আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩১ HUT CTA SEE URE OE UO CUE OG EGY + SHEE HET অবগত । (৭) সুলায়মান ইব্‌ন তারখান আত-তায়মী (র) আনাস (রা) হতে- হাফিজ আবূ বকর আল-বাষ্যার (র) বলেন, ইয়াহ্‌য়া ইব্‌ন হাবীব ইব্‌ন আরাবী (র)....আনাস ইব্ন মালিক (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি নবী করীম (সা)-কে এ দু'টি একত্রিত করে তালবিয়া উচ্চারণ করতে শুনেছি । তারপর বায্যার (র) বলেছেন, (সুলায়মান) তায়মী (র) হতে তার ছেলে মুতামির (র) ব্যতীত আর কেউ হাদীস শুনে নি। আর তার নিকট হতে ইয়াহ্‌য়া ইব্‌ন হাবীব আল-আরাবী (র)....ব্যতীত আর কেউ শুনে নি (অর্থাৎ সনদটি আগা গোড়া একক সূত্রীয়)। আমার মন্তব্য £ হাদীসটি সহীহ্‌-এর শতনুরূপ, যদিও সহীহ্‌ গ্রস্থকারগণ তা উদ্ধৃত করেননি। (৮) সুওয়ায়দ ইব্‌ন হুজায়র (র) আনাস (রা) সূত্রে- ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন জা‘ফর (র)....(সুওয়ায়দ আবূ কাযাআা) আনাস ইব্ন মালিক. (রা) সূত্রে তিনি বলেন, আমি আবূ তালহা (রা)-এর সহ-আরোহী ছিলাম । (চলার সময়) আবূ তালহা (র)-এর হাটু রাসূলুল্লাহ্‌ (সা)-এর হাটুর সাথে লেগে যাচ্ছিল প্রায় । রাসূলুল্লাহ্‌ (সা)-এর হজ্জ ও উমরার কথা উল্লেখ করে তালবিয়া পাঠ করছিলেন। এটি একটি জায়্যিদ, বেশ উত্তম সনদ যা আহমদ (র) একাকী গ্রহণ করেছেন; তবে তা সহীহ্‌ গ্রস্কারগণ উদ্ধৃত করেন নি। এ বর্ণনায় হাফিজ বায্যার (র)-এর ব্যাখ্যার স্পষ্ট খণ্ডন রয়েছে। (৯) আবদুল্লাহ্‌ ইবৃন যায়দ আবূ কিলাবা আল-জারমী (র), আনাস (রা) সূত্রে ইমাম আহমদ (র) বলেন, আবদুর রাষ্যাক (র)....(আবূ কিলাবা) আনাস (রা) সূত্রে তিনি বলেন, আমি আবূ তালহা (রা)-এর সহ-আরোহী ছিলাম তখন নবী করীম (সা)-এর পাশাপাশি পথ চলছিলেন। তিনি বলেন, (অবস্থা এমন ছিল) যে, আমার পা নবী করীম (সা)-এর (বাহনের) পাদানী স্পর্শ করছিল; আমি তখন তীকে এক সাথে হজ্জ ও উমরার তালবিয়া পাঠ করতে শুনলাম । বুখারী (র)-ও এ হাদীস রিওয়ায়াত করেছেন আয়্যুব (র) (আবূ কিলাবা) আনাস হতে একাধিক সূত্রে তিনি (আনাস) বলেন, রাসূলুল্লাহ্‌: (সা) যুহর সালাত মদীনায় চার রাকআত আদায় করলেন এবং আসর আদায় করলেন যুল-হুলায়ফায় দুই রাকআত আদায় করলেন। তারপর সকাল পর্যন্ত সেখানে রাত কাটালেন। তারপর তীর ‘বাহনে আরোহণ তাকবীর (আলহামদু লিল্লাহ্‌ সুবহানাল্লাহ্‌ ও আল্লাহু আকবার) উচ্চারণ করলেন এবং হজ্জ ও উমরার ইহরাম বাধলেন। লোকেরাও এ দু'টির একত্রিত ইহরাম বাধলো। তার অন্য একটি রিওয়ায়াতে রয়েছে- “আমি আবূ তালহা (রা)-এর সহ-আরোহী ছিলাম,; লোকেরা একত্রে এ দু'টির, হজ্জ ও উমরার কথা উচ্চৈঃস্বরে বলছিল।” আয়্যুব (র) আনাস (রা) সূত্রে বুখারীর (র)-এর অন্য একটি রিওয়ায়াতে রয়েছে- তিনি (আনাস) বলেন,....তারপর রাত যাপন করলেন, অবশেষে সকাল হলে ফজর সালাত আদায় করার পর তীর বাহনে আরোহণ করলেন। অবশেষে তা তাকে নিয়ে প্রান্তরে স্থির হলে উমরা ও হজ্জের ইহরাম-তালবিয়া পাঠ করলেন। www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।