আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

আল-বিদায়া ওয়ান নিহায়া * ২০৭ স্বপক্ষে টানতে পারেন, যাতে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) যুল-হুলায়ফায় রাত কাটালেন; অবশেষে সকাল হলে তিনি ফজর সালাত আদায় করলেন, তারপর তার বাহনে আরোহণ করলেন ৷ বাহন প্রান্তরে গিয়ে উপস্থিত হলে তিনি হজ্জ ও উমরার ইহরাম বাধলেন। তবে এ হাদীসের সনদে অজ্ঞাতনামা জনৈক ব্যক্তি রয়েছেন; সম্ভবত তিনি আবু কিলাবা (র) ৷ আল্লাহই সমধিক অবগত ৷ ইমাম মুসলিম (র) বলেন, ইয়াহয়া ইব্‌ন হাবীব আল হারিছী (র) আইশা (রা) সূত্রে, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্‌ (সা)-কে সুগন্ধি মাখিয়ে দিলাম, তারপর তিনি তার সহধর্মিণীদের সান্নিধ্যে গমন করেন। তারপর ইহরাম বাধলেন, তখনও তার সুগন্ধি ছড়াচ্ছিল। বুখারী (র) এ হাদীস রিওয়ায়াত করেছেন শুবা (র) সূত্রে । আবার বুখারী মুসলিম (র) উভয় তা উদ্ধৃত করেছেন আবূ আওয়ানা (র) সূত্রে (এ সনদে মুসলিম (র)-এর অতিরিক্ত বর্ণনা রয়েছে) অনুরূপ মিসআর ও সুফয়ান ইব্‌ন সাঈদ ছাওরী (র) এ চারজন পূর্বোল্লিখিত সনদে । এ ছাড়া ইবরাহীম ইব্‌ন মুহাম্মদ ইব্নুল মুনতাশির (র)-(এর পিতা মুহাম্মদ (র) হতে নেয়া মুসলিম (র)- এর একটি রিওয়ায়াত রয়েছে- মুহাম্মদ (র) বলেন, আমি আব্দুল্লাহ্‌ ইব্‌ন উমার (রা)-এর কাছে সুগন্ধি মাখিয়ে ইহরাম সম্পাদনকারী ব্যক্তির মাসআলা জিজ্ঞাসা করলে তিনি বললেন, সুগন্ধি ছড়াতে ছড়াতে মুহরিম হব তা আমি পসন্দ করিনা; তেমন করার চেয়ে আমি আলকাতরা মাখাব- তা বরং আমার কাছে অধিক পসন্দনীয়। (এ জবাব শুনতে পেয়ে) আইশা (রা) বললেন, রাসূলুল্লাহ্‌ (সা)-কে তার ইহরামের সময় আমি সুগন্ধি মাখিয়ে দিয়েছিলাম । তারপর তিনি তার স্ত্রীদের কাছে ঘুরে এসেছেন; তারপরে মুহরিম হয়েছেন । মুসলিম (র) বর্ণিত এ ভাষ্যের দাবী হল, স্ত্রীদের সাথে মিলনের আগে নবী করিম (সা) সুগন্ধি মাখতেন, যাতে তা তার নিজের কাছে সুখকর ও স্ত্রীদের কাছে পছন্দনীয় হয়। তারপর জানাবাত-এর জন্য গোসল এবং সে সাথে ইহরামের গোসলের সময় ইহরামের উদ্দেশ্যে দ্বিতীয় বার সুগন্ধি ব্যবহার করতেন। যেমন- তিরমিযী ও নাসাঈ (র) আবদুর রহমান ইব্ন আবুয যিনাদ (র)....যায়দ ইব্‌ন ছাবিত (রা) সূত্রের হাদীস রিওয়ায়াত করেছেন যে, তিনি (যায়দ রা) রাসূলুল্লাহ্‌ (সা)-কে ইহরামের জন্য খোলামেলা ভাবে গোসল করতে দেখেছেন। এ হাদীস সম্পর্কে তিরমিযী (র)-র মন্তব্য হল- একক সুত্রীয় উত্তম (হাসান গরীব) ইমাম আহমদ (র) বলেন, যাকারিয়া ইব্‌ন আদী (র)....আইশা (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন ইহরাম বাধার ইচ্ছা করতেন তখন তার মাথা (সুগন্ধিযুক্ত) খিতমী ও উসমান (ঘাস) দিয়ে ধুইতেন এবং অল্প কিছু তেল মাথায় দিতেন। এটা আহমদ (র)-এর একক বর্ণনা । আবূ আবদুল্লাহ্‌ মুহাম্মদ ইব্‌ন ইদরীস শাফিঈ (র) বলেন, সুফিয়ান ইব্ন উয়ায়না (র), আইশা (রা) সূত্রে বলেন, রাসূলুল্লাহ (সা)-কে তার ইহরাম বাধার সময় এবং ইহরাম খোলার সময় আমি সুগন্ধি মাখিয়ে দিয়েছি। আমি (উরওয়া) তাকে বললাম, কোন সুগন্ধি দিয়ে? তিনি বললেন, সব চাইতে উত্তম সুগন্ধি দিয়ে । মুসলিম ও বুখারী (র) ভিন্ন ভিন্ন সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। বুখারী (র) আরো বলেছেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ (র) আইশা (রা) থেকে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে সুগন্ধি লাগিয়ে দিতাম তার ইহরামের জন্য, যখন তিনি ইহরাম www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।