আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৭ চাদর দিয়ে ইয্তিবা‘ করে। অনুরূপ, ইমাম আহমাদ এ হাদীস রিওয়ায়াত করেছেন ওয়াকী' (র)-(ছাওরী)....ইব্ন য়া‘লা-তার পিতা উমায়্যা (রা) সূত্রে এ মর্মে যে, রাসূলুল্লাহ্‌ (সা) যখন আগমন করলেন তখন বায়তুল্লাহ্‌ তাওয়াফ করলেন- তিনি তখন তার একটি সবুজ চাদর দিয়ে ইয্তিবা‘ করেছিলেন। জাবির (র) তীর পূর্বোল্পিখিত হাদীসে বলেছেন- অবশেষে আমরা তার সাথে বায়তুল্লাহতে উপনীত হলে তিনি রুকন (হাজারে আস্ওয়াদ) চুম্বন করলেন, তারপর তিন চক্কর রমল করলেন এবং চার চকন্ধরে হাটলেন। তারপর মাকামে ইবরাহীমের দিকে এগিয়ে গেলেন এবং তিলওয়াত করলেন- $০4 22213] ০০ (১৭! 5457, (তোমরা ইবরাহীমের দাড়াবার স্থানকে সালাতের স্থানরূপে গ্রহণ কর (২ ৪ ২২৫)। তারপর মাকাম-কে তার নিজের ও বায়তুল্লাহ্র মাঝে রাখলেন, (এ ক্ষেত্রে উল্লিখিত হয়েছে যে,) তিনি দু'রাক*আত সালাত আদায় করলেন যাতে কুল্হু ওয়াল্লাহু আহাদ্‌ (সূরা ইখ্লাস) ও কুল ইয়া আয়্যুহাল কাফিরুন (সূরা কাফিরুন) পাঠ করেছিলেন।....এখন যদি প্রশ্ন করা হয় যে, এ তাওয়াফের সময় নবী করীম (সা) আরোহী ছিলেন না কি পদ্ব্রজে ছিলেন ? তবে তার জবাব হল- এ বিষয় দুটি উদ্ধৃতি রয়েছে যাতে পরস্পর বিরোধী হওয়ার বাহ্যত: ধারণা জন্মে। আমরা রিওয়ায়াত দু'টি উল্লেখ করে সে দুটির মাঝে সমন্বয় বিধান ও তাতে অন্তঃবিরোধের ধারণা পেষণকারীদের দ্বিধা নিরসনের পন্থা নির্ণয়ে সচেষ্ট হব- ইনশাল্লাহ ! (আল্লাহ-ই তাওফীক দাতা, তার সকাশেই সাহায্য প্রার্থনা এবং তিনিই আমাদের জন্য যথেষ্ট ও উত্তম কার্য সম্পাদনকারী)। বুখারী (র) বলেন, আহ্‌মাদ ইব্‌ন সালিহ্‌ ওয়াহ্‌্য়া ইব্ন সুলায়মান (র) (ইব্‌ন ওয়াহ্‌্ব).... ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন, নবী করীম (সা) বিদায় হজ্জে তীর উটের পিঠে তাওয়াফ করলেন, তিনি একটি (বাকা মাথা) লাঠি (১24) দিয়ে রুকন (হাজারে আস্ওয়াদ) স্পর্শ করছিলেন। তিরমিযী (র) ব্যতীত সিহাহ্‌ সিত্তার সমঙ্কলক এ হাদীস ইব্‌ন ওয়াহ্‌ব (র) হতে বিভিন্ন সূত্রে রিওয়ায়াত করেছেন। বুখারী (র) বলেছেন, দারাওয়ারদী (র) এ হাদীসের অনুগামী (তাবি') রিওয়ায়াত দিয়েছেন যুহ্রী (র) সূত্রে । তার এ অনুগামী রিওয়ায়াত অতিশয় বিরল ধরনের-(গরীব)। বুখারী (র) আরো বলেছেন, মুহাম্মদ ইব্নুল মুছারনা (র).... ইব্‌ন আব্বাস (রা) সূত্রে, তিনি বলেন, নবী করীম (সা) একটি উটের উপরে বায়তুল্লাহ্‌ তাওয়াফ করলেন। যখনই ‘রুকন’-এর কাছে আসতেন তখন সে দিকে ইংগিত করতেন। তিরমিযী (র) এ হাদীস রিওয়ায়াত করেছেন (বুখারী-র সনদের)। আবদুল ওয়াহ্‌হাব ইব্ন আবদুল মাজীদ ছাকাফী (র) এবং ‘আবদুল ওয়ারিছ (র)....(ইকরিমা-) ইব্‌ন আব্বাস (রা) সূত্রে । তিনি বলেন, “রাসূলুল্লাহ্‌ (সা) তার বাহনের উপরে বসে তাওয়াফ করলেন। যখন রুকন পর্যন্ত পৌছলেন তখন তিনি তার দিকে ইংগিত করলেন।” তিরমিযী (র) বলেন- এ হাদীস হাসান-সহীহ্‌ । তারপর ‘বুখারী (র) বলেন, মুসাদ্দাদ (র)....(ইকরিমা) ইব্‌ন আব্বাস (রা) সূত্রে তিনি বলেন, নবী করীম (সা) একটি উটের উপরে (চড়ে) বায়তুল্লাহ্‌ তাওয়াফ করলেন। যখন ‘রুকন'-এর কাছে আসলেন তখন কোন কিছু দিয়ে যা তার কাছে ছিল- সে দিকে ইংগিত করলেন এবং তাক্বীর ধ্বনি দিলেন।” ইবরাহীম ইব্‌ন তাহ্‌মান (র) খালিদ আল্-হাযযা’ (র) হতে এ হাদীসের অনুগামী (তাবি‘) রিওয়ায়াত বর্ণনা করেছেন। তবে বুখারী www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।