Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩৩ “যা আমি পরে বুঝেছি, তা যদি আগে বুঝতে পারতাম তাহলে অবশ্যই আমি এটিকে উমরায় পরিণত করতাম; কিন্তু আমি হাদী নিয়ে এসেছি এবং হজ্জ ও উমরা একত্রিত করেছি” আর নাসাঈ (র) এ হাদীসখানা রিওয়ায়াত করেছেন, আবুল আহওয়াস (র)....(আবূ আসমা আস-সায়কাল) আনাস হিবৃন মালিক (রা) সূত্রে, তিনি. বলেন, “আমি রাসূলুল্লাহ্ (সা)-কে এ দু'টির তালবিয়া উচ্চারণ করতে শুনেছি ।” (১৬) আবু কুদামা আল হানাফী (মুহাম্মদ ইবৃন উবায়দ) (র) আনাস (রা) সূত্রে ইমাম আহমদ (র) বলেন, রাওহ ইব্ন উবাদা (র)....আবূ কুদামা আল-হানাফী (র) সূত্রে তিনি বলেন, আমি আনাস (রা)-কে বললাম; রাসূলুল্লাহ্. (সা). কি দিয়ে তালবিয়া পড়ছিলেন? তিনি বললেন, আমি তাকে সাতবার (দশ-বিশ অর্থাৎ একাধিকবার) শুনেছি যে, উমরা ও হজ্জ-এর তালবিয়া পাঠ করছেন। ইমাম আহমদ (র) একাকী এ হাদীসটি বর্ণনা করেছেন। তবে এটি একটি সুদৃঢ় ও বেশ উত্তম সনদ । (যার প্রাপ্তিতে) আল্লাহ্রই জন্য যাবতীয় হামৃদ; তারই সব অনুকম্পা এবং তিনিই তাওফীক দাতা ও হিফাজতকারী । ইব্ন হাব্বান (র) তার সহীহ্ গ্রন্থে আনাস ইব্ন মালিক (রা) সূত্রে রিওয়ায়াত করেছেন। ভিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) হজ্জ ও উমরা একত্রে মিলিয়ে করেছিলেন, তার সাথের লোকেরাও একত্রে মিলিয়ে করেছিলেন। হাফিজ বায়হাকী (র) আনাস ইবন মালিক. (রা) সূত্রে বিস্তৃতভাবে এ সব সূত্রের কোন কোনটি উপস্থাপন করেছেন। তারপর তিনি এগুলোর সমালোচনা পর্যালোচনায় এমন কিছু মস্ত ব্য করেছেন যাতে ভিন্নমত রয়েছে। তার বক্তব্যের সার কথা হল- এক্ষেত্রে খোদ আনাস (রা)- ই তালগোল পাকিয়ে ফেলেছেন। তার পরবর্তী রাবীগণ নয়। অন্য একটি সম্ভাবনা -হতে পারে যে, রাসূলুল্লাহ্ (সা) অন্য কাউকে কিরান.পদ্ধতির ইহরাম ও তালবিয়া শিক্ষা দিচ্ছিলেন, তখন আনাস (রা) তা শুনতে পেয়েছিলেন এবং সেটিকে রাসূলুল্লাহ্ (সা)-এর ইহরাম মনে করেছিলেন। অথচ নবী, করীম (সা) নিজের হজ্জ ও উমরার ইহরাম. করেন নি। আল্লাহ্ই সমধিক অবগত । তিনি আরো বলেছেন যে, আনাস ইব্ন মালিক (রা) ব্যতিরেকে অন্যান্যরা এ বিষয়টি রিওয়ায়াত করেছেন, তবে সেগুলোর গ্রহণযোগ্যতা প্রশ্রাতীত নয় । ' খন্থকারের মন্তব্য ৪ এ মন্তব্যে যে বাহ্যতই দ্বিমত পোষণের অবকাশ রয়েছে, যে কেউ ' একটু চিন্তা করলেই তা তার কাছে স্পষ্ট প্রতিভাত হবে। বরং এ ধরনের বক্তব্য উপস্থাপন না করাই যে ইমাম বায়হাকীর জন্য উত্তম ছিল, এ কথা নির্দ্িধায় বলা যায়। কেননা, এতে একজন মহান সাহাবীর স্মরণ শক্তির ব্যাপারে প্রশ্ন, তোলার অবকাশ সৃষ্টি হয়েছে- অথচ যেমন আমরা বর্ণনা করে এলাম, বিষয়টি তার কাছ থেকে উপযুপরি বহু সূত্রে বর্ণিত হয়েছে। এছাড়া কোন সাহাবী সম্পর্কে এ ধরনের মন্তব্য একটি বড় ধরনের গর্হিত বিষয় এবং তা হটকারিতা ও অন্যায় সমালোচনার দুয়ার খুলে দিতে পারে। আল্লাহ্ তা'আলাই সমধিক অবগত । কিরান সম্পর্কে বারা ইব্ন আযিব (রা)-এর হাদীস... হাফিজ আবূ বকর আল বায়হাকী (র) বলেন, আবুল হুনায়ন ইব্ন বুশরান (র)... ৰাৱা ইয্ন আযিব (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) তিনবার. উমরা -করেছেন যার সবগুলোই ছিল যিলকদ মাসে। তখন আইশা (রা) বললেন, তিনি তো ভাল করেই জানেন ৩০ www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।