Contents ৩১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া রান্না করা হল । পাক হয়ে গেলে সে গোশত আহার করলেন এবং তার ঝোল পান করলেন। ইত্যবসরে তিনি (সা) মাথা মুণ্ডালেন এবং সুগন্ধি ব্যবহার করলেন। এ সব কিছু থেকে ফারিগ হয়ে তিনি বায়তুল্লাহর উদ্দেশ্যে বাহনে আরোহণ করলেন। তদুপরি এ দিন নবী করীম একটি গুরুত্বপূর্ণ অভিভাষণে জনতাকে সম্বোধন করেছিলেন। তবে তা তার বায়তুল্লাহ গমনের আগে ছিল নাকি সেখান থেকে মিনায় প্রত্যাবর্তনের পরে ছিল তা আমি সঠিক নির্ণয় করতে পারছি না ।-আল্লাহই সমধিক অবগত । এ আলোচনার লক্ষ্য হলো নবী করীম (সা) সওয়ারীতে আরোহী হয়ে বায়তুল্লাহ গমন করে আরোহী অবস্থায় সেখানে সাত বার তাওয়াফ করেছিলেন এবং সাফা-মারওয়ায় সাঈ করেন নি (যেমন সহীহ্ মুসলিম শরীফে জাবির ও আইশা (রা) হতে প্রতিপন্ন হয়েছে) । তারপর যমযম কূপের পানি এবং যমযমের পানিতে ভেজানো খুরমা ভিজানো পানি (নবী স) পান করলেন। এ সব বর্ণনা নবী করীম (সা)-এর মক্কায় যুহ্র সালাত আদায় করার অভিমত পোষণকারীদের বক্তব্যকে জোরদার করে। যেমনটি জাবির (রা) রিওয়ায়াত করেছেন। আবার এ সম্ভাবনাও রয়েছে যে, নবী করীম (সা) যুহ্রের ওয়াক্তের শেষ ভাগে মিনায় ফিরে এসে মিনায়-ও তার সাহাবীদের নিয়ে পুনরায় যুহর সালাত আদায় করেছিলেন। আর এ বিষয়টিই ইব্ন হায্ম (র)-কে জটিলতায় ফেলে দিয়েছে এবং তিনি এ বিষয়ে কোন সিদ্ধান্ত দিতে সমর্থ হন নি। অবশ্য সহীহ্ রিওয়ায়াত সমূহের পরস্পর বিরোধী হওয়ায় কারণে তার এ অপরাগতা মেনে নেয়া যায়। আল্লাহই সমধিক অবগত । আবু দাউদ (র) বলেন, আলী ইব্ন বাহার ও আবদুল্লাহ ইব্ন সাঈদ (র) আইশা (রা) হতে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) সে দিনের (দশ তারিখ) শেষ যুহ্র সালাত আদায় করে ইফাযা (ফরয তাওয়াফ) করার উদ্দেশ্যে গমন করলেন। তারপর মিনায় প্রত্যাবর্তন করে ‘আইয়ামে তাশ্রীক' (১১, ১২, ১৩ যিলহজ্জ)-এর রাতগুলি সেখানে অবস্থান করে (প্রতিদিন) সূর্য পশ্চিমে ঢলে পড়ার সময় জাম্রায় কংকর মারলেন। তিনি প্রতি জাম্রা সাত টি করে কংকর মারেন এবং প্রতি কংকরের সাথে তাকবীর ধ্বনি দেন।” ইব্ন হায্ম (র) বলেন, ‘এতে দেখা যাচ্ছে যে, জাবির ও আইশা (রা) এ বিষয় একমত যে, নবী করীম (সা) দশ তারিখের যুহ্র সালাত ‘মক্কায়’ আদায় করেছিলেন। আর এঁরা দু'জন আল্লাহই সমধিক অবগত ইব্ন উমর (রা)-এর তুলনায় অধিকতর নির্ভরযোগ্য স্মৃতি শক্তির অধিকারী” এ হচ্ছে ইব্ন হায্ম (র)-এর বক্তব্য । তবে তা আদো গ্রহণযোগ্য নয়। কেননা, আইশা (রা)-এর এ রিওয়ায়াতটি নবী করীম (সা)-এর মক্কায় যুহ্র সালাত আদায় করার সুস্পষ্ট বর্ণনা নয়। কেননা, উল্লিখিত রিওয়ায়াত টি দু'ভাবে উদ্ধৃত হয়েছে। যুহ্র সালাত আদায় করার ‘সময়’ (অথবা ‘যখন’ জুহ্র সালাত আদায় করলেন) ৮৫4 ৮৮০ (১২ এবং যুহর সালাত আদায় করা ‘পযন্ত' (০,৫2 ০০.2১) প্রথমটি যা রিওয়ায়াত হিসাবে অধিকতর গ্রহণযোগ্য বায়তুল্লাহ গমন্বরে আগে মিনায় যুহ্র সালাত আদায় করা প্রমাণ করে এবং তার সম্ভাব্যতা অস্বীকার করা যায় না। আর দ্বিতীয়টি যদি তা রিওয়ায়াত রূপে সংরক্ষিত সাব্যস্ত হয় মক্কায় যুহ্র সালাত আদায়, ক্রা, নির্দেশ _কুরতে পারে। যা ইব্ন হায্ম (র)-এর
— পৃষ্ঠা ৩১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।