আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

৩২০ আল-বিদায়া ওয়ান নিহায়া ইমাম আহমদ (র)-এর অভিমত হলো এই যে, তামাত্ন হজ্জ পালনকারীর জন্যও একটি তাওয়াফ তার হজ্জ ও উমরা আদায়ে যথেষ্ট হবে, যদিও এ ক্ষেত্রে উভয় আমলের মাঝে ‘হালাল' হওয়ার অবকাশ রয়েছে।” তবে তার এ অভিমত একটি বিরল বক্তব্য- যার উৎস হাদীসের বাহ্য পাঠ । আল্লাহই সমধিক অবগত । পক্ষান্তরে আবূ হানীফা (র)-এর অনুগামীগণ তামাত্ন হজ্জের ক্ষেত্রে মালিকী ও শাফিঈ মতাবলম্বীদের অভিমত- দুই তাওয়াফ ও দুই সাঈ-র ব্যাপারে একমত্য পোষণ করছেন কিন্তু, তারা এ বিধান টি কিরান হজ্জের ক্ষেত্রে পর্যন্ত সম্প্রারিত করে বলেছেন যে, কিরান পালনকারীও (হজ্জ উমরার জন্য ভিন্ন ভিন্ন) দুই তাওয়াফ দুই সাঈ করবে। এটি তাদের একক মাযহাব এবং এটির স্বপক্ষে আলী (রা) পর্যন্ত মাওকুফ রিওয়ায়াত উদ্ধৃত করেছেন। আবার আলী (রা) হতে মারফ্‌ “নবী করীম (সা) পর্যন্ত সনদ উন্নীত) রিওয়ায়াত ও বর্ণিত হয়েছে। তাওয়াফ পরিচ্ছেদে এ সব রিওয়ায়াতের উপরে আমরা আলোচনা করে এসেছি এবং এ কথাও বিবৃত করেছি যে এ সব রিওয়ায়াতের সনদ দুর্বল এবং সেগুলি সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত বিশুদ্ধ হাদীসসমূহের পরিপন্থী । আল্লাহই সর্বাধিক অবগত । দশ তারিখের যুহ্র সালাতের স্থান প্রসংগে মন্ধায় যুহর সালাত আদায়ের পরে নবী করীম (সা) মিনায় প্রত্যাগমন করলেন।” এ হল জাবির (রা)-এর হাদীসের প্রতিপাদ্য ৷ পক্ষান্তরে ইব্‌ন উমর (রা)-এর ভাষ্য- ফিরে এসে মিনায় যুহ্র সালাত আদায় করলেন। উভয় রিওয়ায়াত মুসলিম (র)-এর । যেমনটি ইতোপূর্বে বর্ণিত হয়েছে। মকন্কা ও মিনায় দু'বার সালাত আদায় করার কথা মেনে নিয়ে এ দু'য়ের মাঝে সমন্বয় বিধান করা যায় । ইব্ন হায্ম (র) এ বিষয়টিতে সিদ্ধান্ত প্রদানে বিরত রয়েছেন। বিশুদ্ধ উদ্ধৃতিতে পরস্পর বিরোধিতার কারণে তার এ অপরাগতা বিবেচ্য ও গ্রহণযোগ্য । তবে, আল্লাহই সমধিক অবগত । এ ছাড়া মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেছেন, আবদুর রহমান ইব্নুল কাসিম তার পিতা সূত্রে আইশা (বলা) হতে, তিনি বলেন, সে দিনের শেষে যুহ্র সালাত আদায়ের ‘সময়’ তিনি ইফাযা (ফরয তাওয়াফের উদ্দেশ্যে মক্কায় গমন) করলেন, তারপর মিনায় ফিরে এলেন এবং আইয়ামে তাশরীকের (১১, ১২, ১৩ তারিখের) রাতগুলি সেখানে অবস্থান করে প্রতিদিন সূর্য পশ্চিম মুখী হওয়ার সময় জামরা সমূহে কংকর মারলেন। প্রতি জামরায় সাত কংকর এবং প্রতি কংকরের সাথে তাকবীর ধ্বনি দিলেন।” এ রিওয়ায়াত একাকী আবু দাউদের এ হাদীস প্রতীয়মান করে যে, দশ তারিখে নবী করীম (সা)-এর মক্কা গমন হয়েছিল দুপুরের পরে। সুতরাং এ হাদীস নিশ্চতরূপেই ইব্‌ন উমর (রা)-এর হাদীসের সাথে সংঘটিত । তবে এটি জাবির (রা)-এর হাদীসের পরিপন্থী কিনা সে ব্যাপারে ভিন্নমতের অবকাশ রয়েছে। আল্লাহই সমধিক অবগত । মিনায় নবী করীম (সা)-এর ভাষণ প্রসংগ এ মহান দিবসে রাসূলুল্লাহ (সা) একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন। হাদীসের বহুল ও উপযুঁপরি ধারাবাহিক (মুতাওয়াতির) রিওয়ায়াত বিষয়টি প্রমাণিত । আমরা এখানে মহান মহীয়ান আল্লাহর উপরে ভরসা করে যথা সম্ভব তা উল্লেখ করার প্রয়াস পাব । বুখারী (র)-এর www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।