আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১৫ বায়তুল্লাহ্‌ তাওয়াফ না করা পর্যন্ত পূর্বের ন্যায় ইহরাম অবস্থায়ই রয়ে যাবে।” আবু দাউদ (র) ও আহ্‌্মদ ইব্‌ন হাম্বল ও ইয়াহ্‌য়া ইব্‌ন মাঈন (র) ইব্‌ন ইসহাক (র) সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন। বায়হাকী (রা) হাদীসটি ভিন্ন সূত্রে উদ্ধৃত করেছেন। তবে তাতে অতিরিক্ত রয়েছে আবু উবায়দা (র) বলেছেন, এবং কায়স বিন্ত মিহ্‌সান (রা) আমাকে হাদীস শুনিয়েছেন, তিনি বলেছেন, দশ তারিখের বিকেলে (আমার ভাই) উকাশা ইব্ন মিহ্‌সান বনু আসাদের একটি দলের সাথে সকলে জামা-কামীস পরে আমার এখান হতে বেরিয়ে গেলেন। পরে রাতের বেলা (ইশার সময়) তারা ফিরে এলেন যার জামা হাতে বহন করে। তখন উম্মু কায়স তাদের কারণ জিজ্ঞাসা করলে তারা তাকে অবহিত করলেন। যেমন রাসুলুল্লাহ (সা) ওয়াহ্ব ইব্‌ন যামআ (রা) ও তার সংগীকে বলেছিলেন । এ হাদীসটি অতি বিরল ও অসমর্থিত। আলিমগণের কেউ অভিমত গ্রহণ করেছেন বলে আমাদের জানা নেই । নবী করীম (সা) কর্তৃক বায়তুল্লাহর ফরয তাওয়াফ প্রসংগ জাবির (রা) বলেছেন, তারপর রাসূলুল্লাহ সওয়ারীতে আরোহণ করে বায়তুল্লাহ অভিমুখে চললেন এবং মনঙ্ধায় যুহ্র সালাত আদায় করে বনু আবদুল মুত্তালিবের কাছে গিয়ে যারা তখন যামযম পাড়ে (লোকদের পানি পান করাচ্ছিলেন তাদেরকে বললেন, “হে বনু আছেল মুত্তালিব! পানি তুলতে থাক, তোমাদের পান করানোর কাজে লোকদের প্রভাব ও ঝামেলা সৃষ্টির আশংকা না থাকলে অবশ্যই আমিও তোমাদের সাথে পানি তুলতাম।” তখন তারা তাকে একটি বালতি এগিয়ে দিলে তিনি তা থেকে পান করলেন (-মুসলিম)। এ বর্ণনায় এমন তথ্য রয়েছে যা প্রতীয়মান করে যে, নবী করীম (সা) দুপুরের আগেই সওয়ারীতে চড়ে মক্কা শরীফ পৌছে ছিলেন এবং বায়তুল্লাহ্‌ তাওয়াফ করছিলেন। তারপর তওয়াফ শেষে সেখানেই যুহ্র সালাত আদায় করলেন। আবার মুসলিম (র)-এর অন্য একটি বর্ণনা-মুহাম্মদ ইব্‌ন রাফি (র) (নাফি‘) ইব্‌ন উমার (রা) সূত্রে এমর্মে রয়েছে যে, রাসুলুল্লাহ (সা) দশ তারিখে ইফাযা-ফরয তাওয়াফ করার পরে মিনায় ফিরে এসে যুহ্র সালাত আদায় করলেন” -এ হাদীসটি জাবির (রা)-এর হাদীসের পরিপস্থী এবং উভয় রিওয়ায়াত-ই মুসলিমের । এখন এ দুই হাদীসের মধ্যে সমন্বয় এভাবে হতে পারে যে, নবী করীম (সা) মক্কায় যুহ্র সালাত আদায় করার পরে মিনায় ফিরে এসে লোকদের তার জন্য প্রতীক্ষারত দেখতে পেয়ে তাদের নিয়ে (আবার) সালাত আদায় করলেন।-আল্লাহই সমধিক অবগত । আর যুহ্রের ওয়াক্ত বিদ্যমান থাকা কালে নবী করীম (সা)-এর মিনায় ফিরে আসা সম্ভব ছিল। কেননা, সময়টি গ্রীষ্মকাল ছিল বিধায় দিন ছিল দীর্ঘ । যদিও এ দিনটির প্রথম ভাগে নবী করীম (সা) অনেকগুলি কর্ম-সম্পাদন করেছিলেন। যেমন, ফর্সা হওয়ার পরে তিনি মুয্দালিফা হতে প্রস্থান করেছিলেন, তবে তা ছিল সূর্যোর্দায়ের আগে । এরপর মিনায় পৌঁছে প্রথমে জামরাতুল আকাবায় সাতটি কংকর মারলেন। পরে ফিরে এসে নিজ হাতে তেষট্টিটি উট কুরবানী করলেন এবং এক শতের অবশিষ্ট গুলি হযরত আলী (রা) জবাই করলেন। পরে প্রতিটি উটের এক এক টুকরা নিয়ে তা ‘একটি ডেগ্চীতে রেখে www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।