C ৩১০ আল-বিদায়া ওয়ান নিহায়। আর ইব্ন মাজা (র) হাদীসটি রিওয়ায়াত করেছেন আবূ বকর ইব্ন আবু শায়বা (র) হাজাজ ইব্ন আরতাত (র) থেকে এ সনদে। এ প্রসংগে আহ্মদ আবু দাউদ, ইব্ন মাজা! ও বায়হাকী (র) রিওয়ায়াত করেছেন। ইয়াধীদ ইব্ন যিয়াদ (র) উম্মু জুনদুব আল-আখযদিয়্যা (র) হতে, তিনি বলেন, ‘আমি রাসূলুল্লাহ (সা)-কে উপত্যকার নিম্নভূমি হতে জামরাগুলিকে আরোহী অবস্থায় কংকর মারতে দেখেছি, প্রতি কংকরের সাথে তিনি তাকবীর ধ্বনি দিচ্ছিলেন এবং একজন লোক তার পেছন হতে (রোদ হতে) তাকে আড়াল করে রেখেছিল। আমি লোকটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বললেন, ইনি হচ্ছেন ফাযল ইব্ন আব্বাস (রা)। ইতোমধ্যে জনতার ভিড় জমে গেলে নবী ' করীম (সা) বললেন 2251 > Sas 0 sl a) HN Lo PL OY lll le “লোক সকল! একে অন্যকে পিষে মেরে ফেল না; আর যখন তোমরা জামরায় কংকর মারবে তখন ঢেলা ছোড়ার কংকরের ন্যায় কংকর দিয়ে মারবে। এ ভাষ্য আবূ দাউদ (র)- এর ৷ তার অন্য একটি রিওয়ায়াত রয়েছে তিনি (উম্মু জুনদুব) বলেন, তাকে [নবী করীম (সা)- কে] আমি শেষ জামরাটির কাছে সওয়ার অবস্থায় দেখেছি এবং তার আংগুল সমূহের মাঝে দেখেছি কংকর; তিনি (নিজেও কংকর মারলেন এবং লোকেরাও কংকর মারলেন এবং তিনি সেখানে দাড়ালেন না৷” ইব্ন মাজা (রা)-এর রিওয়ায়াতে রয়েছে তিনি (উম্মু জুনদুব) বলেন, “আমি দশ তারিখে রাসুলুল্লাহ (সা)-কে জামরাতুল আকাবা-র কাছে দেখেছি- তিনি একটি ‘খচ্চরে’' আরোহী ছিলেন। তবে এ ক্ষেত্রে ‘খচচর’ এর উল্লেখ একান্তই বিরল। মুসলিম (র) রিওয়ায়াত করেছেন তার সহীহ্ গ্রন্থে ইব্ন জুরায়জ (র)....জাবির ইব্ন আবদুল্লাহ (রা) সূত্রে বলেন, আমি দশ তারিখে রাসুলুল্লাহ (সা)-কে তার বাহনে (উটে) চড়ে জামরায় কংকর মারতে এবং একথা বলতে শুনেছি- 2 22> WAAAY SSM St SS lis ll “তোমাদের হজ্জের নিয়ম কানুন শিখে নাও! কেননা, আমি জানি না- হয়তো আমার এ হজ্জের পরে আমি আর হজ্জ করব না।” মুসলিম (র) আরো রিওয়ায়াত করেছেন, যায়দ ইব্ন আবূ উনায়সা (র)-এর উম্মুল হুসায়ন (রা)-এর বরাতে অনুরূপ রিওয়ায়াত করেছেন। এ সূত্রের অন্য একটি রিওয়ায়াতে রয়েছে, “আমি রাসুলুল্লাহ (সা)-এর সাথে হজ্জ করলাম-বিদায় হজ্জ । তখন উসামা ও বিলাল কে দেখলাম, তাদের একজন নবী করীম (সা)-এর উটনীর লাগাম ধরে রয়েছেন এবং অন্য জন তার (হাতে) কাপড় উঁচু করে নবী করীম (সা)-কে খরতাপ হতে আড়াল করছেন। যতক্ষণ পর্যন্ত না তিনি জামরাতুল ‘আকাবায় কংকর মারা শেষ করলেন । ইমাম আহমদ (র) বলেন, আবু আহ্মদ মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ আয-যুবায়রী (র)....কুদামা ইব্ন আবদুল্লাহ আল-কিলাবী (র) সূত্রে এমর্মে বর্ণনা করেন যে, তিনি দশ তারিখে রাসূলুল্লাহ (সা)-কে তার একটি লালচে সাদা উদ্বীতে উপত্যকার নিম্নভূমি হতে জামরাতুল আকাবাকে রমী www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৩০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।