Contents ২৩৬ আল-বিদায়া.ওয়ান বললেন, তা হলে উমর ইবনুল খাত্পব (রা).ফে তা নিষেধ করতেন!”. তখন সা'দ (রা) বললেন, “রাসূলুল্লাহ্ (সা) তো তা করেছেন এবং তার সঙ্গে থেকে আমরাও তা করেছি ।" তিরমিযী ও নাসাঈ (র) এ হাদীস রিওয়ায়াত করেছেন- কুতায়বা (র) মালিক....সনদে। তিরমিযী (র) মন্তব্য করেছেন- এটি একটি সহীহ্ হাদীস । ইমাম আহমদ (র) বলেছেন, ইয়াহ্য়া ইব্ন সাঈদ (র)....গুনায়ম (র) বলেন, আমি ইব্ন আবু ওয়াক্কাস (রা)-কে তামাত্ হজ্জ. সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, “আমরা তা করেছি, যখন এ লোকটি মক্কায় কাফির অবস্থায় ছিল।” এতে তিনি মুআবিয়া (রা)-কে বুঝিয়েছিলেন। আহমদ (র) এভাবে সংক্ষেপে রিওয়ায়াত করেছেন। আর মুসলিম (র)-এর গ্রন্থে এ. রিওয়ায়াত সুফিয়ান ইব্ন সাঈদ আছ ছাওরী, শু'বা, মারওয়ান আল ফাযারী ও ইয়াহ্য়া ইব্ন সাঈদ আল কাততান (র)... গুনায়ম ইব্ন কায়স (র) সূত্রে (বলেন) আমি সা'দ ইব্ন আবূ ওয়াক্কাস (রা)-কে তামাতু সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, “আমরা তো তা করেছিই, আর তখন এ লোকটি মক্কায় অবস্থানকারী কাঁফির ছিল।" রাবী ইয়াহ্য়া ইব্ন সাঈদ (র) তার রিওয়ায়াতে বলেছেন- অর্থাৎ মুআবিয়া (রা)। আর আবদুর রায্যাক (র) এ হাদীসটি রিওয়ায়াত করেছেন। মুতামির ইব্ন সুলায়মান (র) ও আবদুল্লাহ্ ইবনুল মুবারক (র)....গুনায়ম ইব্ন কায়স (র) বলেন;”আমি সা‘দ (রা)-কে হজ্জের সাথে উমরা মিলিয়ে তামাত্নব করার বিষয় জিজ্ঞেস করলাম । তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-এর সঙ্গে তা করেছি, তখন এ লোকটি কাফির ছিল। অর্থাৎ মন্ধায় এবং ‘লোকটি' দ্বারা উদ্দিষ্ট হলেন মুআবিয়া (রা) । দ্বিতীয় হাদীসটি সনদের মানদণ্ডে অধিকতর বিশুদ্ধ এবং আমরা তা উল্লেখ. করলাম ‘সবলকরণ' উদ্দেশ্যে; এর উপয় নির্ভর করে নয়। কেননা, HEE OF TENE YO OTE AE AE HU PRUE IEE HET স্পষ্ট । আল্লাহই সমধিক অবগত । আবদুল্লাহ্ ইবন আবু আওফা (রা)-এর রিওয়ায়াত £ তাবারানী (র) বলেন, সাঈদ ইব্ন মুহাম্মদ ইবনুল মুগীরা আল-মিসরী (র)....আবদুল্লাহ্ ইবন আবূ আওযফা (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) হজ্জ ও উমরা একত্রে করেছিলেন। এ কারণে যে, তিনি বুঝতে পেরেছিলেন যে এঁ বছরের পরে হজ্জ করতে পারবেন না । ' আবদুল্লাহ্ ইবন আব্বাস (রা)-এর রিওয়ায়াত £ ইমাম আহমদ (র) বলেন, আবুন নায্র (র) (দাউদ আল কাত্তান)....ইব্ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) চারটি উমরা করেছেন- (এক) হুদায়বিয়ার উমরা, (দুই) কাযা উমরা, (তিন) জিইররানা হতে এবং (চার) যেটি ছিল তার হচ্জের সাথে। আবু দাউদ, তিরমিযী ও ইব্ন মাজা (র) এ হাদীস রিওয়ায়াত করেছেন....ইবৃন আব্বাস (রা)-এর সনদে বিভিন্ন সূত্রে তিরমিযী (র) বলেছেন, ‘হাসান গরীব’ একক সূত্রীয় উত্তম বর্ণনা । অনুরূপ, তিরমিযী '(র) সাঈদ ইব্ন আবদুর রহমান (র)....ইকরিমা সনদেও '‘মুরসাল'রূপে এটি রিওয়ায়াত. করেছেন। হাফিজ বায়হাকী (র) এ হাদীস রিওয়ায়াত. করেছেন আবুল হামান আলী ইব্ন আবদুল আযীয. আল-বাগাবী (র)....(দাউদ ইব্ন আস্মদুর ্মহমান আল আত্তার)....সনদে। এতে তিনি বলেছেন, “চতুর্থ যেটি তিনি তার হজ্জের সাথে সংযুক্ত করেছিলেন।” তারপর আবুল হাসান আলী ইৰ্ূন আবদুল আযীয বলেন, দাউদ ইব্ন আবদুর রহমান ব্যতীত অন্য কেউ এ হাদীসটি ইব্ন আব্রাস (রা) সূত্রে www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।