আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৫ সালাতের স্থানরূপে গ্রহণ কর (২ ৪£ ১২৫)। তারপর মাকামকে বায়তুল্লাহ্‌ ও নিজের মাঝে রেখে দু'রাকআত সালাত আদায় করলেন। দু'রাকআত আদায়ের পরে হাজারে আস্ওয়াদের কাছে গিয়ে তা চুম্বন করলেন। তারপর সাফা-র উদ্দেশ্যে বের হলেন- আমার ধারণা-তখন বললেন, 4! ৮১ (৮১5.৭; ৬.০) (}| “সাফা ও মারওয়া আল্লাহ্র নিদর্শন সমূহের অন্যতম” (২ ৪ ১৫৮) । তিরমিযী-র মন্তব্য- এ হাদীস হাসান- সহীহ্‌ এবং ‘আলিম সমাজ এটি অনুসারে আমল করেন।”-ইসহাক ইব্ন রাহ্ওয়ায়হ্‌ (র)-ও এ হাদীসখানা ইয়াহ্‌য়া ইব্‌ন আদম (র) হতে অনুরূপ রিওয়ায়াত করেছেন৷ আর তাবারানী (র) এ হাদীস রিওয়ায়াত করেছেন। নাসাঈ (র) প্রমুখ হতে....(ইয়াহ্‌্য়া ইব্‌ন আদম-)....এ সনদে। তাওয়াফ কালে নবী করীম (সা)-এর ‘রমল’ ও তার ইয্তিবা করার বিবরণ বুখারী (র) বলেন, আস্বাগ ইব্নুল ফার্জ (র)....সালিম-তার পিতা (আবদুল্লাহ্‌ (রা)) হতে, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা)-এর মক্কা আগমন কালে যখন তিনি ‘কাল রুকন’ (হাজারে আস্ওয়াদ) চুম্বন করে প্রথম তাওয়াফ করতেন তখন তাকে সাত চক্করের তিন চক্করে দরুতবেগে চলতে দেখেছি । মুসলিম (র)-এ হাদীসখানা ভিন্ন সূত্রে রিওয়ায়াত করেছেন। বুখারী (র) আরো বলেন, মুহাম্মাদ ইব্‌ন সাল্লাম (র)....ইব্‌ন উমর (য়া) সূত্রে, তিনি বলেন, নবী করীম (সা) হজ্জ ও উমরার তিন চক্করে সাঈ করেছেন (দ্রুতবেগে চলেছেন) এবং চার চক্করে ' হেঁটে চলেছেন ।-লায়ছ (র)-এর অনুগামী (তাবী‘) রিওয়ায়াত করেছেন-(কাছীর).....ইব্নু উমর সনদে । এটি বুখারী (র)-এর একক বর্ণনা নাসাঈ (র)-ও ভিন্ন সূত্রে রিওয়ায়াত করেছেন। বুখারী (র) আরো বলেন, ইবরাহীম ইব্নুল মুন্যির (র)....ইবৃন উমর (রা) সূত্রে এ মর্মে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা) হজ্জ ও উমরায় আগমন কালে প্রথম যে তাওয়াফ করতেন তাতে তিন চন্ধরে দ্রুতবেগে চলতেন এবং চার চন্ধরে হেঁটে চলতেন। তারপর দুই রাক‘আত সালাত আদায় করতেন, তারপর সাফা-মারওয়া-র মাঝে সাঈ করতেন। মুসলিম (র) এ হাদীসখানা রিওয়ায়াত করেছেন মুসা ইব্‌ন উক্বা (র) থেকে । বুখারী (র) আরো বলেন, ইব্রাহীম ইব্নুল মুন্যির (র)....ইবৃন উমর (রা) হতে এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) যখন প্রথম বারের তাওয়াফের জন্য বায়তুল্লাহ্‌ প্রদক্ষিণ করতেন তখন তিন চক্করে দ্রুত চলতেন এবং চার চক্ধরে হাটতেন। এবং সাফা-মারওয়া-য় প্রদক্ষিণকালে নালার নিম্নভূমিতে দ্রুত চলতেন। মুসলিম (র) এ হাদীসখানা রিওয়ায়াত করেছেন উবায়দুল্লাহ্‌ ইব্‌ন উমর (র) সূত্রে । মুসলিম (র) বলেন, ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর ইব্ন আবান আর জু‘ফী (র)....ইব্ন উমর (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) হাজারে আস্ওয়াদ হতে হাজারে আস্ওয়াদ পর্যন্ত তিন চক্করে দ্র্ত হেঁটে চলেছেন (রমল করেছেন) এবং চার চক্ধরে স্বাভাবিক হেঁটেছেন।” তারপর মুসলিম (র) ভিন্ন ভিন্ন সূত্রে এ হাদীসটি একাধিকবার রিওয়ায়াত করেছেন। ১. এ ইয়াহ্য়া (র) হলেন তিরমিযী-র শায়খ মাহমুদ (র)-এর শায়খ । অতএব উধধর্ব সনদ অভিন্ন |- অনুবাদক । www.eelm.weeblly.com =A y

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।