আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫১ আমরা সমীচীন মনে করছি। প্রথমে হাদীসটির মূলপাঠ উল্লেখ করার পরে আমরা তার সমর্থক (শাহিদ) রিওয়ায়াতগুলো উল্লেখ করব । আল্লাহ্‌ সহায়! - ইমাম আহমদ (র) বলেন, ইয়াহ্‌য়া ইব্‌ন সাঈদ (র) মুহাম্মদ সূত্রে বলেন যে, তিনি বলেছেন, জাবির (স্রা)-এর কাছে গেলাম, তিনি তখন বনু সালিমায় অবস্থান করেছিলেন। আমরা তাকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর হজ্জ সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি আমাদেরকে জানালেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) নয় বছর যাবত হজ্জ না করে মদীনায় অবস্থান করেন। তারপর সাধারণ্যে ঘোষণা দেয়া হল যে, রাসূলুল্লাহ্‌ (সা) এ বছর হজ্জ পালন করবেন । বর্ণনাকারী (জাবির) বলেন, ফলে মদীনায় অনেক লোকের সমাগম হল- যাদের প্রত্যেকের বাসনা ছিল রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে হজ্জ করা এবং তিনি যা যা করবেন তা করা । যিলকদ মাসের পাঁচ দিন বাকী থাকতে রাসূলুল্লাহ্‌ (সা) বের হলেন। আমরাও তীর সাথে বের হলাম। অবশেষে তিনি যুল-হুলায়ফায় উপনীত হলে আসমা .বিনত উমায়স (রা) মুহাম্মদ ইব্‌ন আবূ বকর (রা)- কে প্রসব করে নিফাসগ্রস্থা হলেন। তাই তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে লোক পাঠিয়ে জানতে চাইলেন যে, তিনি কী করবেন? জবাবে নবী করীম (সা) বললেন- 294 5 J 4 ন -5৮। =5 “গোসল ক্রে-নাও, তারপর কোন কাপড় দিয়ে.“পট্টি’ জড়িয়ে নাও, তারপর ইহরাম বাধো। তারপর রাসূলুল্লাহ্‌ (সা) বের হলেন এবং যখন তাঁর উটনী তাকে নিয়ে প্রান্তরে স্থির হয়ে দীড়ালো তখন ‘তাওহীদ’সহ তালবিয়া পড়লেন DHL Y Al 4d slo - SIDA Y SAI ddd -T alll লোকেরা তালবিয়া উচ্চারণ করতে লাগল । তারা সুউচ্চ আসমানসমূহের অধিকর্তা এবং এ ধরনের অন্যান্য শব্দ বেঁশী বলছিল। নবী করীম (সা) তা শুনেও আপত্তি করেন নি। আমার দৃষ্টি সীমা পর্যন্ত নর্জর' দৌড়িয়ে আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সামনে আরোহী ও পথচারীদের দেখতে পেলাম; তীর পিছনেও তেমনি, তাঁর ডান দিকেও তেমনি এবং তীর বাম দিকেও তেমনি লোকে লোকারণ্য দেখতে পেলাম। জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) তখন আমাদের মাঝে এমন অবস্থায় তার উপরে কুরআন অবতীর্ণ হলো। তিনি তার ব্যাখ্যা জানতেন এবং সে অনুসারে তিনি যে কোন আমল করতেন- আমরাও সে আমল করতাম । আমরা যখন বের হই তখন হজ্জ ব্যতীত আমাদের অন্য কিছুর নিয়ত ছিল না। অবশেষে আমরা কা'বায় উপনীত হলে নবী করীম (সা) হাজরে-আসওয়াদ চুম্বন করলেন; তারপর তাওয়াফের তিন চক্ধরে ‘রমল’ করলেন এবং চার চক্রে স্বাভাবিকভাবে হাটলেন। তাওয়াফ শেষ.করে তিনি EOE CECA TON AE NEN SES TE EES UU SO করনেন।। তারপর Gihie WEE ea al PETA ESE ‘এবং (বলেছিলাম) তোমরা ইবরাহীমের দাড়াবার স্থানকে সালাতের স্থানরূপে গ্রহণ কর” (২ £ ১২৫)। আহমদ (র) বলেন, আবূ . আবদুল্লাহ্‌ বলেছেন, সে দু'রাকআতে. তিনি সূরা' ইখলাস ও কাফিরূন পড়েছিলেন। তারপর হাজরে আসওয়াদ চুম্বন করে সাফার উদ্দেশ্যে বের হলেন। (সেখানে) www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।