আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭ যুগের আলিমগণের মধ্যে যুহরী, ইয়াধীদ, ইব্ন রূমান, আব্দুল্লাহ ইবৃন আবু বকর, ‘আসিম ইব্ন উমার ইব্ন কাতাদা (র) প্রমুখ তাবুক অভিযান সম্পর্কে তাদের প্রাপ্ত তথ্যাদির বিবরণ দিয়েছেন। তাদের প্রত্যেকের বর্ণনা অন্যের বর্ণনার সম্পূরক ৷ তাদের বক্তব্য এরূপ দাড়ায় যে, রাসুলুল্লাহ (সা) তীর সাহাবীগণের রোম অভিযানের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন। তখন জনজীবনে ছিল অভাব-অনটন, প্রচণ্ড গরম ও দেশব্যাপী দুর্ভিক্ষ । অপরদিকে নতুন ফসল পেকে আসছিল। ফলে লোকেরা তাদের পাকা ফল ও ফসল এবং বাড়ী-ঘরের ছায়াতলে থাকাকেই বেশী প্রিয় মনে করছিল এবং চরম সংকটে ঘেরা এ সময়টাতে অভিযানে যেতে অনীহাগ্রস্ত ছিল। রাসূলুল্লাহ (সা) ইতোপূর্বের যে কোন যুদ্ধ যাত্রায় উদ্দিষ্ট ক্ষেত্রের প্রচ্ছন্ন ইংগিত দিতেন, কিন্তু তাবুক অভিযান ছিল এর ব্যতিক্রম। এ অভিযানে পথের দুর্গমতা ও দূরত্ব, সময়ের নাযুকতা ও উদ্দিষ্ট শত্রুর প্রবল সংখ্যাধিক্যের কথা বিবেচনা করে তিনি ব্যাপারটি স্পষ্টভাবে বলে দিলেন। যাতে করে লোকেরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে পারে। তাই তিনি তাদেরকে জিহাদ যাত্রার নির্দেশ দিয়ে পরিষ্কার জানিয়ে দিলেন যে, এবারে তার লক্ষ্য হচ্ছে রোমকরা। এ অভিযানের প্রস্তুতি পর্বে তিনি একদিন বনু সালামার অন্যতম ব্যক্তি জুদ ইব্ন কায়সাকে বললেন, “ওহে জুদ: এ বহর বনু আসফার তথা গৌরবর্ণের রোমকদের সাথে লড়াই করার ইচ্ছা কি তোমার আছে ?” সে বলল, হয়া রাসূলাল্লাহ! দয়া করে আমাকে ঝামেলায় না ফেলে মদীনায় রয়ে যাওয়ার অনুমতি দিবেন কি ? দোহাই আল্লাহ্র! আমার স্বগোত্রীয়রা ভাল করেই জানে যে, আমার চাইতে অধিক নারী লিন্মু আর কোন পুরুষ নেই; তাই আমার আশংকা হয় যে, রোমীয় রাংগা রমণীদের দেখলে আমি নিজেকে সংযত রাখতে পারব না। এর জবাবে রাসুলুল্লাহ (সা): তাকে এড়িয়ে গিয়ে বললেন, “ঠিক আছে, তোমাকে অব্যাহতি দিলাম ।” এ জুদ সম্বন্ধেই আল্লাহ্ তা'আলা এ আয়াত নাযিল করলেন- — CK oS LEE EY sie: TERE RE CEES TOU VE HU Feet MEE “এবং তাদের মধ্যে এমন লোকও আছে যে বলে, ‘আমাকে অব্যাহতি দিন এবং আমাকে ফিতনায় ফেলবেন না । শুনে রেখো, ওরা ফিতনায় পড়ে রয়েছেই । আর জাহান্নাম তো কাফিরদের বেষ্টন করেই আছে" (৯৪ ৪৯)। আর মুনাফিকদের একদল পরস্পরকে বলল, ‘এই গরমে অভিযানে বের হয়ো না’ এ উক্তির উৎস ছিল জিহাদে অনীহা, ইসলামের সত্যতায় সন্দেহ এবং রাসুলুল্লাহ (সা)-এর ব্যাপারে গুজব 7 A ap Roe rdf etree pepe AKAN SESE LHS SIE EI LS LEDER AUILANINIG ES Ho <0 (sh 3 Pn “এবং তারা বলল, ‘গরমের মধ্যে অভিযানে বের হয়ো না৷’ বলুন, জাহান্নামের আগুন প্রচণ্ড উত্তাপময়, যদি তারা বুঝত। অতএব তারা অল্প হেসে নিক, তারা প্রচুর কাঁদবে, তাদের কৃতকর্মের ফলস্বরূপ” (৯ ৪ ৮১-৮২)। ন www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।