আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১৭ অভিমত ৷ কিন্তু এ রূপ ‘সম্ভাবনা ' যুক্ত দলীল দিয়ে কোন বিতর্কের সুষ্ণু নিষ্পত্তি করা যায়না । আল্লাহ্‌ পাকই সমধিক অবগত । মোটকথা প্রথম সম্ভাবনার বিচারে এ হাদীসটি জাবির (রা)-এর হাদীসের পরিপন্থী । কেননা, এ হাদীসের প্রতিপাদ্য হল, নবী করীম (সা) বায়তুল্লাহ্র উদ্দেশ্যে সওয়ারীতে আরোহনের আগে মিনায় যুহ্র সালাত আদায় করে ছিলেন। আর জাবির (রা)-এর হাদীসের দাবী হল যুহ্র সালাতের আদায়ের আগে নবী করীম (সা) বায়তুল্লাহ্র উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন এবং যুহ্র সালাত সেখানেই আদায় করেছিলেন। অন্য দিকে বুখারী (র) বলেছেন, ‘আইশা ও ইব্‌ন আব্বাস (রা) হতে আবুষ্‌ যুবায়র (র) বলেছেন, ‘নবী করীম (সা) রাত পর্যন্ত বিলম্বিত করলেন অথাৎ তাওয়াফে যিয়ারত বুখারী (র)- র এ সনদবিহীন হাদীসটি অন্য অনেকে ইয়াহ্‌য়া ইব্ন সাঈদ আবদুর রহমান ইব্‌ন মাহ্‌দী ও ফার্জ ইব্ন মায়মূন (র) (সুফিয়ান আবুষ্‌ যুবায়র) আইশা ও ইব্‌ন আব্বাস (রা)-এর সনদ যুক্ত করে রিওয়ায়াত করেছেন- এ মর্মে যে, “নবী করীম (সা) কুরবানীর দিন (দশ তারীখের) তাওয়াফ রাত পর্যন্ত বিলম্বিত করেছিলেন। চার সুনান গ্রন্থ সংকলক এ হাদীসটি রিওয়ায়াত করেছেন সুফিয়ান (র) হতে....এ সনদে । তিরমিযী (র) মন্তব্য করেছেন এটি হাসান হাদীস। ইমাম আহ্‌মদ (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ আইশা ও ইব্‌ন উমর (রা) হতে এ মর্মে যে, রাসুলুল্লাহ (সা) রাতের বেলা (তাওয়াফ) ‘যিয়ারত’ করেছেন।” এখন যদি '‘রাত' কে ‘দুপুরের পরের দিকে’ অর্থে প্রয়োগ করা হয়, অর্থাৎ যেন বলা হল বিকেলে ও দিনের শেষাংশে তবে তা সঠিক ভিত্তি পেয়ে যাবে। আর যদি সূর্যাস্তের পরের (প্রকৃত রাত) অর্থে প্রয়োগ করা হয় তবে তা হবে খুবই অবাস্তব এবং এ সম্পর্কিত বিশুদ্ধ ও প্রসিদ্ধ হাদীসসমূহের পরিপন্থী কেননা, সেগুলোতে বলা হয়েছে যে, “নবী করীম (সা) দশ তারিখে দিনের বেলা তাওয়াফ করেছেন এবং যমযমের পানপাত্র হতে পান করেছেন।” আর যে তাওয়াফের উদ্দেশ্যে রাতের বেলা তিনি বায়তুল্লাহ্‌ গিয়েছিলেন তা হল বিদায়ী তাওয়াফ । তবে রাবীদের অনেকে সে তাওয়াফকেও “যিয়ারাত তাওয়াফ’ নামে ব্যক্ত করে থাকেন (পরবর্তী আলোচনা দ্র) । কিংবা (রাতের তাওয়াফ হবে) বিদায়ী তাওয়াফের আগে এবং তাওয়াফুস্‌ সাদ্র (প্রধান তাওয়াফ) অথাৎ ফরয তাওয়াফের পরে শুধু যিয়ারত ও আল্লাহ্র ঘরের সাক্ষাত-সান্নিধ্য লাভের উদ্দেশ্যে আদায়কৃত সাধারণ ও নফল তাওয়াফ (এ বিষয় সম্বলিত হাদীসে আমরা যথাস্থানে উল্লেখ করব যে, রাসূলুল্লাহ (সা) মিনার রাত সমূহের প্রতি রাতে বায়তুল্লাহ যিয়ারতে গমন করতেন । যা প্রায় অবাস্তব) । আল্লাহই সমধিক অবগত । হাফিয বায়হাকী (র) রিওয়ায়াত করেছেন, আমূর ইব্ন কায়স (র) আইশা (রা) হতে এ মর্মে যে, রাসূলুল্লাহ (সা) তার সহচর বৃন্দকে অনুমতি দিলে তারা দশ তারিখের দুপুরে বায়তুল্লাহর তাওয়াফে যিয়ারত করলেন এবং রাসুলুল্লাহ (সা) নিজে তার স্ত্রীগণকে নিয়ে রাতে তাওয়াফ যিয়ারত করলেন। এটি একটি অতিশয় বিরল হাদীস এবং তাউস ও উরওয়া ইব্নুয্‌ যুবায়র (র) এ অভিমত পোষণ করতেন যে, নবী করীম (সা) দশ তারিখের (ফরয) তাওয়াফ রাত পর্যন্ত বিলম্বিত করেছিলেন। তবে বিশুদ্ধ রিওয়ায়াত সমূহ এবং জমহুরের অভিমতের দাবী হল নবী করীম (সা) দশ তারিখের তাওয়াফ দিনে করেছিলেন এবং তা দুপুরের আগে হওয়াই www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।