আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭৭ সে কাফেলা ধাবিত হচ্ছিল মক্কাভিমুখে ভমুখে হিদায়াত অন্বেষণে ৷ মু'মিৰ জীন ও কাৰিব! আর সমতুল্য নয়! হাশিমীর ‘শ্রেষ্ঠ’ ব্যক্তির উদ্দেশ্যে উঠে পড়; তোমার চোখ দুটো উঁচিয়ে রেখো তার মাথার সে ১ পরবর্তী উক্তি জীন জাঠি ও তাদের সন্ধানী তৎপরতা দেখে এবং সাদা-ফাল উদে পিঠে তাদের হাওদা বাধা দেখে আমি অভিভূত হলাম । হিদায়াত অন্বেষণে ধেয়ে চলছে মক্কা পানে, তার সামনের ভাগ তার লেজের মত তো নয়। হাশিমী ‘নিবচিত’ ব্যক্তির উদ্দেশ্যে উঠে পড়; তোমার দু'চোখ নিবদ্ধ রেখো তার দরজা পানে। এবং তার পরবর্তী উক্তি জীন জাতি ও তাদের খবর আদান-প্রদান দেখে এবং সাদা- কাল উটের পিঠে পান্ধী চড়ানো দেখে আমি বিস্মিত হয়েছি; হিদায়াত অন্বেষণে এগিয়ে চলছে মক্কাভিমুখে; অকল্যাণধারীরা তো আর কল্যাণধারীদের সমান হয় না। হাশিমী ‘মনোনীত’ ব্যক্তির উদ্দেশ্যে এগিয়ে চল; মু'মিন জীনগণ তাদের কাফিরদের সমতুল্য নন। এ ধরনের আরো কবিতা রয়েছে- যা মক্কায় বারবার প্রতিনিধিরূপে জীনদের আগমনের প্রমাণ করে। (যথাস্থানে আমরা এর যথেষ্ট বিবরণ দিয়ে এসেছি । আল্লাহ্র জন্য যাবতীয় হামদ; সব অনুগ্রহও তারই এবং তিনিই তাওফীক দেয়ার মালিক) ইবনীসের অন্যতম বংশধরের আগমন প্রসঙ্গ হাফিজ আবূ বকর আল বায়হাকী (র) এ পর্যায়ে একটি বিরল বরং অস্বীকৃত কিংবা বানোয়াট হাদীস উল্লেখ করেছেন। তবে তীর সূত্র অভিনব বিধায় বায়হাকী (র)-এর অনুসরণে আমরা তা উল্লেখ করছি। তদুপরি বিস্ময়ের ব্যাপার এই যে তিনি তার ‘দালাইলুন-নাবুওয়া’ গ্রন্থে বলেছেন, হামা ইবনুল হায়ছাম ইব্‌ন লাকীস ইব্‌ন ইবলীস-এর রাসূলুল্লাহ্‌ (সা) সকাশে আগমন ও তার ইসলাম গ্রহণ প্রসঙ্গ । আবুল হাসান মুহাম্মদ ইবনুল হুসায়ন আল-আলাবী (র)....ইবৃন উমর (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, উমর (রা) বলেছেন, আমরা ‘তিহামার পর্বতমালার কোন একটিতে নবী করীম (সা)-এর সাথে বসা ছিলাম । তখন সেখানে লাঠি হাতে এক বুড়ো লোক এসে নবী করীম (সা)- কে সালাম করল । তিনি তাকে সালামের জবাব দিয়ে বললেন, !4 (৮ 2 9 2 LS এ যে জীনের সুর গুণগুনানী! তুমি কে? সে বলল, আমি হামা $ ইবনুল হায়ছাম ইব্‌ন লাকীস ইব্‌ন ইবলীস। নবী করীম (সা) বললেন, তা হলে তোমার ও ইবলীহসর মাঝে মাত্র দু'পুরুষ; তবে তোমার বয়স কত? সে বলল, দুনিয়া তার বয়স প্রায় শেষ করে ফেলেছে, কাবীল যখন হাবীলকে খুন করে তখন আমি ছিলাম কয়েক বছরের বালকমাত্র, কথাবার্তা বুঝতে পারি, ঢিবি ও টিলায় লাফিয়ে বেড়াই আর খাদ্য নষ্ট করা ও আত্মীয়তা ছিনুকরণে প্ররোচনা দেই । রাসূলুল্লাহ্‌ (সা) www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।