Contents ২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া _. পশ্চাদবর্তীদের বিষয়ে রাসূলুল্লাহ (সা)-এর মন্তব্য প্রসংগ ইউনুস ইব্ন বুকায়র (র)....আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) থেকে....তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) তাবুক অভিযানে রওয়ানা হলে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অযুহাতে পেছনে থেকে যেতে লাগল। এদের কারো বিষয় সাহাবীগণ বলতেন, ইয়া রাসূলাল্লাহ! অমুক পিছনে রয়ে গিয়েছে। তিনি বলতেন, “ছেড়ে দাও! তার মাঝে কোন কল্যাণ থাকলে অচিরেই আল্লাহ্ তাকে তোমাদের সাথে মিলিত করবেন; আর অন্য কিছু হলে তো আল্লাহ্ তা থেকে তোমাদের নিরাপদ করেছেন।” এক সময় বলা হল, ইয়া রাসূলাল্লাহ! আবুযর (রা) পিছনে রয়ে গিয়েছেন, তার উট তাকে দেরী করিয়ে দিয়েছে। তিনি তার সম্বন্ধেও একই কথা বললেন-“ছেড়ে দাও! তার মাঝে কোন কল্যাণ থেকে থাকলে অচিরেই আল্লাহ্ তাকে তোমাদের সাথে মিলিত করবেন; আর অন্য রকম হলে তো আল্লাহ্ তা থেকে তোমাদের নিরাপদ করেছেন। এ দিকে আবুযর (রা) তার মন্থর গতি উটকে গালাগালি করলেন। কিন্তু তাতেও তার মন্থরতা না কমলে তিনি নিজের আসবাবপত্র কাধে তুলে নিলেন এবং পায়ে হেঁটে রাসূলুল্লাহ (সা)-এর অনুগমনে এগিয়ে চললেন। রাসূলুল্লাহ (সা) কোন মধ্যবতী মনযিলে অবস্থান নিলেন। তখন মুসলিম কাফেলার একজন পর্যবেক্ষক দূরে তাকিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! দূরের এ লোকটি পায়ে হেঁটে পথ অতিক্রম করছে। আল্লাহ্র কসম! সে তো আবৃযরই । রাসূলুল্লাহ্ (সা) বললেন, ১১4৪ ১ এ যেন আবূযর হয়। লোকেরা তীচ্ষু দৃষ্টিতে পথিককে পর্যবেক্ষণ করে বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ্র কসম! সে তো আবুযরই । রাসূলুল্লাহ (সা) বললেন = 24> 3 Cay a> yg Lyi 03> 3 2 NU al > 3 “আল্লাহ্ আবুযরকে রহম করুন। সে একাকী চলছে, একাকী মৃতুবরণ করবে আর একাকী পুনরুথিত হবে ।” এ প্রসংগে বর্ণনাকারী বলেন, আবুযর (রা) গোটা জীবন সেভাবেই কাটিয়েছিলেন। তিনি এক সময় রাবযায়’ নির্বাসিত হলেন। তার মৃত্যু সমাগত হলে তিনি স্ত্রী ও গোলামকে বললেন, আমার মৃত্যু হলে তোমরা দু'জন রাতের বেলা আমাকে গোসল দেবে এবং কাফন পরিয়ে আমার লাশ প্রধান সড়কের উপর রেখে দেবে এবং তোমাদের নিকট দিয়ে গমনকারী প্রথম কাফেলাকে বলবে, ‘ইনি আবূযর ৷’ যথা সময় তার মৃত্যু হলে স্ত্রী ও গোলাম মৃতের অন্তিম অসিয়ত পালন করলেন। তখন একটি কাফেলা দৃষ্টি গোচর হল। তাদের অবগতির পূর্বেই তাদের বাহনগুলো পথিমধ্যে রাখা জানাযা মাড়িয়ে যাওয়ার উপক্রম করল । দেখা গেল, ইব্ন মাসউদ (রা) কৃফাবাসীদের একটি কাফেলা নিয়ে কোথাও যাচ্ছেন। তিনি বললেন, কী ব্যাপার ? তাকে বলা হল, এটা আব্যর (রা)-এর লাশ। ইব্ন মাসউদ (রা) চিৎকার করে কেঁদে উঠলেন এবং বললেন, “আল্লাহ্র রাসূল (সা) সত্যই বলেছিলেন যে, আল্লাহ্ আবুযরকে ১. রাবাযা (২:0) মদীনা থেকে কিছু দূরে একটি নির্জন স্থানের নাম । www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।