Contents ১৯৬ আল-বিদায়া ওয়ান নিহায়া অভিজ্ঞতা নেই । তিনি বললেন, - 4 ০১১১, ০! 5২৫০ | | “আল্লাহ্ তোমার জিহ্বাকে সুপথ দেখাবেন এবং তোমার হৃদয়কে সুদৃঢ় রাখবেন।” আলী (রা) বলেন, ফলে আমি কোন ব্যক্তির মাঝে ফায়সালা প্রদানে কখনো দ্বিধা-দ্বন্দ্বের শিকার হই নি। ইব্ন মাজা (র) এ হাদীস উল্লিখিত সনদে আমাশ (র) থেকে রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদ (র) আরো বলেছেন, আসওয়াদ ইব্ন আমির (র)....আলী (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সা) আমাকে ইয়ামানে নিয়োগ দিয়ে পাঠালেন । আলী (রা) বলেন, আমি তখন বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার চেয়ে প্রবীণদের মাঝে আমাকে পাঠাচ্ছেন; অথচ আমি বয়সে তরুণ, বিচার কার্যে আমি পারদর্শী নই । আলী (রা) বলেন, নবী করীম (সা) তার হাত আমার বুকে রেখে বললেন, - 42% ১২; ১] ০:১ ০৫ “হে আল্লাহ্! আপনি তার জিহ্বায় (ভাষা) দৃঢ়তা দান করুন এবং তার হৃদয়কে সৎপথে পরিচালিত করুন । (তিনি আরো ইরশাদ করলেন) Ce Aan HHO GG Fag WI Saas SM AlN Ac - SY CBD SMS Clad 13 SEG JN “হে আলী! যখন দুই প্রতিপক্ষ তোমার কাছে উপস্থিত হবে তখন তাদের মাঝে বিচার- মীমাংসা করবে না, যতক্ষণ না দ্বিতীয় পক্ষের কাছ থেকে এঁ বিষয়টি শুনে নাও, যা প্রথম পক্ষের কাছে শুনেছ; কারণ, এমন করলেই তোমার কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।” আলী (রা) বলেন, এর পর থেকে কোন বিচার-ফায়সালায় আমি দ্বিধাগ্রস্ত হই নি! (কিংবা তিনি বলেছেন,) এরপর থেকে কোন বিচার্য বিষয় আমার কাছে জটিল মনে হয় নি। আহমদ (র), আবু দাউদ (র) ও তিরমিযী (র) বিভিন্ন সূত্রে....আলী (রা) থেকে এ হাদীসখানা র্রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদ (র) আরো বলেন, সুফিয়ান ইব্ন উয়ায়না (র)....যায়দ ইব্ন আরকাম (রা) থেকে, এ মর্মে বর্ণনা করেন যে, একটি দল (তিনজন) একই ‘তুহর'’” অভিন্ন নারীর সাথে সঙ্গম করল । আলী (রা) (এর কাছে এ নারীর সন্তানের বিষয় মীমাংসা চাওয়া হলে তিনি এ দলের) দুজনকে (ভিন্নভাবে) ডেকে বললেন, “তোমরা দুজন এ (তৃতীয়) ব্যক্তির জন্য সন্তানের দাবী পরিত্যাগে সন্তুষ্ট রয়োছো?” তারা বলল, ‘না’ । তখন আলী (রা) (এ দুজনের একজনের সাথে তৃতীয় ব্যক্তিকে মিলিয়ে) দুজনকে বললেন, “তোমরা দুজন এ ব্যক্তির অনুকূলে সন্তানের দাবী পরিত্যাগে সন্তুষ্ট হতে পার?” তারা দুজনও বলল, 'না'। (অর্থাৎ প্রত্যেকেই অন্যের দাবী প্রত্যাখ্যান করল ।) তখন আলী (রা) বললেন, “তোমরা দেখছি চরম বিরুদ্ধ ভাবাপন্ন অংশীদার ৷” তারপর বললেন, ‘আমি তোমাদের মাঝে ‘কুরআ' (লটারী) করব । যার নামে লটারী উঠবে; তার বিরুদ্ধে দিয়তের (রক্তপণ) দুই-তৃতীয়াংশের 'ডিব্রী’ প্রদান করব এবং সন্তানের সম্বন্ধ তার সাথে সাব্যস্ত করে দেব। বর্ণনাকারী বলেন, পরে নবী করীম (সা)-এর কাছে এ ১. ‘তুহ্র' (১42) শব্দটির অর্থ পবিত্রতা ৷ স্ত্রীলোকের দুই মাসিকের মধ্যবর্তী পবিত্র থাকার সময়কে www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।