আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া 8১ করলে তা তার জন্য হালাল বলে পরিগণিত হবে। আর জলে-স্থলে কোন পানির ক্ষেত্র বা জলপথে তারা অবতরণ করলে তা থেকে অন্যদের বিরত রাখার অনুমোদন তাদের জন্য থাকবেনা।" ইব্‌ন ইসহাক (র) থেকে বর্ণিত ইউনুস ইবন বুকায়র (র)-এর রিওয়ায়াতে একটু অধিক বিবরণ রয়েছে। এ পত্র জুহায়ম ইবনুস সালত ও শুরাহবীল ইবন হাসানা-এর সাক্ষাতে আল্লাহ্র রাসূল (সা)-এর অনুমোদন সূত্রে প্রদত্ত । ইব্‌ন ইসহাক (র) থেকে উদ্ধৃত করে ইউনুস (র) আরো বলেছেন, জারবা ও আযরুহ বাসীদের প্রদত্ত সন্ধি সনদে তিনি লিখলেন, loa ul ee COA tbs SAY Bl dsm) All Us Cn AES N32 JS cee dl ls Anh S495 2K 2 eee OG - > ly - CEaliuall pe EO peg x ALlnall A Jan Y coal ইহা আল্লাহ্‌র নবী ও রাসূল (সা)-এর পক্ষ থেকে আযরুহ ও জারবা বাসীদেরকে প্রদত্ত সনদ । তারা আল্লাহ্‌ প্রদত্ত নিরাপত্তা ও মুহাম্মদ (সা) প্রদত্ত নিরাপত্তার অধিকারে শংকামুক্ত । আর তারা প্রতি রজব মাসে একশ’ দীনার স্বর্ণ মুদ্রা) ও একশ’ উকিয়া দিরহাম (চার হাজার রৌপ্য মুদ্রা) (জিয্য়া) আদায় করবে। আর ইসলাম ও মুসলিম জাতির প্রতি এবং তাদের কাছে আশ্রয় গ্রহণকারী মুসলমানদের সাথে সদাচরণ ও কল্যাণ কামনার ব্যাপারে আল্লাহই তাদের তত্ত্বাবধায়ক ৷ বর্ণনাকারী বলেন, আয়লাবাসীদের জন্য নিরাপত্তার প্রতীকস্বরূপ নবী করীম (সা) তার সনদপত্রের সাথে তার চাদর মুবারকও দিয়ে দিলেন। বর্ণনাকারী আরো বলেন, পরবর্তী সময়ে আবুল আব্বাস আবদুল্লাহ ইবন মুহাম্মদ (র) তিনশত দীনারের বিনিময়ে সে চাদরখানা খরিদ করার সৌভাগ্য অর্জন করেছিলেন। রাসূলুল্লাহ (সা)-এর নির্দেশে দূমা £৪ আল-জানদাল-এর শাসক উকায়দির-এর বিরুদ্ধে খালিদ ইবন ওয়ালীদ (রা)-এর অভিযান ইব্‌ন ইসহাক (র) বলেন, তারপর রাসুলুল্লাহ (সা) খালিদ ইবনুল ওয়ালীদ (রা)-কে ডেকে পাঠালেন এবং তাকে উকায়দির ইবন মালিক-এর বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দিলেন। সে হল কিনানা: গোত্রের সামন্ত রাজা উকায়দির ইবন আবদুল মালিক । সে ছিল খৃস্ট ধর্মানুসারী ৷ রাসূলুল্লাহ (সা) খালিদ (রা)-কে বলে দিয়েছিলেন যে, , 8 ১১০; ১১৯১০ তুমি তাকে বুনো গরু শিকারে মগু অবস্থায় পেয়ে যাবে। খালিদ (রা) অভিযানে বেরিয়ে পড়লেন এবং রাতের প্রথম প্রহরে দুর্গের দৃষ্টি সীমায় পৌছে গেলেন। রাতটি ছিল গ্রীষ্মকালের জোৎস্না রাত । উকায়দির তার স্ত্রীকে নিয়ে প্রাসাদের ছাদে সান্ধ্য বিনোদন করছিলেন। বুনো গরুগুলো দুর্গ তোরণে শিং ঘষছিল। উকায়দির পত্নী স্বামীকে বলল, এমন মনোহর দৃশ্য কি তুমি কখনো দেখেছ ? সে বলল, না। আল্লাহ্‌র কসম! রানী বলল, (শিকারের) এমন সুবর্ণ সুযোগ কি কেউ হেলায় হারায় ? রাজা বলল, ‘কেউ না৷’ তারপর নীচে নেমে এসে ঘোড়া তৈরী করার হুকুম দিল। ঘোড়ায় জ্বিন পড়ানো হলে সে বেরিয়ে পড়ল । সাথে ছিল পরিবারের Etat” www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।