Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২২১ আমাদের আশংকা যে, তারা আপনাকে (হজ্জ পালনে) বাধা দেবে। তিনি বললেন, “তোমাদের জন্য রাসূলুল্লাহ্ (সা)-এর মাঝে অবশ্যই উত্তম আদর্শ বিদ্যমান; সেক্ষেত্রে তেমনই করব যেমনটি করেছিলেন রাসূলুল্লাহ্ (সা) নিজে । আমি তোমাদের সাক্ষী বানাচ্ছি এ মর্মে যে, আমি উমরার নিয়ত করলাম । তারপর বের হয়ে বায়দা প্রান্তরের উচু স্থানে পৌছলে তিনি বললেন, হজ্জ ও উমরার অবস্থা তো আমি অভিন্নই দেখতে পাচ্ছি; আমি তোমাদের সাক্ষী বানাচ্ছি যে, আমি আমার উমরার সাথে হজ্জেরও নিয়ত করলাম । তিনি তখন সাথে একটি হাদী নিয়ে নিলেন, যা তিনি ‘কাদীদে’ খরিদ করেছিলেন।....এবং (একবার তাওয়াফ ও সাঈ) ছাড়া বেশী কিছু তিনি করলেন না। হাদী জবাই করলেন না, যা কিছু তার জন্য হারাম হয়েছিল তার কিছুই হালাল হল না, তিনি মাথা কামালেন না, চুল ছাটলেন না । অবশেষে দশ তারিখ এসে গেলে কুরবানী করলেন এবং মাথা কামালেন এবং তিনি মনে করলেন যে, হজ্জ ও উমরা, উভয়ের জন্য প্রয়োজনীয় তাওয়াফ সাঈ তিনি প্রথম তাওয়াফ সায়ী দিয়েই সমাধা করেছেন। এ প্রসঙ্গে ইব্ন উমর (রা) বলেছেন, রাসূলুল্লাহ্ (সা) এরূপই করেছেন। বুখারী (র) আরো বলেছেন, ইয়াকুব ইব্ন রাহীম (র)....নাফি (র) হতে, এ মর্মে বর্ণনা করেন যে, ইব্ন উমর (রা)-এর কাছে তার ছেলে আবদুল্লাহ্ (র) এলেন, তখন তার পিঠ " কর্দমাক্ত ছিল। তিনি (পিতাকে) বললেন, “এ বছর লোকদের মাঝে লড়াই সংঘর্ষ হওয়ার আশঙ্কা হচ্ছে। তাই তারা বায়তুল্লাহ্র উপনীত হওয়ার ব্যাপারে আপনাকে বাধা দিতে পারে। আপনি যদি থেকে যেতেন ! ইব্ন উমর (রা) বললেন, “রাসূলুল্লাহ্ (সা)-ও তো বের হয়েছিলেন; কুরায়শী কাফিররা তার ও বায়তুল্লাহ্র মাঝে প্রতিবন্ধক হয়েছিল । তাই আমার ও বায়তুল্লাহূর মাঝে প্রতিবন্ধক দেখা দিলে রাসূলুল্লাহ্ (সা) যেমন করেছিলেন, তেমনটি করব । কেননা, তোমাদের জন্য রাসূলুল্লাহ্ (সা):এর মধ্যে অবশ্যই উত্তম আদর্শ রয়েছে।” সুতরাং তেমন হলে, রাসূলুল্লাহ্ (সা) যেমন আমল করেছিলেন, আমিও তেমনটি করব। আমি তোমাদের সাক্ষী রাখছি এ মর্মে যে, আমি আমার উমরার সাথে হজ্জের নিয়্যত করে ফেলেছি । এরপর তিনি মক্কায় পৌছে গিয়ে হজ্জ ও উমরা দু'টির জন্য একটি তাওয়াফ করলেন। বুখারী (র) ও মুসলিম (র) ভিন্ন ভিন্ন সূত্রে অনুরূপ রিওয়ায়াত করেছেন। অতএব, এ কথা বলা যায় যে, শত্রু দ্বারা অবরুদ্ধ হওয়ার ক্ষেত্রে হালাল হওয়ার ব্যাপারে এবং হজ্জ ও উমরার জন্য একটি তাওয়াফকে যথেষ্ট মনে করার ব্যাপারে ইব্ন উমর (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর অনুসরণ করেছিলেন। আর তা এভাবে যে, প্রথমে তিনি তামাত্ন হজ্জ পালনের মানসে শুধু উমরার ইহরাম করেছিলেন; কিন্তু অবরুদ্ধ হওয়ার আশঙ্কা যথারীতি রয়ে গেলে, দু'টিকে একত্রিত করলেন এবং উমরার আগে- তাওয়াফের আগেই হজ্জকে শামিল করে ‘কিরান' হজ্জ পালনকারী হয়ে গেলেন এবং তিনি বলেছিলেন যে, ‘আমি এ দু'টির ব্যাপার অভিন্নই দেখতে পাচ্ছি’ । অর্থাৎ শুধু হজ্জ বা শুধু উমরা কিংবা এর উভয়টিতে বাধাগ্রস্ত হওয়াতে কারো ব্যাপারে কোন ব্যবধান নেই । তাই যখন তিনি মঙন্ধায় পৌছে গেলেন তখন তার প্রথম তাওয়াফকে উভয় আমল সম্পাদনের জন্য যথেষ্ট মনে করলেন। যেমন- আমাদের পূর্বোল্লিখিত একক বর্ণনায় স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে। অর্থাৎ রাবীর এ উক্তি যে, তিনি (ইব্ন উমর) মনে করলেন www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।