আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া আওযাঈ (র) সূত্রে বুখারী (র) রিওয়ায়াত করেছেন যে, যুল হুলায়ফায় রাসূলুল্লাহ্‌ (সা)-এর ইহরাম-তালবিয়া পাঠের সময় ছিল, যখন তার বাহন তাকে নিয়ে স্থির দাড়িয়েছিল (এ সব রিওয়ায়াত বাহনারোহী হওয়ার পরে ইহরাম-তালবিয়া পাঠকেই প্রমাণ করে) তবে আইশা বিনৃত সা‘দ (র) হতে বর্ণিত মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার (র)-এর হাদীস- সাদ বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) ‘আল ফার’-এর পথ ধরে চললে তালবিয়া উচ্চারণ করতেন, যখন তার বাহন তাকে নিয়ে স্থির হত। আর অন্য কোন পথ ধরে চড়লে প্রান্তরের চড়াইয়ে উঠার পরে তালবিয়া উচ্চারণ করতেন । আকু দাউদ (র), বায়হাকী (র) ও ইব্‌ন ইসহাক (র) সূত্রে এ ছল জেং কো তারক কিনা + গণ রেজা রযাধরকে। গারাত দদাক অবগত । '_ মোটকথা, EF UCIT CS EEE WONT CETTE করীম আলাইহিস সালাম সালাতের পরেই এবং তার বাহনে আরোহণ করার পরে ৰাহন তাকে নিয়ে চলতে শুরু করার পরেই তিনি ইহরাম বেধেছিলেন। সেই সাথে ইব্‌ন উমর (রা)-এর তার রিওয়ায়াতে অধিক তথ্য প্রদান করেছেন যে,.তিনি (সা) তখন কিবলামুখী ছিলেন নবী করীম (সা)-এর হজ্জ কীরূপ ছিল? ইফরাদ, তামাত্ন নাকি কিরান? এ প্রসঙ্গে উম্মুল মু'মিনীন আইশা (রা)-এর রিওয়ায়াত আবূ আবদুল্লাহ্‌ মুহাম্মদ ইব্‌ন ইদরীস ইমাম শাফিঈ (র) বলেন, মালিক (র)....আইশা (রা) সূত্রে এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) “ইফ়রাদ’ (উমরাবিহীন শুধু) হজ্জ করেছিলেন, মুসলিম (র) ইমাম আহমদ, ইব্‌ন মাজা ও নাসাঈ (র) বিভিন্ন সনদে তা রিওয়ায়াত করেছেন। আহমদ (র) আরো বলেন, ইসহাক ইব্‌ন ঈসা (র)....আইশা (রা) হতে এ মর্মে যে, রাসূলুল্লাহ্‌ (সা) ইফরাদ হজ্জ করেছিলেন। আহমদ (র) আরো বলেছেন, আবদুর রহমান (র)....আইশা (রা) সূত্রে তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে বের হলাম । আমাদের মাঝে কেউ কেউ হজ্জের ইহরাম বাঁধলো এবং আমাদের কেউ কেউ উমরার ইহরাম বাধলো। আমাদের কেউ কেউ হজ্জ ও উমরা উভয়টির ইহরাম বাধলো। রাসূলুল্লাহ্‌ (সা) (শুধু) হজ্জের ইহ্রাম বাঁধলেন। যারা উমরার ইহরাম বেধেছিলেন, তারা বায়তুল্লাহ্র তাওয়াফ ও সাফা-মারওয়ায় সাঈ করার পর হালাল হয়ে গেলেন। আর যারা হজ্জ কিংবা হজ্জ ও উমরার ইহরাম বেধেছিলেন। তারা ‘দশ তারিখ’ পর্যন্ত হালাল হল না। বুখারী (র), MEG 00 SOOO OOF FU. OT Go হাদীসখানা রিওয়ায়াত করেছেন! তবে আহমদ (র) অন্য এক বর্ণনায় কুতায়বা ইব্‌ন সাঈদ (র) আইশা (রা) সূত্রে এ মর্মে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বিদায় হজ্জে লোকদের নির্দেশ দিয়ে বললেন, যে ব্যক্তি হজ্জের আগে উমরা দিয়ে শুরু করতে চায় সে তাই করুক, আর রাসূলুল্লাহ্‌ (সা) নিজে শুধু হজ্জের নিয়্যত করলেন, উমরার নিয়্যত করলেন না। এটি অতিশয় বিরল একটি হাদীস যা আহমদ ইব্‌ন হাম্বল (র) এককভাবে বর্ণনা করেছেন। তবে এর সনদে কোন ক্রুটি নেই । কিন্তু এর কোন কোন শব্দ একান্তই অগ্রহণযোগ্য, তা হল এবং তিনি উমরা করেন নি (০-4 45), কেননা, এ কথার উদ্দেশ্য ঘদি হজ্জের সাথে বা তার আগে উমরা না করা বুঝানো হয়, তবে তা. রাসূলুল্লাহ্‌ (সা)-এর ইফরাদ হজ্জের অভিমত পোষণকারীদের অনুকূল হবে।-আর যদি www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।