আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৯ প্রথম ফুগের ও পরবর্তী যুগের শীর্ষস্থানীয় ইমামগণের অনেকেই রাসূলুল্লাহ্‌ (সা)-এর এ হজ্জডির কথা বিশেষ গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। এমনকি আবু মুহাম্মদ ইব্‌ন হায্‌ম আল- ভন্দুলুসী (র) বিদায় হজ্জ শিরোনামে একটি স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন। এতে তিনি শ্নেকাংশে পারদর্শীতা ও বস্তুনিষ্ঠার পরিচয় দিয়েছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে তিনি বিচ্যুতির শিৰুরও হয়েছেন, আমরা যথাস্থানে সে দিকে দৃষ্টি আকর্ষণ করব । আল্লাহই আমাদের সহায়! রাসূলুল্লাহ্‌ (সা)-এর হজ্জ ও উমরার সংখ্যা প্রসঙ্গ নবী করীম (সা) মদীনা হতে একবার মাত্র হজ্জ করেছেন এবং তার আগে তিনবার উমরা পালন করেছেন। বুখারী ও মুসলিম (র), হুদবা (র)....আনাস (রা) সূত্রে এ মর্মেই রিওয়ায়াত করেছেন। আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) মোট চারটি উমরা আদায় করেছেন; এর প্রতিটি ছিল যিলকদ মাসে, কর লে বচ নহ ৰে বাও সর সতিকিন চন ছিল জিলহজ্জ মাসে)। ইউনুস ইব্ন বুকায়র (র)....আবূ হুরায়রা (রা) হতে হাদীসটি অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে সা‘দ ইব্‌ন মানসুর (র) দারাওয়ারদী (র)....আইশা (রা) সনদে রিওয়ায়াত করেছেন। আইশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) তিনটি উমরা করেছিলেন; একটি উমরা শাওয়াল মাসে এবং দু'টি উমরা জিলকদ মাসে । ইব্‌ন বুকায়র (র)....হিশাম ইব্‌ন উরওয়া (রা) সূত্রে হাদীসটি অনুরূপই রিওয়ায়াত করেছেন। ' ইমাম আহমদ (র) রিওয়ায়াত করেছেন, আমর ইব্ন শুআয়ব (র) তার পিতা তার দাদা সনদে । রাসূলুল্লাহ্‌ (সা) তিনবার উমরা আদায় করেছেন; প্রতিবারই ছিল জিলকদ মাসে । অন্য একটি রিওয়ায়াতে আহমদ (র) বলেন, আবুন নায্র (র) (দাউদ আল আন্তার (র) সনদে)....ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) চারবার উমরা যাত্রা করেছেন। হুদায়বিয়ার উমরা, (পরবর্তী বছরে) উমরাতুল কাযা, তৃতীয়বার (হুনায়ন অভিযান শেষে) জিইর্রানা হতে এবং চতুর্থবার যেটি ছিল তার হজ্জের সাথে। আবূ দাউদ, তিরমিযী ও নাসাঈ (র)-ও এ হাদীসখানা দাউদ আল আত্তার (র) সূত্রে রিওয়ায়াত করেছেন এবং তিরমিযী এটিকে ‘হাসান’ বলে মন্তব্য করেছেন। (উমরাতুল জিইর্রানা অনুচ্ছেদে সংশ্লিষ্ট বিষয়ের আলোচনা করা হয়েছে এবং পরবর্তীতে নবী করীম (সা) কিরান হজ্জ আদায় করেছিলেন শীর্ষক আরো আলোচনা করা হবে৷) উল্লিখিত উমরাসমূহের প্রথমটি হুদায়বিয়ার উমরা যাতে নবী করীম (সা) (মক্কাবাসীদের ছারা) বাধাপ্রাপ্ত হয়েছিলেন। তার পরে উমরাতুল কাযা' যা উমরাতুল কিসাস ও উমরাতুল কাযিয়্যা নামেও (সবগুলো বদলী উমরা অর্থে) অভিহিত হয়েছে। লব্ধ গনীমত বন্টন করেছিলেন, তখন জিইর্রানা নামক স্থান হতে ইহ্রাম বেঁধে যে উমরা আদায় করেছিলেন। আমরা যথাস্থানে এ সবগুলোর আলোচনা করে এসেছি । চতুর্থ উমরা হল নবী করীম (সা)-এর হজ্জের সাথে আদায়কৃত উমরা । এ উমরার ব্যাপারে বর্ণনাকারীদের বিভিন্ন অভিমতের প্রতি আমরা আলোকপাত করব । এ বিষয় মূল মত পার্থক্য মোট তিনি : www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।