আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭ তেমন উজ্জ্বল কিরণ ও দ্যুতির বাহার উদীয়মান সূর্যে আমি আর কখনো দেখিনি । জিবরীল (আ) রাসূলুল্লাহ (সা)-এর কাছে আসলে তিনি বললেন, হে জিবরীল! এমন কি ব্যাপার ঘটল যে, আজ সূর্য এত এজ্তবল্য নিয়ে উদীত হল। উদীয়মান সূর্যের এমন কিরণ ও দ্যুতি ইতোপূর্বে দেখা যায় নি তো। তিনি বললেন, এর কারণ হল এই যে, মুআবিয়া ইবন আবু মুআবিয়া আল লায়ছী (রা) ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ (সা) বললেন “সে এমন মর্যাদা পেল কি কারণে ?” জিবরীল (আ) বললেন, “দিনে-রাতে, হাটতে-চলতে, উঠতে-বসতে বেশী বেশী কুল হুওয়াল্লাহ্ (সুরা ইখলাস) তিলাওয়াতের কারণে । ইয়া রাসূলাল্লাহ! আপনার মন কি এমন চায় যে, আমি আপনার জন্য যমীনের দূরতু সংকুচিত করে দিই । যাতে করে আপনি এখানে থেকেই তার জানাযা পড়তে পারেন ? তিনি বললেন, হা। বর্ণনাকারী বলেন, তখন তিনি তার জানাযা আদায় করলেন। তবে হাদীস বিশরদগণ এ হাদীসের সনদের সমালোচনা করেছেন। পরবর্তী বর্ণনায় বায়হাকী (র) বলেছেন, আলী ইবন আহমাদ ইবন আবদান (র)....আনাস (রা) সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, জিবরীল (আ) এসে বললেন, হে মুহাম্মদ! মুআবিয়া ইব্ন আবু মুআবিয়া আল মুযানী (রা) ইনতিকাল করেছেন, আপনি কি তার জানাযার সালাত আদায় করা পসন্দ করেন ? তিনি বললেন, হা। জিবরীল (আ) তখন তার পাখা দিয়ে আঘাত করলেন। ফলে গাছপালা ও টিলা-পাহাড় সমতলে মিশে গেল। বর্ণনাকারী বলেন, রাসুলুল্লাহ (সা) জানাযার সালাত আদায় করলেন এবং প্রতি কাতারে সত্তর হাজার ফেরেশতার দু'টি কাতার তার পিছনে সালাত আদায় করলেন । বর্ণনাকারী বলেন, নবী করীম (সা) বললেন, হে জিবরীল! আল্লাহ্র কাছে সে এত মর্যাদা পেল কি করে ? তিনি বললেন সূরা ইখলাস (কুল হুওয়াল্লাহ) এর প্রতি তার অনুরাগের কারণে ? যা সে উঠতে-বসতে, চলতে-ফিরতে তথা সর্বাবস্থায় তিলাওয়াত করত । (সনদের মধ্যবর্তী রাবী) উসমান (র) বলেন, আমি আমার পিতা আল হায়ছাম (র)-কে জিজ্ঞেস করলাম, তখন তিনি নবী সা.) কোথায় ছিলেন ? তিনি বললেন, শাম (বৃহত্তর সিরিয়া) দেশে তাবৃক অভিযানে । আর মুআবিয়া (রা) ইনতিকাল করেছিলেন মদীনায়। তার জানাযার খাটিয়া তার দৃষ্টি সীমায় তুলে ধরা হয়েছিল। এমন কি তিনি তা দেখছিলেন এবং সালাত আদায় করেছিলেন (এ সূত্রে রিওয়ায়াতটি অসমর্থিত)। তাবুকে রাসূলুল্লাহ (সা)-এর সমীপে কায়সার (সিজার)-এর দূতের আগমন প্রসংগ ইমাম আহমাদ (র) বলেন, ইসহাক ইবন ঈসা (র)....সাঈদ ইবন আবূ রাশিদ (র) সূত্রে বলেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা)-এর কাছে প্রেরিত হিরাক্লিয়াসের দূত আত্-তানুখী- এর সাথে আমি ‘হিমস’ নগরীতে সাক্ষাত করলাম । তিনি ছিলেন আমার প্রতিবেশী এবং বার্যক্যের শেষ সীমায় উপনীত ৷ সম্ভবত তার বয়স তখন নব্বই পার হয়ে শতকের ঘর ছুই ছুই www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।