লেখ করেছেন যে, খালিদ (রা) উকায়দি সহ আটশ' যুদ্ধবন্দী, এক হাজার উট, চারশ’ বর্ম ও চারশ’ বল্লম রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।