আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৭ অর্থাৎ ইফরাদ ইহরাম করলেন। এ হাদীসের সনদ বেশ উত্তম। তবে ছয় গ্রন্থকারগণ তা আহরণ করেননি। হাফিজ বায়হাকী (র) রিওয়ায়াত করেছেন, রাওহ্‌ ইব্‌ন উবাদা (র) ইব্‌ন আব্বাস (রা) সূত্রে তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) শুধু হজ্জের ইহরাম বাঁধলেন। যিলহজ্জের চারদিন অতিক্রান্ত হলে তিনি মকন্ধায় পৌছলেন এবং আমাদের নিয়ে ‘বাত্হায়’ (বায়তুল্লাহ্র কাছে কংকরময় ভূমিতে) ফজরের সালাত আদায় করলেন। তারপর বললেন ৫9 Us ০০ -৫=22৬ 5 ০ “যে এটিকে উমরা বানাতে চায় সে তা করতে পারে।” পরে তিনি (বায়হাকী) বলেছেন যে, মুসলিম (র)-ও এ হাদীসখানা রিওয়ায়াত করেছেন। আর ইব্‌ন আব্বাস (রা) হতে কাতাদা (র)-এর এ রিওয়ায়াত পূর্বে উল্লিখিত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) যুল হুলায়ফায় পাশে যখম করলেন। পরে তার বাহন নিয়ে আসা হলে তাতে আরোহণ করলেন। তারপর বাহন তাকে নিয়ে প্রান্তরে স্থির হয়ে দাড়ালে তিনি হজ্জের ইহরাম বাধলেন। সহীহ্‌ মুসলিমে এ রিওয়ায়াত রয়েছে। হাফিজ আবুল হাসান ‘দারা কুতনী' (র) বলেছেন, হুসায়ন ইব্‌ন ইসমাঈল (র).... আসওয়াদ (র) সূত্রে তিনি বলেন, ‘আমি আবূ বকর (রা)-এর সাথে হজ্জ করেছি, তিনি শুধু হজ্জ করেছেন; উমর (রা)-এর সাথে হজ্জ করেছি, তিনিও শুধু হজ্জ করেছেন এবং উছমান (রা)-এর সাথে হজ্জ করেছি, তিনিও শুধু হজ্জ করেছেন।' ছাওরী (র) আবু হুসায়ন (র) সূত্রে এ হাদীসের অনুগামী (তাবি) হাদীস বর্ণনা করেছেন। এখানে (খলীফাগণের আমলের) এ বিষয়টি উল্লেখ করার যুক্তি এই যে, বাহ্যত ইসলামের এ পুরোধা ব্যক্তিবর্গ (রা) এ আমল তাওফীকী (অর্থাৎ শরীআত প্রবর্তক নবী করীম (সা)-এর অনুসরণের) পদ্ধতিতেই করে থাকবেন। এ বর্ণনায় শুধু হজ্জ বলতে ইফরাদ হজ্জ বুঝানো হয়েছে। দারা কুতনী (র) আরো বলেছেন, আবু উবায়দুল্লাহ্‌ কাসিম ইব্‌ন ইসমাঈল ও মুহাম্মদ ইব্‌ন মাখলাদ (র) ইব্‌ন উমর (রা) সূত্রে এ মর্মে বর্ণনা করেন যে, নবী করীম (সা) আত্তাব ইব্‌ন আসীদ (র)-কে হজ্জের আমীর নিয়োগ করলেন, তিনি ইফরাদ হজ্জ করলেন। তারপর নবম হিজরীতে আবূ বকর (রা)-কে আমীরুল হজ্জ নিয়োগ করলেন, তিনিও ইফরাদ হজ্জ করলেন। তারপর দশম হিজরীতে নবী করীম (সা) (নিজে) হজ্জ করলেন। তিনিও ইফরাদ হজ্জ করলেন। তারপর রাসূলুল্লাহ্‌ (সা)-এর ওফাত হয়ে গেল এবং আবূ বকর (রা) খলীফা মনোনীত হলেন। তিনি উমর (রা)-কে আমীরুল হজ্জরূপে পাঠালেন। তিনিও ইফরাদ হজ্জ করলেন । তারপর আবূ বকর (রা) (নিজে) হজ্জ করতে গেলেন। তিনিও ইফরাদ হজ্জ করলেন। তারপর আবূ বকর (রা)-এর ওফাত হল এবং উমর (রা) খলীফা মনোনীত হলেন; তিনি আবদুর রহমান ইবৃন আওফ (রা)-কে হজ্জে পাঠালেন, তিনিও ইফরাদ হজ্জ করলেন । 0 তারপর তিনি নিজে হজ্জ করলেন এবং ইফরাদ হজ্জ করলেন। তারপর উছমান (রা) অবরুদ্ধ হলে আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা)-কে জনতার জন্য ‘প্রতিনিধি’ বানালেন। তিনিও সি: Wwww.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।