আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া | বুখারী ও মুসলিম (র) উভয়ে শু‘বা (র) সূত্রে সাদ ইব্‌ন আবূ ওয়াক্‌কাস (রা) থেকে এ হাদীসখানি রিওয়ায়াত করেছেন। আবূ দাউদ তায়ালিসী (র) তীর মুসনাদ গ্রন্থে বলেছেন, শু‘বা (র)....সা'দ ইব্‌ন আবূ ওয়াককাস থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তাবুক অভিযান কালে রাসূলুল্লাহ (সা) আলী (রা)-কে মদীনায় রেখে যেতে চাইলে তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে নারী ও শিশুদের তত্ত্বাবধায়ক বানিয়ে যাচ্ছেন ? তিনি বললেন- ‘তুমি কি আমার সাথে এমনভাবে সম্পৃক্ত হওয়া পসন্দ কর না, যেভাবে সম্পৃক্ত ছিলেন হারুন (আ) মূসা (আ)-এর সাথে ? তবে কি না, আমার পরে আর কোন নবী নেই!’ বুখারী ও মুসলিম (র) ও শু'বা (র) থেকে বিভিন্ন সনদে অনুরূপ রিওয়ায়াত উদ্ধৃত করেছেন। এ ছাড়া বুখারী (র) এ হাদীসটি শু‘বা (র) থেকে বর্ণনা করেছেন। ইমাম আহমাদ (র) বলেন, কুতায়বা ইব্‌ন সাঈদ (র) সা'দ সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আলী (রা)-কে লক্ষ্য করে রাসুলুল্লাহ (সা)-কে আমি বলতে শুনেছি, -যখন তিনি তার কোন যুদ্ধাভিযানে গমনকালে আলী (রা)-কে তার স্থলাভিষিক্ত করেছিলেন- তখন আলী (রা) বলেছিলেন, ‘ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে নারী ও শিশুদের সাথে পশ্চাতে রেখে যাচ্ছেন? তিনি ইরশাদ করলেন- . “আলী! তুমি কি আমার তুলনায় তেমন মর্যাদায় হওয়া পসন্দ কর না, যেমন মর্যাদা ছিল মুসা (আ)-এর তুলনায় হারুন (আ)-এর। তবে, আমার পরে আর কোন নবী নেই কিন্তু ।” মুসলিম ও তিরমিযী (র) ও কুতায়বা (র) থেকে হাদীসটি রিওয়ায়াত করেছেন। আবার মুসলিম ও মুহাম্মদ ইব্‌ন আব্বাস (র)-এঁরা উভয়ে হাতিম ইব্‌ন ইসমাঈল (র) থেকে বর্ধিত আকারে রিওয়ায়াত করেছেন। তিরমিয়ী (র) মন্তব্য করেছেন-এ বর্ণনা সূত্রে হদীসখানি ‘হাসান-গারীব’-(এককসুত্রে বর্ণিত উত্তম হাদীস) । আবু খায়সামা (রা) প্রসংগ 8 ইব্‌ন ইসহাক (র) বলেন, রাসুলুল্লাহ (সা)-এর সফর আরম্ভ করার বেশ কিছু দিন পরে এক প্রচণ্ড গরমের দিনে আবু খায়সামা (রা) তার পরিবার- পরিজনের মধ্যে ফিরে আসলেন তিনি দেখলেন যে, তার দেয়াল ঘেরা বাগান-বাড়িতে তার দু স্ত্রী দুটি তাবুতে প্রতীক্ষারত ৷ তারা প্রত্যেকে আপন আপন তাবুতে পানি ছিটিয়ে স্নিন্ধ করেছেন এবং স্বামীর জন্য ঠাণ্ডা পানি ও খাবারের ব্যবস্থা করে রেখেছেন। বাড়িতে ঢুকে তারা দরজায় দাঁড়িয়ে, তিনি তাদের উভয়কে দেখলেন এবং তার জন্য তাদের ব্যবস্থাপনা প্রত্যক্ষ করে বললেন, * রাসুলুল্লাহ (সা) মরুর লু’ হাওয়ার ঝাপটা ও প্রখর তাপের মাঝে রয়েছেন। আর আবূ খায়সামা স্সিগ্ধ ছায়ায় টাটকা খাবার ও সুন্দরী স্ত্রীর আচলে তার বিত্ত বৈভবের মধ্যে অবস্থান করবে-এটা ইনসাফের ব্যাপার হতে পারে না। আল্লাহ্র কসম! আমি তোমাদের কারো তাবুতেই প্রবেশ করছি না । যতক্ষণ না আল্লাহ্‌র রাসূল (সা)-এর সাথে মিলিত হচ্ছি। তোমরা আমার জন্য পাথেয়র ব্যবস্থা করে দাও ৷’ তারা তা করে দিলে আবু খায়সামা (রা) তার উট নিয়ে এসে তার পিঠে হাওদা বসালেন এবং রাসূলুল্লাহ (সা)-এর অনুগমন করে দ্রুত পথ অতিক্রম করে তার তাবুতে উপণীত হওয়ার প্রাক্কালে তার সাথে মিলিত হলেন। পথে আবূ খায়ছামা (রা)-এর সাথে www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।