আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

২৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া পান করলেন। তারপর রাসূলুল্লাহ্‌ (সা) বাহনে আরোহণ করে বায়তুল্পাই'র উদ্দেশ্যে চললেন এবং মক্কায় যুহর সালাত আদায় করলেন। পরে বনু আবদুল মুত্তালিবের কাছে গেলেন, তারা তখন যমযম-এর কাছে লোকদের পানি তুলে দিচ্ছিল । তখন তিনি বললেন_ - Fe Ce J PSIG lo AOD Sl OY Bh Alba Se hl “মুত্তালিবীরা! (পানি) তুলতে থাক; যদি না তোমাদের পানি সরবরাহের কাজে তোমাদের উপরে লোকদের ঝামেল্লা ও চাপ সৃষ্টির আশংকা থাকত, তবে আমিও অবশ্যই তোমাদের সাথে (পানি) তুলতাম!” তীরা তাকে একটি বালতী এগিয়ে দিলে তিনি তা থেকে পান করলেন (এ পর্যন্ত মুসলিম [র]-এর রিওয়ায়াত)। তারপর মুসলিম (র) এ হাদীসখানা অনুরূপ রিওয়ায়াত করেছেন জাবির (রা) সূত্রে । আবূ সিনান-এর কাহিনী সে যে জাহিলী যুগের লোকদের সাথে খালি পিঠে গাধায় আরোহী হয়ে (হজ্জের সময়) চলাচল.করত তা উল্লেখ করেছেন এবং (এ কথাও) যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন- “আমি এখানে কুরবানী. করলাম, তবে মিনা পুরোটাই কুরবানী ক্ষেত্র; তাই তোমরা তোমাদের আস্তানায় (তাবুতে) কুরবানী করতে পার; আমি এখানে ওকূফ (অবস্থান) করেছি তবে গোটা আরাফাই ওকৃফ স্থল এবং আমি (মুযদালিফায়) এখানে অবস্থান করেছি তবে গোটা মুযদালিফাই অবস্থান ক্ষেত্র । আবু দাউদ ও নাসাঈ (র) এ হাদীস তার দীর্ঘ পরিসরসহ বিভিন্ন রাবী হতে রিওয়ায়াত করেছেন (যাদের রিওয়ায়াতে বিষয়গত ও শব্দগত কিছুটা ’ভারতম্য রয়েছে) । হজ্জ ও উমরা পালমে মদীনা থেকে মক্কা গমনকালে sh EE বুখারী (র) বলেছেন, IE BIONE SAE E LEE এর সালাত আদায়ের স্থানসমূহ ৷ মুহাম্মদ ইবৃন আবূ বকর আল মুকাদ্দামী (র)....মূসা ইব্‌ন উকবা (র) সূত্রে বলেন, আমি সালিম ইব্‌ন আবদুল্লাহ্‌কে পথে কিছু কিছু স্থান খুঁজে বের করতে দেখেছি; যে সব স্থানে তিনি.-সালাত আদায় করতেন এবং হাদীস বর্ণনা করতেন যে, তার পিতা এঁ সব স্থানে সালাত আদায় করতেন এবং এই (কথাও বলতেন) য়ে, তিনি (সালিমেয় পিতা) নবী করীম (সা)-কে এ সব স্থানে সালাত আদায় করতে দেখেছেন। আর (মূসা বলেন) নাফি (র) ইব্‌ন উমর (রা) হতে আমাকে বর্ণনা করেছেন যে, তিনি (ইব্‌ন উমর) এ সকল স্থানে সালাত আদায় করেছেন। আমি (মূসা) সালিম (র)-কে জিজ্ঞেস করেছি, আমার জানা মতে তিনি নাফি (র)-এর সাথে সব ক’টি স্থানের ব্যাপারে একমত্য পোষণ করেছেন। তবে তারা দু'জন রাওহার উঁচুভূমিতে অবস্থিত মসজিদের ক্ষেত্রে ভিন্নমত প্রকাশ করেছেন।' বুখারী (র) বলেন, ইবরাহীম ইবনুল মুনযির (র) নাফি (র) সূত্রে এ মর্মে বর্ণনা করেন যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) তাকে ‘খবর’ দিয়েছেন। রাসূলুল্লাহ্‌ (সা) তার উমরা করার সময় এবং তাঁর হজ্জের সফরে, যখন তিনি (বিদায়) হজ্জ করলেন, যুল-হুলায়ফার ‘বাবলা’ গাছের তলায় যুল- হুলায়ফাতে যে মসজিদ রয়েছে তার (কাছাকাছি) স্থানে অবতরণ করতেন। এ পথ রেখার ১. রাওহা (:২ 5১) মদীনা হতে প্রায় ৩৬ মাইল একটি মনযিল। -অনুবাদক Wwww.eel :weeblly. com

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।