২২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া রয়েছে। অনুরূপ গুণদার (র)....আবূ ওয়াইল (র) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, সাবী ইব্ন মা‘বাদ (র) বলেন, আমি খৃস্ট ধমবিলম্বী এক ব্যক্তি ছিলাম; আমি ইসলাম গ্রহণ এবং (এক সময়) আমি হজ্জ ও উমরার ইহরাম বাধলাম। যায়দ ইব্ন সাওহান ও সালমান ইব্ন রাবী‘আ আমাকে এ দু'কাজের জন্য তালবিয়া উচ্চারণ করতে শুনলেন। তখন তারা বললেন, এ লোকটি তার বাড়িওয়ালার উটের চাইতেও বিভ্রান্ত । তাদের দু'জনের কথায় আমার মাথায় যেন পাহাড় ভেঙ্গে পড়ল । আমি উমর (রা)-এর কাছে পৌছলে তাকে এ বিষয় অবগত করলাম । তিনি এ দু’জনের কাছে এগিয়ে গেলেন এবং তাদের তিরস্কার করলেন এবং আমার কাছে এসে বললেন, “তুমি নবী করীম (সা)-এর সুন্নতের প্রতি হিদায়াত প্রাপ্ত হয়েছ।” আবদা (র) বলেন, আবু ওয়াইল (র) বলেছেন, আমি এবং মাসরূক এ হাদীস সম্পর্কে জিজ্ঞেস করার জন্য অনেক সময় সাবী ইব্ন মা‘বাদ (র)-এর কাছে যেতাম । উল্লিখিত সনদগুলো সহীহ্ (বুখারী)-এর শর্তানুরূপ বেশ উত্তম। আবূ দাউদ, নাসাঈ ও ইব্ন মাজা ও আবু ওয়াইল শাকীক ইব্ন সালামা (র) হতে উল্লিখিত সনদের বিভিন্ন সূত্রে এ হাদীস রিওয়ায়াত করেছেন। নাসাঈ (র) তার সুনানের কিতাবুল হজ্জ-এ বলেছেন। মুহাম্মদ ইব্ন আলী ইবনুল হাসান ইব্ন শাকীক (এ শাকীকই হলেন আবু ওয়াইল) উমর (রা) সূত্রে এ মর্মে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আল্লাহর কসম! আমি তোমাদের মুত‘'আ (তামাত্ন) করতে নিষেধ করছি; অথচ তা অবশ্যই আল্লাহ্র কিতাবেও রয়েছে এবং নবী করীম (সা)-ও তা অবশ্যই করেছেন (তবুও একটি বিশেষ কারণে আমি নিষেধ করছি) । এ হাদীসের সনদ জায়্যিদ বেশ উত্তম। আমীরুল মু'মিনীন উছমান ও আমীরুল মু'মিনীন আলী (রা) হতে আগত রিওয়ায়াত £ ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মদ ইব্ন জা‘ফর (র)....সাঈদ ইবনুল মুসায়্যিব (র) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, (মক্কার) উসফানে আলী ও উছমান (রা) একত্রিত হলেন। উছমান (রা) মুত‘আ (তামাত্ন) কিংবা (বৰ্ণনা সন্দেহ, হজ্জের সাথে) উমরা করতে নিষেধ করতেন। আলী (রা) বললেন, রাসূলুল্লাহ্ (সা) যে কাজ করেছেন সে ব্যাপারে আপনার এ কেমন ইচ্ছা যে, তা নিষেধ করছেন! উছমান (রা) বললেন, এ. ব্যাপারে আপনি আমাকে আমার মত করতে দিন! ইমাম আহমদ এভাবে সংক্ষিপ্ত আকারেই রিওয়ায়াত করেছেন। বুখারী-মুসলিমে ইমামদ্বয় এ হাদীস আহরণ করেছেন শুবা (র)....সাঈদ ইবনুল মুসায়্যিব (র)-এর বরাতে, তিনি বলেন, আলী ও উহুমান (রা) তামাত্নর ব্যাপারে মত দ্বৈধতায় লিপ্ত হলেন, তখন তারা উসফানে অবস্থান করেছিলেন। আলী (রা) বললেন, রাসূলুল্লাহ্ (সা) করে গিয়েছেন এমন এক কাজে আপনি নিষেধাজ্ঞা আরোপ করতে চান?,....আলী (রা) এ পরিস্থিতি প্রত্যক্ষ করে একত্রে দু'টির (হজ্জ ও উমরা) ইহরাম বাধলেন। বুখারী (র)-এর ভাষ্য-শব্দ অনুরূপ । বুখারী (র) আরো বলেছেন, মুহাম্মদ ইব্ন ইয়াসার (র).....মারওয়ান ইবনুল হাকাম (র) হতে, তিনি বলেন, আমি উছমান ও আলী (রা)-এর কাছে উপস্থিত ছিলাম, যখন উছমান (রা) তামাত্ন এবং (হজ্জ ও উমরা এ) দু'টি একত্রিত করা নিষেধ করছিলেন। আলী (রা) অবস্থা দেখে দু'টির জন্য ইহরাম তালবিয়া উচ্চারণ করে বললেন- £৪.০4 ৩13১ “আপনার সকাশে হাযির! উমরা ও হজ্জ সহ! তিনি বললেন, “কারো কথায় আমি নবী করীম (সা)-এর www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।