আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭৫ ভার কাছে লোকের অধিক সমাগম হয়ে গেলে তিনি সওয়ারীতে আরোহণ করলেন। ইব্‌ন আব্বাস (রা) আরো. বললেন, তবে পায়ে হাঁটা ও সাঈ করা উত্তম। এ হচ্ছে মুসলিম শরীফের ভাষ্য এবং এর দাবী হল যে, অবস্থার পরিপ্রেক্ষিতে মধ্যবর্তী কোন সময় তিনি সওয়ারীতে জহা কছত দর হাংদের যারে জায়বয় সান চত থাল আধাহত সমাধিক অবগত । তবে সহীহ্‌ মুসলিমের রিওয়ায়াত- যাতে তিনি বলেছেন, মুহাম্মাদ ইব্‌ন রাফি' (র).... আবুত্‌ তুফায়ল (রা) হতে, তিনি বলেন, আমি ইব্‌ন আব্বাস (রা)-কে বললাম, আমার যতদূর মনে হয়- রাসুলুল্লাহ (সা)-কে (সাফা- মারওয়ায়) আমি দেখেছি। তিনি বললেন, তবে আমাকে তার বিবরণ দাও তো দেখি! আমি বললাম, তাকে আমি দেখেছি মারওয়া-র কাছে একটি উটের পিঠে, তখন তার ওখানে লোকের ভিড় হয়ে গিয়েছিল। তখন ইব্‌ন আব্বাস (রা) বললেন, (হা) ইনি-ই রাসুলুল্লাহ (সা); তার নিকট হতে লোকদের হটে যেতে বাধ্য করা হত না। (মন্তব্য) এ রিওয়ায়াত একাকী মুসলিম (র)-এর এবং এতে সাফা মারওয়ায় রাসুলুল্লাহ (সা)-এর আরোহী হয়ে সাঈ করার বিশেষ কোন প্রমাণ নেই । কারণ, ঘটনাটিকে বিদায় হজ্জ বা অন্য উপলক্ষের সাথে বিশেষভাবে সম্পৃক্ত করা হয়নি। আর বিদায় হজে হওয়ার কথা ধরে নিলেও এরূপ সম্ভাবনা বিদ্যমান যে, নবী করীম (সা) তার সাঈ ও আনুষাঙ্গিক বিষয়াদি- তথা মারওয়ায় উপবেশন, সেখানে খুতবা প্রদান, যারা হাদী-র পশু নিয়ে আসে নি তাদের হজে (এর ইহরাম আপাততঃ) ভংগ করে উমরায় পরিণত করার আদেশ দান এবং সেখানে যারা হাদী আনয়নকারী নয় তাদের হালাল হয়ে যাওয়া [যেভাবে জাবির (রা)-এর হাদীসে বিবৃত হয়েছে]- এ সব কিছুর পরে তার উটনী নিয়ে আসা হলে .তিনি তাতে আরোহণ করলেন এবং ‘আবতাহ’-এ তার অবস্থান ক্ষেত্রের দিকে চলে গেলেন। আলোচনা পরে আসছে। এ সময়ই আবুত্‌ তুফায়ল ‘আমির ইব্‌ন ৬য্নাছিলা £ আল বিকরী (রা) তাকে দেখে থাকবেন। এ ‘আমির (রা) শিশু সাহাবীদের মধ্যে গণ্য হয়ে থাকেন। গ্রস্থকারের মন্তব্য £ ইরাকী ফকীহ্‌দের একদল-যেমন আবু হানীফা (র) ও তার সহচরবৃন্দ এবং ছাওরী (র) এ অভিমত পোষণ করেছেন যে, কিরান হজ্জ আদায়কারী দুটি তাওয়াফ এবং দুটি সাঈ (অথাৎ হজ্জ ও উমরার জন্য পৃথক পৃথক) পালন করবে। এবং এ অভিমত আলী, ইব্‌ন মাসউদ (রা), মুজাহিদ ও শা'বী (র) প্রমুখ হতে বর্ণিত হয়েছে। ভারা জাবির (রা)-এর দীর্ঘতম হাদীস দিয়েও প্রমাণ পেশ করতে পারেন। সে হাদীসে সাফা-মারওয়ায় হেঁটে হেঁটে সাঈ করার কথা আর এ হাদীসের ভাষ্য- নবী করীম (সা) এঁ দুই স্থানের মাঝে সওয়ারীতে আরোহী হয়ে সাঈ করেছেন- এ দুই হাদীসের সমন্বিত ভাষ্য নির্দেশনা প্রতীয়মান করে যে, তাওয়াফ (ও সাঈ) দু'বার করে হয়েছিল। একবার হেঁটে হেঁটে এবং একবার সওয়ারীতে আরোহী হয়ে । অনুরূপ, সাঈদ ইব্‌ন মানসুর (র) হযরত আলী (রা)-র বরাতে রিওয়ায়াত করেছেন যে, তিনি একাধারে হজ্জ ও উমরার ইহরাম করেছিলেন। মক্কা শরীফে উপনীত হয়ে তিনি তার উমরার জন্য বায়তুল্লাহ তাওয়াফ করলেন এবং সাফা- মারওয়ায় সাঈ করলেন। তারপর পুনরায়-আরম্ভ করে তাঁর হজের জন্য বায়তুল্লাহ তাওয়াফ ও সাফা-মারওয়ায় সাঈ করলেন। www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।