Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬১ elbcl Yi Us ciny al > 9° dl 0 lls Ss Ca had adil ic dala li Lg 1S pac J 4g se 2 les Cn acieg lMbcl DIA ASS Ce agai 550) - Al) ap sY Act a) dc LSU sc cl dl 9 - সম্ভবত তোমাদের এ সাথী আল্লাহ্র কাছে বাদশাহ সুলায়মান (আ)-এর চাইতেও উত্তম । কেননা, মহান মহীয়ান আল্লাহ্ পাক যত নবী পাঠিয়েছেন, প্রত্যেকটি একটি বিশেষ দু‘আর ইখতিয়ার দিয়েছেন। নবীগণের কেউ কেউ সে দু‘আটি পার্থিব প্রয়োজন পূরণে গ্রহণ করেছেন, তাই দুনিয়ায় তাকে তাই দেয়া হয়েছে। কোন কোন নবী তার কওম তার অবাধ্য হলে তাদের জন্য বদ-দু‘আ করেছেন, ফলে তাদের ধ্বংস করে দেয়া হয়েছে। আল্লাহ্ আমাকেও একটি বিশেষ দু‘আর ইখতিয়ার দিয়েছেন, আমি তা কিয়ামতের দিন আমার প্রতিপালকের দরবারে আমার উম্মতের জন্য শাফাআত করার উদ্দেশ্যে সংরক্ষিত রেখেছি ।” তারিক ইব্ন আবদুল্লাহ্ ও তার সঙ্গীদের আগমন প্রসঙ্গ হাফিজ বায়হাকী (র) আবূ খাব্বাব আল-কালবী (র) থেকে....তারিক ইব্ন আবদুল্লাহ্ সূত্রে বলেন, তিনি বলেছেন, “আমি ‘যুল মাজায’ বাজারে দাড়িয়েছিলাম। তখন জুব্বা পরিহিত এক ব্যক্তি এগিয়ে আসলে॥- সে বলছিল, লোক সকল! ‘লা ইলাহা ইল্লাল্লাহ্’ স্বীকার করে নাও, তোমরা সফলতা লাভ করবে।” আর এক ব্যক্তি তাকে কঙ্কর ছুড়তে ছুড়তে তার পিছু পিছু আসছিল। সে বলছিল, লোক সকল! এ লোকটি মিথ্যুক । আমি বললাম, (সামনের) এ লোকটি কে? লোকেরা বলল, ‘এ হচ্ছে বনু হাশিম পরিবারের এক তরুণ যে নিজেকে আল্লাহ্র রাসূল বলে দাবী করে থাকে।’ আমি বললাম, আর যে লোকটি তার সাথে এ আচরণ করে চলেছে সে লোকটি কে? তারা বলল, সে তার চাচা আবদুল উষ্যা । তারিক (রা) বলেন, এরপর লোকেরা ইসলাম গ্রহণ করে যখন হিজরত করল, তখন মদীনা থেকে খেজুর ও রসদ সংগ্রহের উদ্দেশ্যে আমরা রাবাযা থেকে মদীনা অভিমুখে সফর করলাম । মদীনার বাগ-বাগিচার ও খেজুর বিথীর কাছাকাছি পৌছলে আমি বললাম, এখানে নেমে পড়ে আমাদের পোশাক পাল্টে নিলে মন্দ হয় না। ইতোমধ্যে দু’'খানা পুরান কাপড় পরা এক ব্যক্তি এসে আমাদের সালাম করে বলল, এ কাফেলা কোথেকে আসছে? আমরা বললাম, রাবাযা থেকে। লোকটি বললো, গন্তব্য কোথায়? জ্বামরা বললাম, এ মদীনার উদ্দেশ্যেই আগমন। লোকটি বলল, এখানে কী প্রয়োজনে তোমাদের আগমন? আমরা বললাম, বেচাকেনা করে এখানকার খেজুর সংগ্রহ করবো। জ্বামাদের সাথে এক হাওদানাশীনা ও তার বাহন রয়েছে, আরও রয়েছে নাকে রশি গাথা একটি লাল উট । সে বলল, তোমাদের এ উটটি আমার কাছে বেচবে কি? আমরা বললাম, হাঁ, এত এ্রত সা'” বুরমার বিনিময়ে । তারিক (রা) বলেন, লোকটি আমাদের দাবীকৃত মূল্য থেকে কিছু ৰুস্ব করতে না বলেই উটের দড়ি ধরে চলে যেতে লাগল। লোকটি বাগানের বেষ্টনী দেয়াল ও খেজুর সারির আড়ালে চলে গেলে আমরা বলাবলি করলাম। কাজটা কী করলাম, আল্লাহ্র কসম: আমরা তো কোন পরিচিত লোকের কাছে উটটি বিক্রি করি নি, তবুও তার কাছ থেকে ১. সা (£ =) সাড়ে তিন থেকে পৌনে চার সের; গাতত যো ক হত মত আমথর! ও.২৬ কিলোগ্বাষ । -অনুবাদক ৯৭ www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।