আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

২২২ জাল _বিদায়া ওয়ান নিহায়া যে, হজ্জ ও উমরা পালনের জন্য প্রয়োজনীয় তাওয়াফ তিনি তার প্রথম তাওয়াফ দিয়েই সমাধা করে -ফেলেছেন। ইব্‌ন উমর (রা)-এর অন্য উক্তি, “রাসূলুল্লাহ্‌ (সা) অনুরূপ করেছেন৷” অর্থাৎ তিনি হজ্জ ও উমরার জন্য একটি তাওয়াফ তথা সাঈকে যথেষ্ট মনে করেছেন। এ বর্ণনায় প্রতীয়মান হয় যে, ইবৃন উমর (রা) ‘কিরান’ হজ্জের রিওয়ায়াতে করেছেন। এ কারণেই নাসাঈ (র) রিওয়ায়াত করেছেন। মুহাম্মদ ইব্‌ন মনসূর (র)....নাফি (র) হতে এ মর্মে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) হজ্জ ও উমরা মিলিয়ে আদায় করেছিলেন এবং একটি তাওয়াফ করেছেন। নাসাঈ (র)-এর পরবর্তী রিওয়ায়াত আলী ইব্‌ন মায়মূন আর রাক্কী (র)....নাফি (র) হতে এ মর্মে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) যুল-হুলায়ফা পৌছে উমরার ইহরাম করলেন। তখন তার আশঙ্কা হল যে, বায়তুল্লাহ্‌তে পৌছতে বাধাগ্রস্ত হবেন....এভাবে উমরার সাথে হজ্জকে শামিল করে কিরান হজ্জ পালনের পূর্ণ বিবরণ সম্বলিত হাদীস উল্লেখ করেছেন। এ আলোচনার লামার ভনেন্য ইল ত ফ্যাটি সঃ করে নেয়া বে, রাহীলেৰ লে কাছ যখন ইব্‌ন উমর (রা)-এর উক্তি দু'টি- তেমন পরিস্থিতিতে আমি তেমনই করব যেমন রাসূলুল্লাহ্‌ (সা) করেছিলেন এবং রাসূলুল্লাহ্‌ (সা) অনুরূপই করেছেন”- শুনেছেন তখন তারা ধারণা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) প্রথমে উমরার ইহরাম-বেধেছিলেন, পরে হজ্জের ইহরাম করে উমরার সাথে হজ্জকে শামিল করেছিলেন তাওয়াফের আগেই (যেমনটি তিনি ইব্ন উমর (রা)-এর আমল থেকে বুঝেছেন) । অথচ ইব্‌ন উমর (রা) তা বুঝাতে চান নি। তিনি তো বুঝাতে চেয়েছিলেন তাই, যা আমরা উল্লেখ করে এসেছি (আল্লাহ্‌ সঠিক বিষয় অধিক অবগত) ৷ এ ছাড়া যদি মনে হয় যে, তিনি প্রথমে উমরার ইহরাম বাধার পরে তাওয়াফ করার আগে উমরার সাথে হজ্জকে শামিল করেছিলেন তবে তাতেও কিরান পালনকারী সাব্যস্ত হবেন। বিশেষ ধরনের তামাত্নু পালনকারী সাব্যস্ত হবেন না; যাতে তামাতু সর্বোত্তম হওয়ার অভিমত পোষণকারীদের অনুকূল প্রমাণ হতে পারত আল্লাহ্‌ই সমধিক অবগত । তবে তীর সহীহ্‌ গ্রন্থে আহরিত বুখারী (র)-এর হাদীস মুসা ইব্‌ন ইসমাঈল (র)....ইমরান (রা) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “আমরা নবী করীম (সা)-এর যুগে তামাত্ন হজ্জ পালন করেছি, তখন তো কুরআন নাযিল হত; তারপর যে কেউ যেমন ইচ্ছ্‌ তার মত প্রকাশ করতে লাগল (এবং ‘কিরান’কে প্রাধান্য দিতে প্রয়াস পেল!) । (এ সম্পর্কে আমাদের বক্তব্য হল) ইমাম মুসলিম (র)-ও এ হাদীস রিওয়ায়াত করেছেন। মুহাম্মদ ইবনুল মুছান্না (র)... কাতাদা (র) সূত্রে উল্লিখিত সনদে বর্ণনা করেন যে, এ হাদীসের তামাত্ন শব্দটি কিরান ও বিশেষ তামাত্ন-এ উভয়কে অন্তর্ভুক্তকারী (আভিধানিক) ব্যাপক অর্থের তামাত্বরূপে প্রযোজ্য ৷ আমাদের এ দাবীর প্রমাণ হল মুসলিম (র) বর্ণিত হাদীস £$ শু“বা ও সাঈদ ইব্‌ন আবূ আরুবা (র)....ইমরান ইবনুল হুসায়ন (রা) থেকে এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) হজ্জ ও উমরা একত্রিত করেছিলেন (এরপর তিনি পূর্ণ হাদীস উল্লেখ করেছেন) । আর প্রাথমিক যুগের অধিকাংশ আলিম তামাত্ন ও মুতআ শব্দটি ‘কিরান’ অর্থে ব্যবহার করে থাকেন। যেমন বুখারী www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।