Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৯ জাবির (রা)-এর রিওয়ায়াতে বিদ্যমান রয়েছে। তাওয়াফ পরবর্তী দু'রাক‘আত সালাতের কথা উল্লেখ করার পর তিনি বলেছেন-“এরপর ‘রুকন’ (হাজারে আস্ওয়াদ)-এর কাছে ফিরে গিয়ে চুম্বন করলেন। মুসলিম ইব্নুল হাজ্জাজ (র) তীর সহীহ্ গ্রন্থে বলেছেন, আবু বাক্র ইব্ন আবু শায়বা ও ইব্ন নুমায়র (র)....নাফি (র) হতে, তিনি বলেন, আমি ইব্ন উমর (রা)-কে দেখেছি, তিনি নিজ হাতে হাজারে আস্ওয়াদ স্পর্শ করেছেন এবং পরে সে হাতে চুমু খেয়েছেন এবং বলেছেন, রাসূলুল্লাহ্ (সা)-কে তা করতে দেখার পর হতে আমি তা বর্জন করিনি। এ বিষয়টি এমন হতে পারে যে, তিনি রাসূলুল্লাহ্ (সা)-কে তার কোন তাওয়াফ কালে কিংবা শেষবারের স্পর্শ করার সময় এরূপ করতে দেখেছেন (এ কারণে যা আমরা উল্লেখ করে এসেছি) । কিংবা এমনও হতে পারে যে, ইব্ন উমর (রা) নিজের কোন (শারীরিক) দুর্বলতার কারণে হাজারে আস্ওয়াদ-এর সন্নিকটে পৌঁছুতে পারেন নি; কিংবা অন্যদেরকে ভিড়ের চাপে ফেলে তাদের কষ্ট দেয়ার মাধ্যম হতে চান নি। যেহেতু, এ বিষয় (সতর্ক করে দিয়ে) রাসূলুল্লাহ্ (সা) তার পিতাকে বলেছিলেন, যা ইমাম আহ্মাদ (র) তার মুস্নাদে রিওয়ায়াত করেছেন । ওয়াকী (র)-সুফিয়ান, আবূ ইয়াফুর আল্ আব্দী (র) হতে, তিনি বলেন, হাজ্জাজের শাসন কালে মক্কায় এক বৃদ্ধকে উমর ইব্নুল খাত্তাব (রা) হতে, এ মর্মে হাদীস বর্ণনা করতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ (সা) তাকে বলেছেন EHS i290 Al SIS A Sl IY sili - 3S 9 LLG Yl, aalisl উমর! তুমি একজন সবল দেহী পুরুষ; হাজারে আসৃওয়াদের কাছে ভিড় করবে না; কেননা, তাতে দুর্বলদের কষ্ট হবে। ভিড় না থাকলে তা চুম্বন করবে, অন্যথায় তার দিকে মুখ করে দাড়াবে এবং তাকবীর ধ্বনি দেবে। এ সনদটি উত্তম। তবে উমর (রা) হতে রিওয়ায়াত গ্রহণকারী-বৃদ্ধ অজ্ঞাত, যার নাম উল্লেখ করা হয় নি; তবে বাহ্যত তিনি নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন বলে ধারণা করা যায়, কেননা, শাফিঈ (র)-ও এ রিওয়ায়াত গ্রহণ করেছেন, সুফিয়ান ইবৃন উয়ায়না (র)-আবু য়া*ফুর আল্ ‘আবদী (র) হতে ৷ যার নাম ওয়াক্দান, তিনি বলেন, ইব্নুযু যুবায়র (রা) শাহাদাত লাভের সময় খুযা'আ গোত্রের জনৈক ব্যক্তিকে যিনি মক্কার শাসনকর্তা ছিলেন, বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ (সা) উমর (রা)-কে বললেন = Lis ON aA SPA OSN A ALA Boost -Ljaal § HS Vs Aalald s s “হে আবু হাফ্স ! তুমি একজন সবল পুরুষ অতএব, রুকন-এর কাছে ভিড় করবে না, কেননা, তাতে তুমি দুর্বলদের ক্লেশ পৌঁছবে । তবে যদি ‘নির্জনতা পেয়ে যাও তবে তা চুম্বন করবে, অন্যথায় তাকবীর ধ্বনি দিয়ে এগিয়ে যাবে।” সুফিয়ান ইব্ন উয়ায়না (র) বলেছেন, এঁ (খুযাঈ) ব্যক্তিটি হলেন আবুদর রহমান ইব্নুল হারিছ (র)। ইবৃনুয যুবায়র (রা) শহীদ হওয়ার পরে হাজ্জাজ মন্ধা থেকে প্রত্যাবর্তনের সময় এ ব্যক্তিকে মক্কার শাসনকর্তা নিয়োগ করেছিলেন। গ্রস্থকারের মন্তব্য ৪ এ আবদুর রহমান (র) ছিলেন একজন অভিজাত ও সেরা সম্মানী ব্যক্তি । এবং উছমান (রা) সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে ইসলামী রাষ্ট্রের প্রদেশসমূহে পাঠাবার www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।