আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১১ করতে দেখেছেন। কোন মারা-মারি ছিল না। কোন হাকা-হাকিও ছিল না এবং ‘হটে যাও সরে যাও’ ধ্বনিও দিল না। আহমদ (র)-এর হাদীসটিও কী প্রস্ময (আয়মান হতে) এঁ সনদে রিওয়ায়াত করেছেন। অনুরূপ, আবু কুরবা ছাওরী সনদেও রিওয়ায়াতটি করেছেন। নাসাঈ ও ইব্ন মাজা (র)-এ হাদীস ওয়াকী (র)-এর বরাতে এঁ সনদে বর্ণনা করেছেন। তিরমিযী (র)-র সূত্ৰ হল আহ্‌মদ ইব্‌ন মানী’ (র) (আয়মান....এ সনদ) । তার মন্তব্য-এটি হাসান সাহীহ ইমাম আহমদ (র) আরো বলেন, নৃহ্‌ ইব্‌ন মায়মুন নাফি‘ (র) হতে, তিনি বলেন, ইব্ন উমর (রা) দশ তারিখে তার বাহনে করে জামরাতুল আকাবায় কংকর মারতেন এবং এর পরবর্তী সবগুলি জামরায় কংকর মারার সময় পায়ে হেঁটেই আসতেন। এবং বলতেন যে, নবী করীম (সা)-ও সে গুলিতে’ কংকর মারার জন্য পায় হেঁটেই আসা যাওয়া করতেন। আবু দাউদ (র) এ হাদীসটি রিওয়ায়াত করেছেন কা‘নাবী (র)-(আবদুল্লাহ আল-উমরী) এ সনদে। নবী করীম (সা)-এর কুরবানী প্রসংগ জাবির (রা) বলেন, এরপর নবী করীম (সা) কুরবানীর স্থানের দিকে চললেন এবং নিজ হাতে তেষট্টিটি উট নাহ্র* (জবাই) করলেন। পরে আলী (রা)-কে দিয়ে দিলে তিনি অবশিষ্ট গুলি নাহ্র করলেন। নবী করীম (সা) তার হাদীতে আলী (রা)-কে শরীক করে নিলেন। এরপর প্রতিটি উট হতে এক এক টুকরা গোশ্ত নিতে বললেন। টুকরাগুলি একটি হাঁড়িতে রেখে তা রান্না করা হল। তারা দু'জন সে গোশৃত আহার করলেন এবং তার ‘ঝোল’ পান করলেন। একটু পরে এ হাদীসের সম্পর্কে আমরা আলোচনা করব। ইমাম আহ্‌্মদ ইব্ন হাম্বাল (র) বলেন, আবদুর রাষ্যাক (র) নবী করীম (সা)-এর জনৈক সাহাবী (রা) সূত্রে বলেন যে, নবী করীম (সা) মিনায় খুতবা দিলেন এবং উপস্থিত লোকদেরকে যার যার উপযোগী স্থানে অবস্থান করালেন। তিনি বললেন, “মুহাজিররা এ দিকে অবস্থান নিবে” তিনি কিবলার ডান দিকে ইংগিত করলেন এবং কিবলার বাম দিকে ইংগিত করে বললেন, “আর আনসাররা এ দিকে” । “এরপর অন্য লোকেরা ওদের চার পাশে অবস্থানে নিবে।” বর্ণনাকারী বলেন, তিনি তাদের কে মানাসিক-হজ্জ কুরবানীর বিধি বিধান শিখালেন। মিনায় উপস্থিত লোকদের কান খোলা থাকল, তারা নিজ-নিজ অবস্থানে থেকে তার ভাষণ শুনতে পেলেন। বর্ণনাকারী বলেন, তখন আমি তাকে বলতে শুনলাম “তোমরা “খাযাফ'’ আকৃতির কংকর দিয়ে জামরায় ‘রমী’ করবে।” আবূ দাউদ (র) আহ্‌মদ ইব্ন হাম্বাল (র) হতে “অন্য লোকেরা তাদের আশ-পাশে অবস্থান নিবে” পর্যন্ত অনুরূপ রিওয়ায়াত করেছেন। ইমাম আহ্‌্মদ (র) আবূ দাউদ (র) ও ইব্‌ন মাজা বিভিন্ন সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন যে আমরা মিনায় অবস্থান কালে রাসূলুল্লাহ্‌ (সা) ভাষণ দিলেন। আমাদের কানগুলো খোলা থাকল যেন এখনও আমরা তা শুনতে পাচ্ছি। ১. এগার বার (এবং পরবর্তী) তারীখে তিনটি জামরার রামী উদ্দেশ্য ।-অনুবাদক হয়।-অনুবাদক www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৩১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।