৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া লোকেরা তীর সে নির্দেশ পালন করল । তারপর তিনি তাদের নিয়ে প্রস্থান করে সেই কুয়োর কাছে অবস্থান নিলেন, যে কুয়ো থেকে আল্লাহ্র উটনী’ পানি পান করত । তিনি আযাবে নিপতিত কওমের এলাকায় প্রবেশ করতে নিষেধ করে লোকদের বললেন, “আমার আশংকা হয় যে, তাদের উপর যে আযাব এসেছিল তা তোমাদের উপরও না এসে পড়ে। অতএব তোমরা সেখানে প্রবেশ কর না।” এ সনদে হাদীসখানি বুখারী মুসলিম (র)-এর শর্তানুরূপ তবে সিহাহ গ্রন্থসমূহের ইমামগণ উক্ত সনদে এ হাদীসখানি রিওয়ায়াত করেননি। বুখারী ও মুসলিম (র) হাদীসখানি গ্রহণ করেছেন আনাস ইব্ন ইয়ায (র)....নাফি' ইব্ন উমার (রা) সনদে । বুখারী (র) উসামা (রা) থেকে এ হাদীসের সমার্থক রিওয়ায়াত থাকার কথা উল্লেখ করেছেন। আর মুসলিম (র) শু‘আয়ব ইব্ন ইসহাক (র) নাফি* (র) সূত্রে হাদীসখানি রিওয়ায়াত করেছেন। ইমাম আহমাদ (র) বলেছেন, আব্দুর রায্যাক a) (রা) সূত্রে তিনি বলেন, নবী করীম (সা) হিজর অতিক্রম করার সময় বললেন, “তোমরা মুজিযা দেখবার দাবী কর না। কেননা, সালিহ (আ)-এর কওম সে দাবী করেছিল। ফলে মুজিযার উট এ পথ দিয়ে কুয়োতে নামত আর এ পথ দিয়ে বেরিয়ে যেত। পরে তারা তাদের প্রতিপালকের হুকুমের অবাধ্য হয়ে তাকে আঘাত করে মেরে ফেলল । সে একদিন তাদের পানি পান করত, আর তারা একদিন তার দুধ পান করত । তবু তারা তাকে মেরে ফেলল । ফলে এমন তীব্র নিনাদ তাদের আক্রমণ করল যে, আল্লাহ্র ‘হারামে’ অবস্থানকারী তাদের একটি লোক ব্যতীত আসমানের নীচে করল, ইয়া রাসূলাল্লাহ! সে একটি লোক কে ? তিনি বললেন, তার নাম ছিল আবু রুগাল; সে- ও আল্লাহ্র ‘হারাম’ থেকে বেরিয়ে-আসলে সেই আযাব তাকে পাকড়াও করল, যা তার স্বজাতিকে পাকড়াও করেছিল। এ হাদীসের সনদ সহীহ্ বিশুদ্ধ । তবে সিহাহ গ্রন্থসমূহের ইমামগণ তা রিওয়ায়াত করেননি। ইমাম আহমাদ (র) বলেন, য়াধীদ ইব্ন হারূন (র)....মুহাম্মদ ইব্ন আবূ কাবশা আল আনমারী (র)-এর পিতা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, তাবুক অভিযানের পথে লোকেরা হিজরবাসীদের এলাকায় প্রবেশ করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ল । রাসূলুল্লাহ (সা)-এর কাছে এ সংবাদ পৌছলে লোকদের মাঝে ঘোষণা দেওয়া হল -সালাতের জামাতে হাযির হও! বর্ণনাকারী বলেন, আমি তখন রাসূলুল্লাহ (সা)-এর কাছে আসলাম । তিনি তখন তার উটের গতি নিয়ন্ত্রণ করতে করতে বলছিলেন _ -e Bl EL ag se UF “আল্লাহ্ যাদের উপর গযব নাযিল করেছেন, এমন কওমের এলাকায় তোমরা প্রবেশ করছ কেন ?” এক ব্যক্তি আওয়ায করে বলল, এ জাতির প্রতি বিস্ময়বোধের কারণে । তিনি বললেন, ১. আল কুরআনে উল্লেখিত সালেহ (আ)-এর উটনী-যা আল্লাহর পক্ষ থেকে মুজিযা স্বরূপ তাকে দেওয়া | www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।