আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

২৭৮ আল-বিদায়া ওয়ান নিহায়া কিরান পালন করেছিলেন। যেমনটি পূর্বোল্লিখিত হাদীসসমূহ থেকে প্রমাণিত। আল্লাহই সমাধিক অবগত । শাফি'ঈ (র) বলেন, ইবরাহীম ইব্‌ন মুহাম্মদ (র)....আলী (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি কিরান হজ্জ আদায়কারী সম্পর্কে বলেন, “দুটি করে তাওয়াফ ও সাঈ করবে ।” শাফি'ঈ (র) বলেছেন, কেউ কেউ “দুই তাওয়াফ এবং দুই সাঈ এবং এ বিষয় আলী (রা)-এর নামে বর্ণিত একটি দুর্বল রিওয়ায়াত প্রমাণস্বরূপ উপস্থাপন করেছেন। জাফর (র) বলেছেন, আলী (রা) হতে আমাদের মাযহাব বর্ণিত হয়েছে। আমরা তা নবী করীম (সা) হতে রিওয়ায়াত করেছি। কিন্তু আবু দাউদ (র) বলেছেন, হারূন ইব্‌ন আবদুল্লাহ্‌ ও মুহাম্মদ ইব্‌ন রাফি (র), আবুত তুফায়ল (রা) সূত্রে বলেন, তিনি বলেছেন, আমি নবী কারীম (সা)-কে তার বাহনে করে বায়তুল্লাহ্‌ তাওয়াফ করতে দেখেছি; তিনি একটি বাকা লাঠি দিয়ে হাজরে আসওয়াদ স্পর্শ করে সে লাঠিটি চুম্বন করেছিলেন। এ সনদের অন্যতম রাবী মুহাম্মদ ইব্‌ন রাফি অতিরিক্ত এটুকু বলেছেন। OT SHEE UO RE TOE UE NO 03 HEE PE WON মুসলিম (র) তার খরছ্ে এ হাদীসখানি রিওয়ায়াত করেছেন। আবূ দাউদ আত তায়ালিসী (র) সূত্রে উল্লেখিত সনদে মুহাম্মদ ইব্‌ন রাফি (র)-এর পরিবেশিত অতিরিক্ত অংশটুকু ব্যতিরেকে । হাফিজ বায়হাকী (র)-ও আবূ সাঈদ ইব্‌ন আবূ আমর (র)....আবুত্‌ তুফায়ল (রা) সূত্রে এ হাদীস অতিরিক্ত অংশ ব্যতিরেকে রিওয়ায়াত করেছেন। আল্লাহই সমধিক অবগত । হাফিজ বায়হাকী (র) বলেন, আবূ বকর ইবনুল হাসান ও আবু যাকারিয়্যা ইব্‌ন আবূ ইসহাক (র)....(আয়মান) -_কুদামা ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন আম্মার (রা) হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা)-কে একটি উটের পিঠে সাফা-মারওয়ায় সাঈ করতে দেখেছি; (কাউকে) প্রহার করা নেই, তাড়ানো নেই, ‘হটো' ‘হটো'ও নেই । বায়হাকী বলেন, রাবীদ্বয় এভাবেই বলেছেন। আয়মান (র) ব্যতীত একদল বর্ণনাকারী এ হাদীস রিওয়ায়াত করেছেন, তারা বলেছেন,...দশ তারিখে ‘জামরায়' কংকর নিক্ষেপ করেছিলেন (উটের পিঠে) বায়হাকী (র) বলেন, উভয় বর্ণনা বিশুদ্ধ হওয়ার সম্ভাবনা বিদ্যমান । l গরস্থকারের মন্তব্য ৪ ইমাম আহমদ (র) তার মুসনাদে এ হাদীস বর্ণনা করেছেন, ওয়াকী প্রমুখ একদল রাবী আবূ ইমরান মান্ধী আয়মান ইবৃন নাবিল হাবাসী (র) থেকে যিনি বুখারীর রাবী তালিকাভুক্ত মহান ও নির্ভরযোগ্য রাবী তিনি কুদামা ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন আম্মার আল কিলাবী (রা) থেকে এ মর্মে বর্ণনা করেন যে, তিনি (জিলহজ্জের) দশ তারিখে রাসুলুল্লাহ (সা)- কে একটি লাল-সাদা উটনীর পিঠে উপত্যকার নিম্নভূমি হতে জামরায় কংকর নিক্ষেপ করতে দেখেছেন কাউকে প্রহার করা নেই, তাড়ানো নেই এবং হটো হটোও নেই । তিরমিযী (র) ও আহম্মদ ইবন সামী (র) হতে অনুরূপ রিওয়ায়াত করেছেন। নাসাঈ (র) এ হাদীস আহরণ করেছেন ইসহাক ইবন রাহ্ওয়ায়হ (র) হতে... এবং ইবন মাজা (র) আবূ বকর ইবন শায়বা (র) হতে... ‘সব সনদ- আয়মান ইবন নাবিল সূত্রে কুদামা (রা) থেকে যেমনটি ইমাম আহম্মদ (র)-এর রিওয়ায়াতে রয়েছে। তিরমিযী (র) তা' হাসান সহীহ্‌ বলে মন্তব্য করেছেন। www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।