আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭৩ “রাসুলুল্লাহ (সা) উপত্যকার (নালার) নিম্নভাগে দ্রচ্তবেগে অতিক্রম করবেন (বুখারী- মুসলিম রিওয়ায়াত করেছেন)। আর ইব্‌ন উমার (রা) হতে তিরমিযী- (র)- এর রিওয়ায়াত রয়েছে- “আমি যদি দ্রচ্তবেগে চলি, তবে রাসুলুল্লাহ (সা)-কে তো দ্রুত চলতে দেখেছি, “আর যদি হেঁটে চলি, তবে রাসুলুল্লাহ (সা)-কেও হেঁটে চলতে দেখেছি।” আর জাবির (রা) বলেছেন, “তার পদযুগল যখন উপত্যকায় স্থির হয়ে বস্তে লাগল- তখন রমল করলেন, অবশেষে যখন চড়তে লাগলেন তখন স্বাভাবিকভাবে হাঁটলেন (মুসলিম) এ ছাড়া আবু জাফর আল্‌ বাকির (র) সুত্রে জাবির (রা) হতে গৃহীত মুহাম্মাদ ইব্‌ন ইসহাক (র)-এর হাদীস আমরা ইতোপূর্বে উল্লেখ করে এসেছি। (তাতে রয়েছে) যে, রাসুলুল্লাহ (সা) তার উট মসজিদের দরজায় বসিয়ে দিলেন”- অথাৎ উট বসাবার পরে তাওয়াফ করেছিলেন। তারপর সাফা অভিমুখে বের হওয়ার সময় এ সব উদ্ধৃতির দাবী হল এই যে, রাসুল. করীম (সা) সাফা মারওয়ায় পায়ে হেঁটে সাঈ করেছিলেন, তবে মুসলিম (র)- এর একটি হাদীসে এর ব্যাতিক্রম রয়েছে। তিনি বলেন, ‘আব্দু ইব্ন হুমায়দ (র)....জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) থেকে, তিনি বলেন, “বিদায় হজে নবী করীম (সা) তার বাহনে-একটি উট-চড়ে বায়তুল্লাহ ও সাফা-মারওয়া তাওয়াফ করেছেন, যাতে লোকেরা তাকে দেখতে পায় এবং তিনিও উঁচু হতে সবাইকে দেখতে পান এবং যাতে লোকেরা তার কাছে মাসআলা জিজ্ঞেস করতে পারে। কেননা, জনতা তাকে ঘিরে রেখেছিল।”....এবং নবী করীম (সা) ও তার সাহাবীগণও সাফা মারওয়ায় একটির অধিক সাঈ করেন নি।” ইমাম মুসলিম এ হাদীস আবু বক্র ইব্‌ন আবু শায়বা (র)....আলী ইব্ন খাশরাম (র)....এবং মুহাম্মাদ ইব্‌ন হাতিম (র)....(সব সনদই ইব্ন জুরায়জ মারফত পূর্বেক্তি উর্ধতন সনদে)- তবে এগুলির কোন কোনটিতে ‘এবং স।ফা-মারওয়ায়’ কথাটুকু নেই। আবু দাউদ (র) রিওয়ায়াত করেছেন আহ্মদ ইব্ন হাম্বাল (র)....জাবির ইব্‌ন আবদুল্লাহ (র) বলেন, “ নবী করীম (সা) বিদায় হজ্জে তার বাহনে চড়ে বায়তুল্লাহ ও সাফা-মারওয়ায় তাওয়াফ করেছেন।” নাসাঈ (র) রিওয়ায়াত করেছেন ফাল্লাস (র)....এবং ‘ইমরান ইব্ন য়াযীদ (র)....(উভয় সূত্র ইব্‌ন জুরায়জ মারফত পূবেক্তি সনদে-), মোট কথা, ইব্‌ন জুরায়জ (র)-এর হাদীসরূপে এটি সংরক্ষিত ও পরিশুদ্ধ এবং সেহেতু এটি সমৰয় অতিশয় জটিল । কেননা, জাবির (রা) প্রমুখ হতে বর্ণিত সমুদয় রিওয়ায়াত নির্দেশ করে যে, সাফা মারওয়া প্রদক্ষিণকালে নবী করীম (সা) পদব্রজে চলেছিলেন। এখন দু‘ভাবে এ ব্যতিক্রমী রিওয়ায়াতটির জবাব দেয়া যায়। (এক) জাবির (রা) হতে (তার অধস্তন রাবী) আবুয্‌ যুবায়র (র)-এর রিওয়ায়াতের এ অতিরিক্ত অংশ- অথ ‘সাফা- মারওয়ার মাঝে' উক্তিটি- সাহাবী পরবর্তী কোন রাবী-র অসর্তকতা প্রসূত দুর্বলতার ফসল কিংবা তা’ অনুপ্রবিষ্ট- হয়েছে। আল্লাহই সমাধিক অবগত । (দুই) কিংবা নবী করীম (সা) সাফা মারওয়ায় তার কতক তাওয়াফ পায়ে হেঁটে আদায় করেছিলেন এবং অন্যান্য আনুষংগিক বিষয়াদিসহ তা অনেকে প্রত্যক্ষ করেছিলেন। পরে তার চারপাশে লোকের ভিড় বেড়ে যেতে থাকশে 'তনি বাহনে আরোহণ করেন (যেমন- একটু পরে উদ্ধৃত ইব্‌ন আব্বাস (রা)-এর হাদীস নির্দেশ করছে) ইব্ন হায্ম (র) অবশ্য স্বীকার করে নিয়েছেন যে, নবী করীম (সা)- এর বায়তুল্লাহ প্রথম তাওয়াফ ছিল পায়ে হেঁটে, এবং আরোহী হয়ে তাওয়াফ করা সম্পর্কিত ——-৩৫ www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।