২৩০ আল-হিদায়া ওয়ান নিহায়া সম্পৃক্ত হওয়াই অধিক উপযোগী এবং সে ক্ষেত্রে বক্তব্যটি সুস্পষ্ট অর্থ নির্দেশক হবে। আল্লাহই সমধিক অবগত । আনাস (রা) ক থাক থাহয। হয মাহা মা (7): র রমা উল্লিখিত ব্যাখ্যার সরাসরি প্রত্যাখ্যান রয়েছে। যায়দ ইব্ন আসলাম (র) আনাস (রা) হতে- হাফিজ আবূ বকর আল-বায্যার (র) আনাস (রা) সূত্রে রিওয়ায়াত করেছেন যে, নবী করীম (সা) হজ্জ ও উমরার ইহরাম করেছিলেন। হাসান ইব্ন আবদুল আযীয আল-জাবারী ও মুহাম্মদ ইব্ন মিসকীন (র)... আনাস (রা) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। | মন্তব্য £ এটি সহীহ্ বুখারীর শর্তানুরূপ একটি বিশুদ্ধ সনদ, তবে এ সূত্রে সিহাহ্ গ্রন্থাকারগণ হাদীসটি উদ্ধৃত করেন নি। তবে হাফিজ আবূ বকর বায়হাকী (র) এ বর্ণনার চেয়ে বিশদভাবে হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিনি বলেছেন, আবূ আবদুল্লাহ্ আল-হাফিজ ও আবূ বকর আহমদ ইবনুল হাসান আল-কাযী (র)....যায়দ ইব্ন আসলাম (যর) প্রমুখ সূত্রে এ মর্মে বর্ণনা করেন যে, এক ব্যক্তি’ ইব্ন উমর (রা)-এর কাছে এসে বলল, “রাসূলুল্লাহ্ (সা) কী বলে ইহরাম বেধেছিলেন?” ইব্ন উমর (রা) বললেন, “হজ্জের ইহরাম বেধেছিলেন।” লোকটি চলে গেল এবং পরের বছর আবার তীর কাছে এসে বলল, “রাসূলুল্লাহ্ (সা) কী বলে ইহরাম করেছিলেন?" ইব্ন উমর (রা) বললেন, ‘তুমি গত বছর আমার কাছে এসে ছিলে না? সে বলল, জী হা, তবে আনাস ইব্ন মালিক (রা) বলে থাকেন যে, তিনি কিরান করেছিলেন। ইব্ন উমর (রা) বললেন, আনাস ইব্ন মালিক তো নারীদের মাঝে আসা-যাওয়া করতেন, যখন তাদের মাথা খোলা থাকত (অর্থাৎ তখন তার বয়স কম ছিল) । আর আমি রাসূলুল্লাহ্ (সা)-এর উটনীর ছায়াতলে ছিলাম, তার উটনীটির লালা আমার গায়ে লাগছিল, আমি তাকে শুধু) হজ্জের ইহরাম করতে শুনেছি। (৬) সালিম ইব্ন আবুল জা‘দ আল-গাতফানী আল কুফী (র) আনাস (রা) সূত্রে ইমাম আহমদ (র) বলেন, য়াহ্য়া ইব্ন আদম (র)....আনাস (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি (সনদটি) নবী করীম (সা) পর্যন্ত উন্নীত করে বলেছেন যে, তিনি (নবী করীম [সা|) হজ্জ ও উমরা একত্রিত করে বললেন, আপনার সকাশে বারংবার হাযির, এক সাথে হজ্জ ও উমরা নিয়ে। এর সনদ হাসান উত্তম, তবে তারা (বিশিষ্ট ছয় হাদীস গ্রন্থকার) তা উদ্ধৃত করেন নি। ইমাম আহমদ (র) আরো বলেন, আফ্ফান (র)....হাসান ইব্ন আলীর আযাদকৃত গোলাম সাদ (র) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা আলী (রা)-এর সাথে বের হলাম । আমরা যুল- হুলায়ফায় পৌছলে আলী (রা) বললেন, আমি হজ্জ ও উমরা একত্রিত করার ইরাদা করছি, সুতরাং যারা তা ইচ্ছা করবে তারা যেন তেমনি বলে যেমনটি আমি বলছি। এ কথা বলার পর তিনি এই বলে তালবিয়া উচ্চারণ করলেন, $১4০ $ > ৩433 “আপনার সকাশে হাযির, এক সাথে হজ্জ ও উমরা নিয়ে! বর্ণনাকারী বলেন, সালিম (র) বলেছেন, আনাস ইব্ন মালিক (রা) আমাকে অবগত করেন। তিনি বলেছেন, আল্লাহ্র কসম! আমার পা রাসূলুল্লাহ্ (সা)-এর পা : স্পর্শ করছিল (প্রায়)। তিনি অবশ্যই এঁ দু'টি একত্রিত করে ইহ্রামের তালবিয়া উচ্চারণ করছিলেন। এ সূত্রেও এটি জায়্যিদ, বেশ উত্তম সনদ। তবে সিহাহ্ গ্রস্থকারগণ তা উদ্ধৃত করেন নি। এ বর্ণনা আনাস (রা) থেকে গৃহীত হুমায়দ ইব্ন হিলাল (র)-এর হাদীস সংক্রান্ত www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।