২২ আল-বিদায়া ওয়ান নিহায়।০ntents তোমার দাবী আমরা অবশ্যই পূরণ করছি। বর্ণনাকারী বলেন, তখন আবু মূসা (রা) তাদের কয়েকজনকে নিয়ে সেই লোকদের কাছে গেলেন, যারা প্রথমে রাসূলুল্লাহ (সা)-এর অস্বীকৃতি ও পরে তার বাহনদানের প্রত্যক্ষদর্শী রূপে তার কথাবার্তা শুনেছিলেন। তারা আবু মূসা (রা)- এর সাথে আগত লোকদের কাছে তার বক্তব্যের অবিকল বক্তব্যই ব্যক্ত করে তার সত্যবাদীতার সাক্ষ্য দিলেন। বুখারী ও মুসলিম (র) উভয়ে আবু কুরায়ব (র) সূত্রে আবূ মূসা (রা) থেকে উক্ত হাদীসখানি তাদের স্ব স্ব গ্রন্থে গ্রহণ করেছেন। আবূ মুসা (রা) থেকে গৃহীত তাদের আর একটি রিওয়ায়াতে রয়েছে-আবৃূ মূসা (রা) বলেন, আ্শ‘আরী গোত্রের একটি ছোট দল নিয়ে আমি রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে আসলাম। উদ্দেশ্য, তিনি আমাদের বাহন দিবেন। তিনি বললেন, আল্লাহ্র কসম! আমি তোমাদের বাহন দিব না। আর আমার কাছে এমন কিছু নেইও যা তোমাদের বাহনরূপে দিতে পারি। আবূ মূসা (রা) বলেন, তারপর রাসুলুল্লাহ (সা)-এর কাছে গণীমত লন্ধ উট নিয়ে আসা হল। তখন তিনি আমাদের জন্য উজ্জ্বল সাদা কুঁজবিশিষ্ট ছয়টি উটের হুকুম দিলে আমরা সেগুলি গ্রহণ করলাম । পরে আমরা বলাবলি করলাম যে, ' আমরা হয়তো রাসুলুল্লাহ (সা)-কে তার কসমের ব্যাপারে অমনোযোগী করে ফেলেছি । আল্লাহ্র কসম! এভাবে আমরা (আমাদের বাহনে) বরকত পাব না। তাই, তাকে কসমের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা তার কাছে ফিরে গিয়ে বললাম, (আপনি তো বাহন না দেওয়ার কসম করেছিলেন) তিনি বললেন- Si re se LEY A ek Cl als ol - US 5 Slax dl CH] Sila UL Lely 2 Asolo “আমি তো তোমাদের বাহন দেই নি; বরং আল্লাহই তোমাদের বাহন দিয়েছেন।” একটু পরেই বললেন, আল্লাহ্র কসম! আমি -ইনশাআল্লাহ্ যখনই কোন কসম করি না কেন, তার বিপরীত কাজটি তার চাইতে উত্তম প্রতিভাত হওয়া মাত্র সে উত্তম কাজটিই আমি সম্পাদন করি এবং কসমের কাফফারা আদায় করে দেই । ইব্ন ইসহাক (র) বলেন, মুসলমানদের একদল লোকের নবী করীম (সা)-এর দরবারে অনুপস্থিতি দীর্ঘ মেয়াদী হয়ে গিয়েছিল। এমনকি তাবুক অভিযানে তারা রাসূলুল্লাহ (সা) থেকে পশ্চাতেই রয়ে গিয়েছিল। তবে তাদের মনে কোন দ্বিধা-দ্বন্দ্ব ছিল না । তাদের মধ্যে ছিলেন বনু সালিমা গোত্রের কবি কা‘ব ইব্ন মালিক ইব্ন আবু কা'ব (রা), বনু আমর ইব্ন আওফ গোত্রের মুরারা ইব্ন রাবী (রা), বনু ওয়াকিফ গোত্রের হিলাল ইব্ন উমাইয়া (রা) ও বনু সালিম ইব্ন আওফ গোত্রের আবু খায়ছামা (রা)। এরা সকলেই ছিলেন সত্যনিষ্ঠ ও ইসলামের ব্যাপারে কপটতার অতিযোগমুক্ত । গ্রন্থকারের মন্তব্য £ এঁদের প্রথম তিন জনের ঘটনা একটু পরে বিশ্দদভাবে বিবৃত হচ্ছে এবং এ তিন জনের কথাই আল্লাহ্ পাক এ আয়াতে বর্ণনা করেছেন- AEST UST EEE NA EE ada Mo EE rE www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।