Contents ৩১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া অধিকতর সংগতি পূর্ণ । তবে দুপুরের পরে হওয়ার প্রমাণগত সম্ভাব্যতার বিদ্যমান। আল্লাহই সমধিক অবগত । এ আলোচনার সার কথা হল- নবী করীম (সা) (মিনা হতে) মক্কায় উপনীত হয়ে সওয়ারীতে আরোহণ করে বায়তুল্লাহ্ এ সাতবার তাওয়াফ করলেন। তারপর যমযম কৃপের কাছে গেলেন; বমূ মুত্তালিবে লোকেরা কুয়ো থেকে পানি তুলছিল এবং লোকদের পান করাচ্ছিল। নবী করীম সেখান হতে একটি বালতি নিলেন এবং তা থেকে পান করলেন ও নিজের গায়ে ঢাললেন।” যেমন মুসলিম (র) বর্ণনা করেন মুহাম্মদ ইব্ন মিনহাল আদ-দারীর (র) ইব্ন আব্বাস (রা) সূত্রে তখন তাকে বলতে শুনেছেন নবী করীম (সা) তার বাহনে করে আগমন করলেন, তার পিছনে ছিলেন উসামা । আমরা তার কাছে একটা পাত্র নিয়ে এলাম যাতে নাবীয ছিল। তিনি পান করলেন এবং তার অবশিষ্টটুকু উসামা কে পান করতে দিলেন এবং বললেন, “সুন্দর্ করেছো, উত্তম করেছো ! এ ভাবেই করতে থাকবে৷” ইব্ন আব্বাস (রা) বলেন, “তাই, রাসূলুল্লাহ (সা) যে নির্দেশ দিয়েছিলেন তা আমরা পরিবর্তন করতে চাই না।” বাকর (র)-এর আর একটি রিওয়ায়াত রয়েছে, যে, জনৈক বেদুঈন ইব্ন আব্বাস (রা)-কে বললেন, “কী ব্যাপার, আপনাদের চাচাত ভাইদের দেখছি, লোকদের মধু আর দুধ পান করাচ্ছেন আর আপনারা নিজেরা নাবীয পান করাচ্ছেন তা কি অভাবের কারণে নাকি কার্পণের কারণে ? তখন ইব্ন আব্বাস (রা) এঁ বেদুইনের কাছে এ হাদীসটি উল্লেখ করলেন। আহমদ (র) আরো বলেন, রাওহ (র)....বাক্র ইব্ন ‘আবদুল্লাহ (র) হতে এ মর্মে যে, এক বেদুইন এসে ইব্ন আব্বাস (রা)-কে বলল, কী ব্যাপার মু‘আবিয়া পরিবারের লোকেরা পানি ও মধু পান করাচ্ছে; অমুকরা দুধ পান করাচ্ছে আর আপনারা নাবীয পানি করাচ্ছেন! তা কি আপনাদের কৃপণতাও জন্যে, নাকি অনটনেও জন্য? তখন ইব্ন আব্বাস (রা) বললেন, কৃপণতার আমাদের পায় নি আর অভাবে অনটনর নয়। তবে, (বিদায় হজ্জ) রাসূলুল্লাহ (সা) আমাদের কাছে এলেন, তার সহ-আরোহী ছিলেন উসামা ইব্ন যায়দ (রা) তিনি পানীয় দিতে বললে আমরা এ জিনিস অথাৎ নাবীয পান করতে দিলাম । তিনি তা থেকে পান করলেন এবং বললেন, “উত্তম করেছো! এ ভাবেই কর চলবে ৷” আহমদ (র) এ হাদীস রাওহ্ বাকও একাধিক সূত্রে ইব্ন আব্বাস (রা) হতে....(অনুরূপ রিওয়ায়াত করেছেন) বুখারী (র) রিওয়ায়াত করেছেন, ইসহাক ইব্ন সুলায়মান (র)....ইব্ন আব্বাস (রা) হতে এমর্মে যে, রাসূলুল্লাহ (সা) পান কেন্দ্রে যমযম (থেকে তোলা পানির আধারে) এসে পানীয় চাইলেন। তখন আব্বাস (রা) বললেন, হে ফায্ূল! তোমরা আম্মা-র কাছে গিয়ে তার নিকট হতে রাসূলুল্লাহ (সা)-এর জন্য পানীয় নিয়ে এসো ! নবী করীম (সা) তখন (আবার) বললেন, “আমাকে (এখান থেকেই) পান করিয়ে দিন! তখন আব্বাস (রা) বললেন, ইয়া রাসুলুল্লাহ ! “এরা তো এ পানিতে তাদের হাত ঢুকিয়ে দেয়। নবী করীম (সা) বললেন, ‘আমাকে পান করতে দিন! তখন তিনি সেখান থেকে পান করার পরে যমযম এর কাছে গেলেন। তখন তারা পানি পান করাচ্ছিলেন এবং কাজে লিপ্ত ছিলেন। নবী করীম (সা) বললেন www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৩১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।