Contents ২০৪ আল-বিদায়া ওয়ান নিহায়া এ সময় বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) একটি গদীতে বসেই হজ্জ করেছিলেন।” আর সেটিও ছিল তার আসবাবপত্রবাহী উট । এভাবেই বায্যার (র) ও বুখারী (র) হাদীসটি সনদের শেষ অংশ মুআল্লাকরূপে উল্লেখ করেছেন। তবে বায়হাকী (র) তার সুনান গ্রন্থে হাদীসটি পূর্ণ সংযুক্ত সনদে উল্লেখ করেছেন। তিনি বলেন, আবুল হাসান আলী ইব্ন মুহাম্মদ ইব্ন আলী আল-মুক্রী (র)....ইয়াযীদ ইব্ন যুরায় (র)....(অনুরূপ)। হাফিজ আবূ ইয়ালা আল মাওসিলী (র) তার মুসনাদ গ্রন্থে আনাস ইবন মালিক (রা) হতে অন্য একটি সূত্রে হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, আলী ইবনুল জা'দ (র)....আনাস (রা) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) একটি জীর্ণ গদীতে এবং চার দিরহামের সমমূল্য (কিংবা বর্ণনা ব্যতিক্রম সমমূল্যও নয়) এমন একটি চাদরে বসে হজ্জ পালন করেছিলেন। তিনি বলছিলেন ৫% :৬১ ১) 4-= =| “হে আল্লাহ্! হজ্জ- যাতে রিয়া নেই ৷” শামাইল গ্রন্থে তিরমিযী (র) আবূ দাউদ তায়ালিসী ও সুফিয়ান ছাওরী (র)-এর বরাতে এবং ইবন মাজা (র) ও ওয়াকী ইবনুল জার্রাহ (র) সূত্রে (তিনজনই) একটি দুর্বল সনদে এ হাদীস রিওয়ায়াত করেন। ইমাম আহমদ (র) বলেছেন, হাশিম (র)....(সাঈদ) সূত্রে বলেন, আমি ইব্ন উমর (রা)- এর সাথে সফরে বের হলাম। আমাদের পাশ দিয়ে একটি ইয়ামানী কাফেলা চলে গেল। যাদের (উটের পিঠের) গদীগুলো ছিল চামড়ার এবং তাদের উটগুলোর লাগাম ছিল সাধারণ ইয়ামানী রশির তৈরি। আবদুল্লাহ্ ইবৃন উমর (রা) বললেন, রাসূলুল্লাহ্ (সা) ও তার সাহাবীগণ যখন বিদায় হজ্জে আগমন করেছিলেন, তাদের (অবস্থার) সাথে অধিকতর সাদৃশ্যপূর্ণ এ বছরে আগত কাফেলা সমূহের মাঝে কোন কাফেলা কেউ দেখতে চাইলে সে যেন এ (ইয়ামানী) কাফেলাটিকে দেখে নেয়। আবু দাউদ (র) এ হাদীস রিওয়ায়াত করেছেন হান্নাদ (র)....ইবৃন উমর (রা) সূত্রে । হাফিজ আবূ বকর বায়হাকী (র) বলেন, আবূ আবদুল্লাহ্ আল-হাফিজ, আবূ তাহির আল- আম্র (র) (সকলে)....বিশ্র ইব্ন কুদামাহ আয্-যাবাবী (রা) হতে তিনি বলেন, “আমার দু'চোখ আমার প্রিয়তম রাসূলুল্লাহ্ (সা)-কে দেখেছে- জনতার সাথে আরাফাতে অবস্থানরত, তার কাস্ওয়া নামের লাল উটনীর পিঠে তার নীচে ছিল একটি ‘বাওলানী’ চাদর তিনি তখন বলছিলেন - a YY) x i> bbs od “হে আল্লাহ্! এটিকে রিয়াবিহীন,....(?) এবং খ্যাতি লিক্মাবিহীন হজ্জে পরিণত করুন!” লোকেরা তখন পরস্পরে বলাবলি করছিল, ইনি আল্লাহ্র রাসূল (সা)। ইমাম আহমদ (র) বলেন, আবদুল্লাহ্ ইব্ন ইদরীস (র)....আসমা বিনৃত আবূ বকর (রা) সূত্রে বলেছেন, আমরা ১. অর্থাৎ দূর-দূরাস্তের সফর হওয়া সত্বেও ‘পাক্ধী’ (হাওদা)-তে বসেন নি । শুধু শক্ত গদী ব্যবহার করেছেন: www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।