Contents ২৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া মসজিদের কাছে দু'টি কিংবা তিনটি কবর রয়েছে; কবরগুলোর উপরে বড় বড় পাথরের চাই রয়েছে; এগুলো হল রাস্তার ডান পাশে সড়কের পাথরখণ্ডসমূহের কাছে । দুপুরে সূর্য ঢলে পড়ার পরে আবদুল্লাহ্ (রা) আরজ হতে বিকালে সফর শুরু করে এ পাথরগুলোর মাঝে এসে ওখানকার মসজিদে যুহর সালাত আদায় করতেন। (৬) আবদুল্লাহ্ ইব্ন উমর (রা) আরো বলেন যে, রাসূলুল্লাহ্ (সা) রাস্তার বাম দিকে ' ‘হারশার’” কাছের (ঢল প্রবাহের) নালায় বড় বড় গাছগুলোর কাছে অবতরণ করেছেন। এ নালাটি হাবৃশা পাহাড়শ্ৰেণীর পাশে সমাস্তরালভাবে বিস্তৃত এবং এ নালা ও সড়কের মাঝের দূরত্ এক তীর নিক্ষেপের দূরত্ব পরিমাণ । আবদুল্লাহ্ (রা) সড়ক প্রান্তের গাছগুলোর মাঝে যেটি সবগুলোর মাঝে সর্বাধিক দীর্ঘকায় গাছ সেটির কাছে সালাত আদায় করতেন। (৭) আবদুল্লাহ্ ইব্ন উমর (রা) আরো বলেন যে, রাসূলুল্লাহ্ (সা) মাররুজ জাহরান*-এর কাছাকাছি মদীনার দিকের নালায় অবতরণ করতেন। যখন তিনি উঁচু স্থান থেকে নেমে আসতেন তখন এ নালায় অবতরণ করতেন, যা. মন্কা গমনকালে পথের বাম পাশে পড়ে। রাসূলুল্লাহ্ (সা)-এর অবতরণক্ষেত্র ও জনপথের মাঝের দূরত্্ এক ঢিল নিক্ষেপের অধিক হবেনা । আবদুল্লাহ ইব্ন উমর (রা) আরো বলেন যে, রাসূলুল্লাহ (সা) মন্কাগমনকালে যু-তুওয়ায়* অবতরণ করতেন এবং সকাল হওয়া পর্যন্ত রাত যাপন করে ফজরের সালাত আদায় করতেন। রাসূলুল্লাহ (স)-এর সালাত আদায়ের এ স্থনটি একটি বিশাল প্রশস্ত টিলার উপরে; সেখানে যে মসজিদ নির্মাণ করা হয়েছে সেখানে নয়; বরং তার নিয়ন এ টিলার উপরে। (৮) আবদুল্লাহ্ (রা) আরো বলেন যে, রাসূলুল্লাহ্ (সা) কা‘বামুখী গিরিপথদ্বয়ের বরাবরে দাড়িয়েছেন, tty tin) nie oan Aste alias f onto Rin hg i ol 30g cia বলেন) তিনি (ইব্ন উমর) ওখানে নির্মিত মসজিদটি টিলা প্রান্তের মসজিদের বাম পাশে রাখলেন অর্থাৎ নবী করীম (সা)-এর সালাতের স্থান হল এ মসজিদের পাদদেশে কাল টিলার উপরে টিলা হতে তুমি দশ হাত বা এর কাছাকাছি ছেড়ে দিয়ে তোমার ও কাবার মধ্যবর্তী বুখারী (র) এ দীর্ঘ হাদীসটি এককভাবে বর্ণনা করেছেন। তবে মুসলিম (র) এ হাদীসের শেষ অংশ (আবদুল্লাহ্ ইবৃন উমর) নাফি (র) হতে এ হাদীসও শুনিয়েছেন যে, রাসূলুল্লাহ্ (সা) যু-তুওয়ায় অবতরণ করতেন....হতে হাদীসের শেষ পর্যন্ত রিওয়ায়াত করেছেন মুহাম্মদ ইব্ন ইসহাক আল মুসায়্যিবী (র) (আনাস, মূসা, নাফি) ইব্ন উমর (রা) সনদে। আর ইমাম আহমদ (র)-ও ভিন্নসূত্রে হাদীসটি রিওয়ায়াত করেছেন। মন্তব্য £৪ তবে এ সব স্থানের অনেকগুলো বরং এর অধিকাংশই আজ আর চেনা যায় না। কেননা, এ সব স্থানে বসবাস রত বেদুঈনদের কাছে এগুলির অধিকাংশের নাম পরিবর্তিত ১. জাহ্ফার কাছে মদীনা ও শাম-এর সড়ক সংগমে একটি পর্বতশ্রেণী । -অনুবাদক ২, মন্ধা হতে ষোল মাইল দূরে বিখ্যাত সড়ক সংগম ও মানযিল জনভাষায় এটি মার নিম্নভূমি । ৩.বাবে মন্ধা (মন্ধা তোরণ)-এর পাদদেশে তানঈমের কাছে একটি উপত্যকা । -অনুবাদক www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।