Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭৫ এছাড়াও রয়েছে আয্দ, খাস্সান, হারিছ ইব্ন কাব, হামাদান, সাদুল আশীরা, কায়স, দারী, যাহাবী, বনু আমির, মাসজি, বাজীলা খাছআম ও হাদরামাওত প্রতিনিধিদলসমূহ । এসব দলের সদস্যের মাঝে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন ওয়াইল ইব্ন হুজ্র-এর চারজন সামন্ত রাজা হুমায়দ, মুখাওওয়াস, মুশার্রাজ ও আব্যাআহ ৷ মুসনাদে আহমদ গ্রন্থে এদের ভাই আল গামরসহ এদের বর্ণনা রয়েছে। ওয়াকিদী (তাঁর কিতাবুল মাগাযীতে) এঁদের বিষয় দীর্ঘ আলোচনা করেছেন। ওয়াকিদী আরও যে সব প্রতিনিধি দলের উল্লেখ করেছেন তাদের মধ্যে রয়েছে আযদই আম্মান, গাফিক, বারিক, দাউস ছুমালা, আল হিদাব, আসলাম, জুযাম, মুহরা, হিময়ার, নাজরান ও হায়সান প্রতিনিধিদলসমূহ ৷ তিনি এসব গোত্রের বিশদ আলোচনা করেছেন। এর আংশিক আলোচনা আমরা যথাস্থানে করে এসেছি এবং তাই যথেষ্ট । ওয়াকিদীর পরবর্তা আলোচ্য বিষয় । আস সিবা প্রতিনিধি পৃসঙ্গ (নেকড়ে বাঘের প্রতিনিধিত্ব প্রসঙ্গ) শুআয়ব ইব্ন উবাদা....আবদুল মুত্তালিব ইব্ন আবদুল্লাহ্ ইব্ন হানতাব থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সা) মদীনায় তার সাহাবীগণের মাঝে উপবিষ্ট ছিলেন। একটি নেকড়ে বাঘ এসে তার সামনে দাড়িয়ে আওয়ায দিল । রাসূলুল্লাহ্ (সা) বললেন, - 45) sd M51 ai dia Sy ASS eal OU SAL gall Ml Aa “এ হচ্ছে তোমাদের কাছে হিংস্র প্রাণীকুলের প্রতিনিধি । এখন তোমরা পসন্দ করলে তার জন্য কোন কিছু বরাদ্দ করে দিতে পার, তাহলে তার অতিরিক্ত কোথাও সে হানা দেবে না। আর ইচ্ছা করলে তাকে তার অবস্থায় ছেড়ে দিয়ে তোমরা (তোমাদের পশুপাল রক্ষার ব্যাপারে) সতর্কতা অবলম্বন করে চলবে । তখন সে যা ধরে নিতে পারবে তাই তার রিযিক হবে” তারা বললো, ইয়া রাসূলাল্লাহ্! আমরা মনের খুশীতে তার জন্য কিছু বরাদ্দ করতে সম্মত নই! নবী করীম (সা) তখন নেকড়েটির দিকে তিনটি আঙ্গুল উঁচু করে ইঙ্গিত করলেন- অর্থাৎ সুযোগ বুঝে ছিনিয়ে নাও । তখন নেকড়েটি মাথা দুলিয়ে হেলে-দুলে চলে গেল । এ সূত্রে হাদীসটি ‘মুরসাল’ পর্যায়ের । অবশ্য ইমাম আহমদ (র) বর্ণিত হাদীসের নেকড়ের সাথে এ নেকড়ের সাদৃশ্য বিদ্যমান । ইয়াযীদ ইব্ন হারূন (র)....আবূ সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, একটি নেকড়ে একটি ছাগলের উপর আক্রমণ করে তাকে ধরে নিয়ে যেতে লাগল । রাখাল তার পিছনে ধাওয়া করে ছাগলটি তার কাছ থেকে ছিনিয়ে নিল। নেকড়ে তার লেজে ভর করে দাড়িয়ে (রাখালকে) বলতে লাগল । তোমার মনে আল্লাহ্র ভয় নেই যে, আল্লাহ্ আমার জন্য যে রিযিক পাঠিয়েছেন তা তুমি ছিনিয়ে রেখে দিচ্ছ? রাখাল (বিস্ময়ে হতবুদ্ধি হয়ে) বলতে লাগল, হা! বিস্ময়! এ যে লেজে ভর করে আমার সাথে মানুষের ভাষায় কথা বলছে! নেকড়েটি বলল, এর চেয়েও আশ্চর্য খবর আমার কাছে আছে, তোমাকে বলব কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ ‘ইয়াছরিবে' মানুষের কাছে বিগত দিনের খবরাদি বর্ণনা করেন! বর্ণনাকারী আবু সাঈদ (রা) বলেন, রাখাল তার বকরীপালকে হাকিয়ে নিয়ে মদীনা অভিমুখে www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।