আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭১ তার গোত্রের শ্রেষ্ঠ ব্যক্তি। নবী করীম (সা) তীকে কওমের নেতৃত্বের মনোনয়নপত্র দিলেন। তিনি মক্কা বিজয় ও পরবর্তী অভিযানসমূহে অংশ গ্রহণ করেছিলেন। হিলাল ইব্‌ন আমির গোত্রের প্রতিনিধি দল প্রসঙ্গ এ প্রতিনিধি দলের সদস্যদের মাঝে উল্লেখযোগ্য আবদু আওফ ইব্‌ন আসরাম- যিনি মুসলমান হয়ে গেলে রাসূলুল্লাহ্‌ (সা) তার নাম রেখেছিলেন ‘আব দুল্লাহ্‌'। অন্যতম সদস্য কাবীসা ইব্‌ন মুখারিক থেকে সাদাকা বিষয়ক হাদীসের রিওয়ায়াত রয়েছে। বনু হিলাল দলে আর একজন বিশিষ্ট সদস্য ছিলেন যিয়াদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন মালিক ইব্ন নুজায়র ইবনুল হাদাম ইব্‌ন রুওয়ায়বাহ্‌ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হিলাল ইব্‌ন আমির । ইনি মদীনায় উপনীত হলে খালা (উম্মুল মু'মিনীন) মায়মূনা বিন্তুল হারিছ (রা)-এর ঘরে যেতে মনস্থ করলেন এবং তার কাছে গিয়ে উঠলেন। রাসূলুল্লাহ্‌ (সা) ঘরে এসে তাকে দেখতে পেয়ে রাগ করে ফিরে যেতে লাগলেন । মায়মূনা (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ! এটি তো আমার বোনপো, তখন তিনি ঘরে প্রবেশ করলেন। পরে যিয়াদকে সাথে করে মসজিদে গেলেন এবং যুহরের সালাত আদায় করার পরে যিয়াদকে কাছে ডেকে তার জন্য দু'আ করলেন এবং তার মাথায় হাত রেখে তা তার নাকের ডগা পৰ্যন্ত বুলিয়ে আনলেন। হিলালীরা তাই বলত যে, আমরা যিয়াদের চেহারায় সব সময় বরকত প্রত্যক্ষ করতাম । আর তাই কোন কবি যিয়াদের পুত্র আলীকে লক্ষ্য করে বলেছেন- “রাসূল যার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং যার জন্য বরকতের দু'আ করলেন মসজিদে বসে । আমি যিয়াদের কথা বলছি, অন্য কেউই নয়; কোন খ্যাত-অখ্যাত ব্যক্তিই নয়। তার নাকের ডগায় সে জ্যোতি ছির চিল অম্লান, যতদিন না তিনি গোরস্তানে তার আবাস নির্মাণ করেন । বাকর হব্ন ওয়াইল গোত্রের প্রতিনিধি দল প্রসঙ্গ ওয়াকিদী উল্লেখ করেছেন, এ দলের সদস্যগণ রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে কুস ইব্ন সাঈদা’ সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন (যে তিনি তাদের গোত্রের ছিলেন কিনা?)। তিনি বললেন, তিনি তোমাদের লোক নন, তিনি ছিলেন ইয়াদ গোত্রের । জাহিলী যুগে ইবরাহীমী (তাওহীদী) ধর্মের অনুসারী হয়েছিলেন এবং ‘উক্তায’ মেলার জনসমাবেশে ‘এক আল্লাহ্‌' হওয়ার ধর্ম ও ইবরাহীমী বাণী প্রচার করতেন (নবী করীম (সা) তীর কিছু বাণী প্রতিনিধি দলকে শুনিয়েও দিলেন) । বর্ণনাকারী বলেন, এ দলে ছিলেন বশীর ইবনুল খাসাসিয়্যাহ, আবদুল্লাহ্‌ ইব্‌ন মারছাদ ও হ্যস্সান ইব্‌ন খাওত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ । হাস্সানের পরিবারের একজন এ বিষয়ে কবিতা ৰলেছেলেন-- “আমি, আমার পিতা ও হাস্্‌সান ইব্‌ন খাওত ছিলাম নবী করীম (সা) সকাশে ৰককৰ গোতের দৃত । ১ ২৪০ = এ জা্হিলী ফুগের অন্যতম বাগী পুরুষ, ইবরাহীমী ধর্মের অনুসারী ও উকায মেলায় ধর্ম প্রচারক ৷ www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।