Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮৯ ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মদ ইব্ন জাফর (র)....হিম্স এর বাসিন্দা মু'আয (রা)- এর কতক শাগরিদের বরাতে হযরত মু‘আয (রা) হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) তাকে ইয়ামানে নিয়োগ দিয়ে পাঠাবার সময় বললেন- :০৯55 3] 2১০ | Ls AS বললেন, “আল্লাহ্র কিতাবে যেমন আছে, তেমন ফায়সালা করব ।” নবী করীম (সা) বললেন, - | ০45.54 4924104 যদি আল্লাহ্র কিতাবে বিষয়াদির সমাধান না থাকে.....? তিনি বললেন, তবে আল্লাহ্র রাসূলের সুন্নাহ্ অনুসরণ করব । নবী করীম (সা) বললেন- ৩9 ১৬ | 05০১১০ ০ আল্লাহ্র রাসূলের সুন্নাহ-এ যদি তা না থাকে...? তিনি বললেন, আমি তখন আমার (বুদ্ধি ও মেধা দিয়ে) ‘ইজতিহাদ’ করব। এতে আমি ক্রটি করবো না। মুআয (রা) বলেন, এ কথায় রাসূলুল্লাহ্ (সা) আমার বুকে থাপ্পড় দিয়ে বললেন dil dp) oi Lad al dy 3895 dh 1s) “সব হামৃদ সে আল্লাহ্র যিনি রাসূলুল্লাহর মনোনীত দূতকে এমন বিষয়ের তাওফীক দিয়েছেন যার প্রতি রয়েছে আল্লাহ্র রাসূলের সন্তুষ্টি” আহমদ (র) এ হাদীস ওয়াকী (র).... শুবা (র) সূত্রেও উল্লিখিত সনদ ও শব্দে রিওয়ায়াত করেছেন। আবু দাউদ ও তিরমিযী শু'বা থেকে এ হাদীস রিওয়ায়াত করেছেন। তিরমিযী মন্তব্য করেছেন, এ সূত্র ব্যতীত অন্য কোন মাধ্যমে আমরা এ হাদীসটি পাই নি এবং আমার মতে এ সনদ “মুত্তাসিল' নয়। ইব্ন মাজা (র) শু‘বা সূত্রে একটি দুর্বল সূত্রে এ হাদীসখানা রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদ (র) প্রাসঙ্গিক বর্ণনায় বলেন, মুহাম্মদ ইব্ন জা‘ফর ও ইয়াহ্্য়া সাঈদ (র)....আবুল আসওয়াদ আদ্-দীলী (র) থেকে, তিনি বলেন, মু‘আয (রা) ইয়ামানে অবস্থানকালে জনৈক ইয়াহুদীর মীরাছের বিষয়ে তার কাছে উত্থাপন করা হল । ইয়াহুদী তার এক মুসলমান ভাইকে রেখে মারা গিয়েছিল। মু'আয (রা) বললেন, আল্লাহ্র রাসূল (সা) তো বলেছেন- ০৭৪১১) ; ১১) ০১০ | “ইসলাম বাড়িয়ে দেয়, কমিয়ে দেয় না।” এ মূল বিধির ভিত্তিতে তিনি মুসলমান ভাইকে মৃত কাফির ভাইয়ের মীরাছের অধিকার দিলেন। আবু দাউদ (র) ইব্ন বুরায়দা (র) সূত্রে উল্লিখিত সনদে এ হাদীসখানা রিওয়ায়াত করেছেন। তিনি মু‘আবিয়া ইব্ন সুফিয়ান (রা) থেকেও এ মাযহাব উদ্ধৃত করেছেন এবং কাযী ইয়াহ্য়া ইব্ন মা‘মার (র)-ও পূর্বসুরী ধর্মবেত্তাগণের একটি দল থেকে এরূপ অভিমত বর্ণনা করেছেন। ইমামগণের মাঝে ইসহাক ইব্ন রাহওয়ায়হও এ অভিমত পোষণ করেছেন । তবে জমহূর এ মতের বিরোধিতা করেছেন। চার ইমাম এবং তাদের অনুসারী শাগরিদগণ এ বিরোধী মতে এক্যবদ্ধ হয়েছেন। তাদের দলীল হল বুখারী ও মুসলিমের বিশুদ্ধ রিওয়ায়াত। উসামা ইব্ন যায়দ (রা) থেকে বর্ণিত, তাতে তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন- 2491; ৪) Y ১ | 3] ০১১১3} কাফির মুসলমানের ওয়ারিছ হবে না; মুসলমানও কাফিরের মীরাছ পাবে না। এ আলোচনার মুখ্য উদ্দেশ্য এ কথা প্রমাণ করা যে, মু‘আয (রা) ইয়ামানে নবী করীম (সা)-এর পক্ষ হতে কাযী ও যুদ্ধবিগ্রহে হাকিম এবং যাকাতের উসুলকারী ছিলেন। পূর্বোল্লিখিত www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।