আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া “এটি এমন একটি উমরা যা আমরা তামাত্ন (হজ্জের সাথে অতিরিক্ত সুযোগ)-রূপে গ্রহণ করলাম । এখন যাদের সাথে হাদী নেই, তারা পুরোপুরিভাবে হালাল হয়ে যেতে পারে; কেননা, কিয়ামত পৰ্যন্তের জন্য উমরা হজ্জের সাথে অনুপ্রবিষ্ট হয়ে গিয়েছে।” বুখারী (র) রিওয়ায়াত করেছেন, আদম ইব্‌ন আবু ইয়াস (র) হতে এবং মুসলিম (র) গুণদার (র) হতে (শু'বার মাধ্যমে) আবূ জামরা (র) হতে তিনি বলেন, আমি তামাত্ব (এক সাথে হজ্জ ও উমরার ইহরাম) বাধলাম; কিছু লোক আমাকে তা করতে নিষেধ করলে আমি ইব্‌ন আব্বাস (রা)-কে জিজ্ঞেস করলাম ৷ তিনি আমাকে তা করে যেতে বললেন । আমি স্বপ্নে দেখলাম, যেন একজন লোক বলছে, “মাবরূর (পুণ্যময় ও গৃহীত) হজ্জ ও মাকবূল মুত‘আ আমি ইব্‌ন আব্বাস (রা)- কে (এ স্বপ্নের) খবর দিলে তিনি বললেন, “আল্লাহু আকবার- আল্লাহ্‌ সবার চেয়ে মহান- ও তো আবুল কাসিম (মুহাম্মদ) সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত ।” এ বর্ণনার মুত‘আ শব্দের উদ্দেশ্য ‘কিরান' । কুআয়নী (র) প্রমুখ হারিছ ইব্‌ন আবদুল মুত্তালিব (র) বর্ণনা করেন যে, মু“আবিয়া (রা)- এর হজ্জে আগমনের বছর সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস (রা) ও যাহ্হাক ইব্ন কায়স (রা)-কে হজ্জের সাথে উমরা মিলিয়ে ‘তামাত্ন’ করার বিষয় আলোচনা করতে শুনেছেন। আলোচনায় যাহ্‌হাক (রা) বললেন, “আল্লাহ্র হুকুমের ব্যাপারে অজ্ঞ ব্যক্তি ছাড়া অন্য কেউই তা করতে পারে না।" তখন সা'দ (রা) বললেন, “ভাতিজা! তুমি অতিশয় অসুন্দর কথা বললে!” যাহৃহাক '_ (র) বললেন, তবে উমর ইবনুল খাত্তাব (রা) যে তা নিষেধ করতেন? সা'দ (রা) বললেন, “রাসূলুল্লাহ্‌ (সা) তা করেছেন এবং আমরাও তার সাথে থেকে তা করেছি।” তিরমিযী ও নাসাঈ (র) এ হাদীসখানা রিওয়ায়াত করেছেন কুতায়বা (র) থেকে এবং তিরমিযী (র) এ সম্পর্কে মন্তব্য করেছেন ‘সহীহ্‌’ বিশুদ্ধ । আবদুর রাষ্যাক (র)....(গুনায়ম র. বলেন) আমি সা'দ ইব্‌ন আবূ ওয়াক্কাস (রা)-এর কাছে হজ্জের সাথে উমরা মিলিয়ে তামাত্নু করার ব্যাপারে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সান্নিধ্যে থেকে আমি তা করেছি, যখন এ লোকটি মক্কায় কাফির ছিল। লোকটি হল মুআবিয়া (রা) । মুসলিম (র) ভিন্ন সূত্রে এ হাদীসটি রিওয়ায়াত করেছেন। উল্লিখিত সব রিওয়ায়াতেই তামাত্ন (ও মুত‘আ) শব্দ এমন ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে যা বিশেষ তামাত্ন তথা উমরার ইহরাম বেঁধে তা সম্পাদন করার পর হজ্জের ইহরাম বাধা এবং ‘কিরান' (তথা এক সঙ্গে হজ্জ ও উমরার ইহরাম করে হজ্জ শেষে একবারে হালাল হওয়া)-এ উভয়কে অন্তর্ভুক্ত করে। বরং সা'দ (রা)-এর রিওয়ায়াতে তো ‘হজ্জের মাস’সমূহে উমরা পালনকেও তামাত্ন বলার ইঙ্গিত রয়েছে। কেননা, মু‘আবিয়া (রা)-এর মক্কাতে কাফির থাকা অবস্থায় তাদের হজ্জের পূর্বে উমরা পালন করার অর্থ হুদায়বিয়ার উমরা কিংবা উমরাতুল-কাযা । তবে দ্বিতীয়টি এ ক্ষেত্রে অধিকতর প্রযোজ্য । তা কখনো জিইররানার উমরা হতে পারে না! কেননা, মু'আবিয়া (রা) তো তার পিতার সাথে মন্ধা বিজয়ের রাতে ইসলাম গ্রহণ করেছিলেন। আমাদের এ রিওয়ায়াত রয়েছে যে, কোন এক উমরায় মু'আবিয়া (রা) একটি কাচি দিয়ে নবী করীম (সা)-এর কিছু কেশ ছেঁটে দিয়েছিলেন। সেটিকে জি'‘ইররানার উমরা না বলে গত্যন্তর নেই । আল্লাহ্‌ই সমধিক অবগত । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।